Sports Sust Veterans

Sports Sust Veterans we are Sports Sust veterans; Ex Sports Sustian

17/03/2026

Sports SUST Iftaar Mahfil 2026
সবাইকে ধন্যবাদ ও ভালোবাসা

মুয়াজ আমাদের অনুপ্রেরণা - মুয়াজের জন্য আমরা আরও একবার এগিয়ে আসি! মুয়াজ, আমাদের সকলের প্রিয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত...
06/03/2025

মুয়াজ আমাদের অনুপ্রেরণা - মুয়াজের জন্য আমরা আরও একবার এগিয়ে আসি!

মুয়াজ, আমাদের সকলের প্রিয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থিনীতি বিভাগের ২০০৬ সেশনের প্রাক্তন শিক্ষার্থী কে এম জুলকারনাইন রাদ এর বড় ছেলে। ২০২৪ সালের মে মাসের শেষে মুয়াজ-এর পেলভিক বোনের মাংসপেশি থেকে উৎপন্ন হওয়া Undifferentiated Round Cell Sarcoma নামক ক্যান্সার ধরা পরে। প্রথমে ঢাকার আল মানার হাসপাতালে এবং পরবর্তীতে থাইল্যান্ড এবং সর্বশেষে ভারতের বেঙ্গালোরে ফোর্টিস হাসপাতালে গত ৮ মাস ধরে চিকিৎসা চলমান।

গতবছর এপ্রিলে মুয়াজের সুচিকিৎসার জন্য একযোগে সকল সাস্টিয়ান এবং অন্যান্য শুভানুধ্যায়ীরা টাটা মেমোরিয়াল হাসপাতালের দেয়া তথ্যমতে আনুমানিক ৫০ লক্ষ টাকা চিকিৎসা ব্যয় মেটানোর উদ্যোগ গ্রহণ করি এবং সকলের সহযোগিতায় মাত্র ৪ দিনের মধ্যে আমরা ৫৬ লক্ষ টাকা সংগ্রহ করতে সক্ষম হই এবং ফান্ড কালেকশান ক্যাম্পেইন বন্ধ ঘোষনা করি। সকল বাধা পেরিয়ে গতবছরের অক্টোবরে চিকিৎসকেরা মুয়াজের শরীর থেকে টিউমার অপসারণ করতে সক্ষম হয়েছেন। এখন পর্যন্ত ৩ বছরের এই নিষ্পাপ বাচ্চাটি ৩১ সেশন রেডিওথেরাপি, ৪ টি সার্জারি ও ৭ সাইকেল কেমোথেরাপি নিয়েছে। ইতোমধ্যে এই জটিল ও ব্যায়বহুল চিকিৎসা বাবদ আমাদের উত্তোলিত অর্থ ও রাদের পারিবারিক সংকুলানসহ আনুমানিক ১ কোটি টাকা ব্যয় হয়েছে।

চিকিৎসকদের বর্তমান পরিকল্পনা অনুযায়ী ১ সাইকেল কেমোথেরাপির পর আরও ১০ টি রেডিওথেরাপি দিয়ে মুয়াজ এর কোলোস্টমি ক্লোজার সার্জারির প্রিপারেশন শুরু হবে এবং জুন ২০২৫ নাগাদ সকল চিকিৎসা শেষ হবার আশা রয়েছে ইনশাআল্লাহ্। মুয়াজের চিকিৎসা চলমান রাখতে আরো প্রায় ৪৫ লাখ টাকার প্রয়োজন। ছোট এই কোমলমতি শিশুটাকে পৃথিবীর সৌন্দর্য উপলব্ধি করাতে আমরা কি আরো একবার এগিয়ে আসতে পারি না?

আশা করবো, পবিত্র রমজানের আসন্ন এই বরকতময় সময়ে আপনারা সবাই দোয়া করবেন এবং যথাসাধ্য আর্থিক সহযোগিতা প্রদান করে ব্যয়বহুল এই চিকিৎসায় মুয়াজ-এর পাশে দাঁড়াতে আবারো এগিয়ে আসবেন, ইনশাআল্লাহ্।



Dutch Bangla Bank PLC
Account No. 2551580020269
Account Name: K. M. ZULKERNINE
Branch Name: Panthapath
Routing No. 090270424
Swift Code: DBBL BDDH

Islami Bank Bangladesh PLC
Account No. 20503370200895307
Account Name: K M ZULKERNINE
Branch Name: Gandaria
Routing Number: 125272447
Swift Code: IBBL BDDH

MFS - MOBILE FINANCIAL SERVICES-
Bkash- 01551618574 [K M Zulkernine Bin Zaman Raad]
Bkash- 01533054254 [Bushra Ferdoush (Spouse of K M Zulkernine Raad)]
Bkash- 01799268610 [K M ULIL AMOR BIN ZAMAN (Brother of K M Zulkernine Raad)]
Rocket-019171950641 [K M Zulkernine Bin Zaman Raad]
Nagad- 01917195064 [K M Zulkernine Bin Zaman Raad]

Address

Paltan, Dhaka, Bangladesh �.
Dhaka

Telephone

01864671616

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sports Sust Veterans posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Sports Sust Veterans:

Share