17/05/2025
এই তীব্র রোদ এবং গরমে আমরা প্রচুর পানির পিপাসা অনুভব করি এবং প্রয়োজন মতো আমরা পানি পান ও করতে পারি কিন্তু রাস্তায় থাকা পশু পাখিদের পিপাসা লাগলে ওরা কিন্তু সব সময় সব জায়গায় পানি পায় না। তাই আমরা এবার উদ্যোগ নিয়েছিলাম রাস্তায় থাকা কুকুর, বিড়াল, এবং পাখিদের জন্য বিভিন্ন এলাকায় পানি সহ কিছু পাত্র স্থাপন করা।
ইন শা আল্লাহ ,সুযোগ থাকলে আপনারাও আপনাদের বাসা এবং আশে পাশে একটি পানি সহ পাত্র বসাবেন যাতে অবলা প্রাণী গুলো পানির তৃষ্ণা মিটাতে পারে।