22/08/2024
ভারতের আচরণ নিয়ে দোষারোপে সময় ব্যায় না করে আমাদের এখনি কাজে নামতে হবে। প্রাকৃতিক দূর্যোগ কোন জাত, ধর্ম, বর্ণ কিংবা দল চিনেনা। তাই আসুন আমরা সবাই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়াই।এই মূহুর্তে দরকার জরুরী ত্রাণ সহায়তা। এক মূহুর্তও দেরি না করে শুরু করতে হবে সহায়তার কাফেলা।
ডুয়ার্স ফাউন্ডেশন শুরু করছে এই কাফেলা। আপনাদেরকে এই কাফেলায় স্বাগতম।