08/09/2026
সাফল্যের নতুন অধ্যায়ে —অভিনন্দন ও শুভেচ্ছা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা বিজ্ঞান অনুষদের অধীনে অনুষ্ঠিত ৪র্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষায় College of Nursing, Sher-e-Bangla Nagar, Dhaka-এর ২০২১–২২ শিক্ষাবর্ষের বিএসসি ইন নার্সিং ৫ম ব্যাচের সকল শিক্ষার্থী সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হওয়ায় Students Welfare Organization (SWO), College of Nursing, Sher-e-Bangla Nagar, Dhaka-এর পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা।
দীর্ঘ চার বছরের একাডেমিক ও ক্লিনিক্যাল পথচলার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আজ সফলতার সঙ্গে সম্পন্ন হলো। অসংখ্য ক্লাস, ক্লিনিক্যাল প্র্যাকটিস, পরীক্ষা, দায়িত্ব ও নানা প্রতিকূলতা অতিক্রম করে অর্জিত এই সাফল্য আপনাদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা, অধ্যবসায় ও অদম্য মানসিকতারই প্রতিফলন।
এই অর্জনের মধ্য দিয়ে আপনাদের সামনে উন্মোচিত হলো পেশাগত জীবনের নতুন এক অধ্যায়। মানবসেবার মহান ব্রতকে ধারণ করে একজন দক্ষ, দায়িত্বশীল ও মানবিক নার্স হিসেবে আপনাদের আগামীর পথচলা আরও সাফল্যমণ্ডিত হোক—এই প্রত্যাশা রইল।
৫ম ব্যাচের সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন।
আপনাদের ভবিষ্যৎ হোক সাফল্য, সম্মান ও গৌরবে পরিপূর্ণ।
শুভকামনা ও ভালোবাসা রইল আগামীর পথচলার জন্য। ❤️
— Students Welfare Organization (SWO)
College of Nursing, Sher-e-Bangla Nagar, Dhaka