Shibir DCW

Shibir DCW Official Facebook page of
Bangladesh Islami Chhatrashibir, Dhaka City West. www.shibirdcw.org

Official Facebook page of
Bangladesh Islami Chhatrashibir, Dhaka City West

শাহ আলী মাজারে অপ্রীতিকর ঘটনায় ছাত্রশিবিরকে জড়ানোর প্রতিবাদরাজধানীর মিরপুরের হযরত শাহ আলী (র.)-এর মাজারে সংঘটিত অনাকাঙ্ক...
16/05/2026

শাহ আলী মাজারে অপ্রীতিকর ঘটনায় ছাত্রশিবিরকে জড়ানোর প্রতিবাদ

রাজধানীর মিরপুরের হযরত শাহ আলী (র.)-এর মাজারে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ও বিশৃঙ্খল ঘটনার সঙ্গে ছাত্রশিবিরকে জড়িয়ে কতিপয় মহলের ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

আজ ১৬ মে (শনিবার) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ বলেন, “গত ১৪ মে দিবাগত রাতে মিরপুরের শাহ আলী মাজার প্রাঙ্গণে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তার সাথে ছাত্রশিবিরের দূরতম কোনো সম্পর্ক বা সম্পৃক্ততা নেই। ছাত্রশিবির দেশের প্রচলিত আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল একটি নিয়মতান্ত্রিক, সুশৃঙ্খল এবং আদর্শিক ছাত্রসংগঠন। কোনো ধর্মীয় উপাসনালয়, মাজার বা সাধারণ দর্শনার্থীদের ওপর হামলা কিংবা আইন নিজের হাতে তুলে নিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা ছাত্রশিবিরের নীতি, আদর্শ ও সাংগঠনিক ঐতিহ্যের সম্পূর্ণ পরিপন্থী।”

নেতৃবৃন্দ বলেন, “আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন না করেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো কোনো দায়িত্বশীল কর্মকর্তা এবং কতিপয় গণমাধ্যম সম্পূর্ণ অন্যায় ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ঘটনার সাথে ছাত্রশিবিরের নাম জড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। যেখানে স্থানীয় প্রত্যক্ষদর্শী এবং খোদ প্রশাসনের অন্য একটি সূত্র এই ঘটনাকে স্থানীয় মাদকসেবীদের বিরুদ্ধে জনসাধারণের তাৎক্ষণিক প্রতিরোধ ও বিশৃঙ্খলা হিসেবে উল্লেখ করেছে, সেখানে সুনির্দিষ্ট কোনো তথ্যপ্রমাণ ও তদন্ত ছাড়াই একটি সুশৃঙ্খল ও আইনের প্রতি শ্রদ্ধাশীল ছাত্রসংগঠনকে অভিযুক্ত করা গভীর ষড়যন্ত্রেরই অংশ। মূলত একটি বিশেষ মহলের রাজনৈতিক ফায়দা হাসিল এবং ছাত্রশিবিরের পরিচ্ছন্ন ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এই পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে।”

বিবৃতিতে নেতৃবৃন্দ অনতিবিলম্বে এ ধরনের দায়িত্বহীন, অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান। একইসাথে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন করে বিশৃঙ্খলা সৃষ্টিকারী প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। নেতৃবৃন্দ দেশবাসীকে এ ধরনের যেকোনো সাজানো অপপ্রচার ও প্রোপাগান্ডায় বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।

15/05/2026

এক নজরে

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখার মোহাম্মদপুর ক্যাম্পাস থানার উদ্দ্যোগে প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়।



বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখার মোহাম্মদপুর ক্যাম্পাস থানার উদ্দ্যোগে প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়। ...
15/05/2026

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখার মোহাম্মদপুর ক্যাম্পাস থানার উদ্দ্যোগে প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়।



১১মে ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কুরআন বিতরণ ও আলোচনা সভা র আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি হোমিওপ্যাথিক মে...
11/05/2026

১১মে ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কুরআন বিতরণ ও আলোচনা সভা র আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম শাখার সেক্রেটারি মুহিব্বুল্লাহ আল হুসাইনী।



১১মে ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের  আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর পশ্চিম।আয়...
11/05/2026

১১মে ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর পশ্চিম।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক মো. মুশফিকুর রহমান।



11/05/2026

আজ ১১ মে, ঐতিহাসিক কোরআন দিবস।

১১ মে কেবলমাত্র একটি শোকের দিন নয়, এটি এক অটল বিশ্বাসের প্রতীক। এটি আমাদের স্মরণ করিয়ে দেয়, কুরআনের অবমাননা এদেশের মানুষ কখনো মেনে নেয়নি আর কখনোই নেবে না৷ ঈমানের এই শপথ প্রজন্ম থেকে প্রজন্ম অটুট থাকবে।


বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর পশ্চিম শাখার উদ্যোগে “বাছাইকৃত কর্মী শিক্ষাশিবির–২০২৬” অনুষ্ঠিত হয়েছে।আয়োজনে প্র...
11/05/2026

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর পশ্চিম শাখার উদ্যোগে “বাছাইকৃত কর্মী শিক্ষাশিবির–২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক মো. মুশফিকুর রহমান, সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ডা. মুজাহিদুল ইসলাম এবং সাবেক কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক ইঞ্জি. আসাদুজ্জামান ভুইয়া।

ঢাকা মহানগর পশ্চিম শাখার সেক্রেটারি মুহিব্বুল্লাহ আল হুসাইনীর সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষাবৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর পশ্চিম শাখার সভাপতি হাফেজ আবু তাহের।



06/05/2026

৬ মে ১৮৩১ — উপমহাদেশের ইতিহাসে এক বেদনাবিধুর, কিন্তু গৌরবোজ্জ্বল দিন। এই দিনেই শিয়ালকোটের বালাকোট নামক স্থানে মুসলিম উম্মাহর শাসনব্যবস্থা কায়েমের লক্ষ্যে সংগ্রামরত একদল ঈমানদার মুজাহিদ শাহাদাত বরণ করেন। ব্রিটিশ-সমর্থিত শিখ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দেন শাহ সৈয়দ আহমদ শহীদ (রহ.) ও শাহ ইসমাঈল শহীদ (রহ.)।

কী ঘটিছিল সেদিন? বিস্তারিত জানতে ডকুমেন্টারি দেখে নিতে পারেন।



জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ...
05/05/2026

জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন।

৬ মে ঐতিহাসিক বালাকোট দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
04/05/2026

৬ মে ঐতিহাসিক বালাকোট দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

04/05/2026

একটি ডায়েরির একটি স্বপ্ন: সিবগাতুল্লাহ সিবগা, সেক্রেটারি ছাত্রশিবির

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Shibir DCW posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Shibir DCW:

Share