PROGGA-Knowledge for Progress

PROGGA-Knowledge for Progress A non-profit organization for research and advocacy in Bangladesh

উত্তরাধিকার, পারিবারিক সম্পত্তির বণ্টন, পেনশন প্রাপ্তিসহ নানা কাজে মৃত্যু নিবন্ধন গুরুত্বপূর্ণ। তবে, দেশে মৃত্যু নিবন্ধন...
18/06/2026

উত্তরাধিকার, পারিবারিক সম্পত্তির বণ্টন, পেনশন প্রাপ্তিসহ নানা কাজে মৃত্যু নিবন্ধন গুরুত্বপূর্ণ। তবে, দেশে মৃত্যু নিবন্ধনের হার মাত্র ৪৭%। শতভাগ নিবন্ধন নিশ্চিত করতে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ শক্তিশালীকরণ ও কার্যকর বাস্তবায়ন জরুরি।

একজন ব্যাক্তির নিবন্ধন না থাকলে, তিনি রাষ্ট্রের চোখে “অদৃশ্য” যার ফলে তিনি হারান মৌলিক নাগরিক অধিকার যেমন শিক্ষা, স্বাস্...
17/06/2026

একজন ব্যাক্তির নিবন্ধন না থাকলে, তিনি রাষ্ট্রের চোখে “অদৃশ্য” যার ফলে তিনি হারান মৌলিক নাগরিক অধিকার যেমন শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক সুরক্ষা ও ন্যায়বিচার ইত্যাদি। তবে বাস্তবতা হলো, দেশে জন্ম নিবন্ধনের হার মাত্র ৫০% এবং মৃত্যু নিবন্ধনের হার ৪৭%। শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করা এখন সময়ের দাবি। এজন্য বিদ্যমান আইন সংস্কার করে স্বাস্থ্যসেবা কেন্দ্রভিত্তিক জন্ম-মৃত্যু নিবন্ধন ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

দেশে সিগারেট ব্যবহারকারীর প্রায় ৭৫ শতাংশই  নিম্নস্তরের সিগারেটের ভোক্তা। প্রস্তাবিত বাজেটে নিম্নস্তরের প্রতি শলাকায় মাত...
16/06/2026

দেশে সিগারেট ব্যবহারকারীর প্রায় ৭৫ শতাংশই নিম্নস্তরের সিগারেটের ভোক্তা। প্রস্তাবিত বাজেটে নিম্নস্তরের প্রতি শলাকায় মাত্র ২০ পয়সা মূল্যবৃদ্ধি করা হয়েছে। মধ্যম, উচ্চ ও প্রিমিয়াম স্তরের সিগারেটের ভোক্তা মাত্র ২৫%, এগুলোর শলাকাপ্রতি গড় দাম বাড়ানো হয়েছে প্রায় ১ টাকা ৯০ পয়সা।
ফলে নিম্নস্তরের সিগারেটের প্রকৃত দাম ব্যাপকভাবে কমবে, ভোক্তা দামি সিগারেট ছেড়ে কমদামি সিগারেটে ঝূঁকবে এবং তরুণ ও নিম্ন আয়ের জনগণের মধ্যে কমদামি সিগারেটের ব্যবহার আশঙ্কাজনকহারে বাড়বে।
✅ তাই চুড়ান্ত বাজেটে নিম্ন ও মধ্যম স্তর একত্রিত করে ১০ শলাকার খুচরা মূল্য ১০০ টাকা নির্ধারণ করা জরুরি।
এতে বাড়বে রাজস্ব, সুরক্ষিত হবে জনস্বাস্থ্য।
***cotax ***co ***colawamendment

বাংলাদেশে বর্তমানে মাত্র অর্ধেক জন্ম এবং ৪৭ শতাংশ মৃত্যু নিবন্ধিত হয়, যা বৈশ্বিক ও আঞ্চলিক গড়ের তুলনায় অনেক পিছিয়ে। ২০৩০...
15/06/2026

বাংলাদেশে বর্তমানে মাত্র অর্ধেক জন্ম এবং ৪৭ শতাংশ মৃত্যু নিবন্ধিত হয়, যা বৈশ্বিক ও আঞ্চলিক গড়ের তুলনায় অনেক পিছিয়ে। ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের আঞ্চলিক সংস্থা ইউএনএসকাপ ঘোষিত সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিস্টিকস (সিআরভিএস) দশকের শতভাগ নিবন্ধনের লক্ষ্য অর্জনে ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০০৪’ যথাযথ সংস্কার করা এখন জরুরি।

আজ ১২ জুন, “রেড কার্ড টু চাইল্ড লেবার: ফেয়ার প্লে ফর চিলড্রেন, ডিসেন্ট ওয়ার্ক ফর এডাল্টস” প্রতিপাদ্য নিয়ে বিশ্ব শিশুশ্...
12/06/2026

আজ ১২ জুন, “রেড কার্ড টু চাইল্ড লেবার: ফেয়ার প্লে ফর চিলড্রেন, ডিসেন্ট ওয়ার্ক ফর এডাল্টস” প্রতিপাদ্য নিয়ে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হচ্ছে। বাংলাদেশে বর্তমানে ৫ বছর বয়সী শিশুদের জন্ম নিবন্ধনের হার মাত্র ৪০%। ফলে সঠিক বয়স নির্ধারণ করা কঠিন, যা শিশুদের শ্রমবাজারে প্রবেশ ও শোষণের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। এক্ষেত্রে 'জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০০৪' শক্তিশালী করার মাধ্যমে শতভাগ নিবন্ধন নিশ্চিত করা জরুরি, যা ২০৩০ সালের মধ্যে এসডিজি ৮.৭ (সব ধরনের শিশু শ্রম ও শোষণের অবসান) অর্জনে অত্যন্ত শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করবে।

A compelling media piece by ATMA Convener Mortuza Haider Liton and Co-conveners Nadira Kiron and Mizan Chowdhury highlig...
05/06/2026

A compelling media piece by ATMA Convener Mortuza Haider Liton and Co-conveners Nadira Kiron and Mizan Chowdhury highlights both the progress and remaining gaps in Bangladesh’s amended to***co control law.

While the law makes all public places and transport 100% smoke-free and strengthens several to***co control measures, it falls short of banning emerging ni****ne and to***co products such as e-cigarettes, vapes, and heated to***co products. The article underscores the need for strong implementation of the law and further steps to prevent youth ni****ne addiction.

See the full story:

New law mandates 100 percent smoke-free public spaces but fails to ban e-cigarettes and vapes

বিশ্ব নিরাপদ খাদ্য দিবস ২০২৬’ উপলক্ষ্যে আগামী রবিবার ০৭ জুন ২০২৬, সকাল ১১টায় গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর-এর সহযো...
03/06/2026

বিশ্ব নিরাপদ খাদ্য দিবস ২০২৬’ উপলক্ষ্যে আগামী রবিবার ০৭ জুন ২০২৬, সকাল ১১টায় গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর-এর সহযোগিতায় গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) “অতি-প্রক্রিয়াজাত খাবারে স্বাস্থ্যঝুঁকি এবং করণীয়: বাংলাদেশ পরিপ্রেক্ষিত” শীর্ষক ওয়েবিনার আয়োজন করেছে।

ওয়েবিনারে আপনার সক্রিয় অংশগ্রহণ আমাদের আয়োজনকে সাফল্যমণ্ডিত করবে। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে নিচের জুম লিংক এ সকাল ১১টায় প্রবেশ করার জন্য অনুরোধ করছি।

ওয়েবিনারের জুম লিংক: https://us06web.zoom.us/j/86293881093?pwd=R2JsKgRuUueE8fDPu8bGPqqAQw9Udf.1
আইডি: 862 9388 1093
পাসওয়ার্ড: 963832

টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন অত্যন্ত জরুরি। এসডিজি লক্ষ্যমাত্রা ১৬.৯ এ জন্ম নিবন্ধনসহ...
26/05/2026

টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন অত্যন্ত জরুরি। এসডিজি লক্ষ্যমাত্রা ১৬.৯ এ জন্ম নিবন্ধনসহ সবার জন্য বৈধ পরিচয়পত্র প্রদানকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। দেশে প্রায় ৬৭% শিশুর জন্ম হাসপাতালে হলেও, জন্ম ও মৃত্যুর পর স্বাস্থ্যকেন্দ্রগুলোতে বাধ্যতামূলক নিবন্ধনের ব্যবস্থা না থাকায় একটি বিশাল অংশ রাষ্ট্রীয় হিসাবের বাইরে থেকে যাচ্ছে। ২০৩০ সালের মধ্যে শতভাগ নিবন্ধন নিশ্চিত করতে ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০০৪’ সংস্কার করে সব স্বাস্থ্যসেবাকেন্দ্রে নিবন্ধনের আইনগত দায়িত্ব প্রদান করা জরুরি।

বাংলাদেশে জন্ম নিবন্ধন মাত্র ৫০ শতাংশ এবং মৃত্যু নিবন্ধন ৪৭ শতাংশ, যা বৈশ্বিক ও আঞ্চলিক গড়ের তুলনায় অনেক কম। জাতিসংঘের আ...
25/05/2026

বাংলাদেশে জন্ম নিবন্ধন মাত্র ৫০ শতাংশ এবং মৃত্যু নিবন্ধন ৪৭ শতাংশ, যা বৈশ্বিক ও আঞ্চলিক গড়ের তুলনায় অনেক কম। জাতিসংঘের আঞ্চলিক সংস্থা ইউএনএসকাপ ঘোষিত সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিস্টিকস (সিআরভিএস) দশকের আওতায় বাংলাদেশ সরকার ২০৩০ সালের মধ্যে শতভাগ নিবন্ধন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্য অর্জনে প্রয়োজন, জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ সংস্কার করে নিবন্ধনের দায়িত্ব আইনগতভাবে স্বাস্থ্যসেবা কেন্দ্রের কাছে প্রদান করা — যা নিবন্ধন ব্যবস্থাকে আরও কার্যকর, সহজ ও সর্বজনীন করতে সহায়তা করবে।

গত ২৩ মে, প্রজ্ঞা আয়োজিত “টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে শক্তিশালী নিবন্ধন ব্যবস্থা: বাংলাদেশ পরিপ্রেক্ষিত” শীর্ষক ওয়ে...
24/05/2026

গত ২৩ মে, প্রজ্ঞা আয়োজিত “টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে শক্তিশালী নিবন্ধন ব্যবস্থা: বাংলাদেশ পরিপ্রেক্ষিত” শীর্ষক ওয়েবিনারে বিশেষজ্ঞরা বলেছেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ সংশোধন করে স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর নিবন্ধনের আইনি দায়িত্ব অর্পণ করা হলে শতভাগ নিবন্ধন নিশ্চিত করা সম্ভব হবে, যা এসডিজি অর্জন ত্বরান্বিত করবে।

Address

House-6 (3rd Floor, East Side), Main Road-3, Block-A, Section-11, Mirpur
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when PROGGA-Knowledge for Progress posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to PROGGA-Knowledge for Progress:

Share