Yoga Astrology Meditation Club

Yoga Astrology Meditation Club Yoga Meditation Astrology Club (YMAC) works to achieve peace and prosperity through the art of lifestyle based on the Creative formula.

16/10/2025
ইয়োগা বিষয়ে যে ৮টি তথ্য কেউ দেবে না আপনাকেসুস্থ দেহ-মনের জন্যে কত কিছুই না করি আমরা। পেশিবহুল দেহের জন্যে ব্যায়াম করি। স...
28/10/2021

ইয়োগা বিষয়ে যে ৮টি তথ্য কেউ দেবে না আপনাকে

সুস্থ দেহ-মনের জন্যে কত কিছুই না করি আমরা। পেশিবহুল দেহের জন্যে ব্যায়াম করি। স্টেমিনা বৃদ্ধির জন্যে দৌড়-সাঁতার ইত্যাদি নিয়মিত করেন অনেকে। ব্যায়ামাগারে ব্যায়াম, নাচের ক্লাস ইত্যাদি নিয়ে দারুণ ব্যস্ত এমনই এক নারী অ্যালিসন ফেলার। কয়েক বছর আগে হঠাৎ করেই একদিন ইয়োগা এর একটি ক্লাস করলেন। বাড়িতে প্রথম ইয়োগা করার পরই তার জীবনটা বদলে গেলো। এখন তার প্রতিদিনের জীবনের অন্যতম জরুরি কাজের একটি ইয়োগা। এর সম্পর্কে ৮টি এমন তথ্য জেনে নিন, যার কথা আপনাকে অন্য কেউ বলবে না।

১. ইয়োগা এক ধরনের চর্চা। এর কোনো শেষ নেই এবং প্রতিদিন ক্রমাগত এ কাজের মাধ্যমে উন্নতির দিকে এগিয়ে যেতে হবে। ইয়োগা আপনাকে যাবতীয় চাপ থেকে মুক্তি দেবে। প্রতিনিয়ত একে আরো চ্যালেঞ্জিং করে নিতে পারেন যা সত্যিই উপভোগ্য হয়ে উঠবে।

২. ইয়োগার বিশেষ কলা-কৌশল প্রতিদিন চর্চা করতে হয়। অনেকেই মনে করেন, দেহকে কেবল স্থিতিস্থাপকতা প্রদানই ইয়োগার কাজ। এর ব্যাপ্তি অনেক বেশি।

৩. যারা ইয়োগা কোর্স করেন, তারা সাধারণত প্রথম বছর প্রাথমিক কৌশলগুলো চর্চা করেন না। সবাই আর পরের কাজগুলো দ্রুত করে ফেলতে চান। কিন্তু প্রাথমিক কাজগুলো সুষ্ঠুভাবে আয়ত্ত করতে পারলে দারুণ সুফল পাওয়া যায়।

৪. অধিকাংশ ইয়োগা ক্লাসে একটি কৌশলের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেওয়া হয়। সবচেয়ে মজার বিষয় হলো, এসব চর্চার মাঝখানে বিরতি নিতে পারবেন আপনি। এ ক্ষতির কোনো সম্ভাবনা নেই। এমনকি ক্লাসের মধ্যেও আপনি বিরতি নিতে পারেন ইচ্ছেমতো।

৫. অনেকেই ইয়োগার কিছু কৌশল দেখে ভয় পেয়ে যান। অনেকে কাছে কিছু কলা-কৌশল যন্ত্রণাদায়ক হতে পারে। দেহের জন্যে আরামদায়ক নয় এমন কাজ করতে যাওয়ার প্রয়োজন পড়ে না। আবার অনেকে অনেক রকম পোজের ছবি তুলে দেন যা আসলে সবার পক্ষে করা সম্ভব নয়।

৬. ইয়োগা শুধু দেহের সঙ্গে নয়, মনের জন্যেও কাজ করে। ইয়োগা আপনাকে আরো বেশি দয়াশীল, ধৈর্যশীল এবং সহনশীল হতে শেখায়। জীবনের অনেক মানসিক অশান্তি দূর হয়ে যাবে।

৭. ইয়োগা কেবলমাত্র ম্যাটে বসে থেকে নিঃশ্বাস নেওয়া এবং নিচের মাটি অনুভব করা নয়। এটি কিছুটা কঠিন বৈকি। কোনো পোজ সহজ মনে হলে একে আরো চ্যালেঞ্জিং করে নেওয়ার চেষ্টা করুন বা প্রশিক্ষককে বলুন।

৮. মনোযোগ ঢাললে আপনি নিশ্চিতভাবে ইয়োগার প্রেমে পড়বেন। অনুভব করবেন, আপনার পারফরমেন্স, মেজাজ এবং স্বাস্থ্য হঠাৎ করেই ভিন্নমাত্রায় পৌঁছে গেছে। এই ভালোলাগা উপলব্ধি করলেই ইয়োগা আপনার জীবনের অঙ্গে পরিণত হবে।

প্রয়োজনে : ০১৩১৭-৮০৯৯৭৫

May the New Year start with fresh joys & a life filled with peace.May you experience warmth and togetherness and prosper...
01/01/2021

May the New Year start with fresh joys & a life filled with peace.May you experience warmth and togetherness and prosperity too. Happy New Year 2021

01/03/2020

সমস্যা যাই হোক না কেন, আপনার প্রয়োজন একটি সঠিক সিদ্ধান্ত,সুপরামর্শ, কাউন্সিলিং অথবা বাস্তুমোতাবেক কোন গুডলাক প্রোডাক্ট।

জীবনের নানাবিধ সমস্যাকে জ্যোতিষশাস্ত্র,বাস্তুশাস্ত্র,মেডিটেশন,ইয়োগা,সংগীত,আয়ুর্বেদ ও মনোবিজ্ঞানের আলোকে সমাধানের চেষ্টা করা হয়।সঠিক কাউন্সিলিং ও সেবা দেয়া হয়।

যদি নিজেকে টেনশন,ডিপ্রেশন,দুঃশ্চিন্তা ও হতাশামুক্ত রাখতে চান তাহলে নিয়মিতভাবে শুদ্ধসংঘ ফাউন্ডেশনের সেমিনারে অংশগ্রহণ করুন।

জীবন চলার পথে একটি সুপরামর্শ বা কাউন্সিলিং হয়ত বদলে দিতে পারে আপনার জীবনের গতিপথ।হয়তবা একটি সিদ্ধান্তেই বদলে যেতে পারে ঘটনার প্রেক্ষাপট বা সমস্যার চিত্র।

বিস্তারিত জানতে যোগাযোগঃ

শুদ্ধসংঘ ফাউন্ডেশন
৬/৯ আউটার সার্কুলার রোড,
মালিবাগ,ঢাকা-১২১৭
ফোনঃ ০১৮২২-৫০০৩৫৭

Seminars on Yoga, Meditation and Astrology will be held soon.
03/08/2019

Seminars on Yoga, Meditation and Astrology will be held soon.

লায়ন্স ক্লাবের সদস্য আহবানআপনি কি আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর গর্বিত সদস্য হতে চান ?যদি নিজেকে...
21/12/2018

লায়ন্স ক্লাবের সদস্য আহবান

আপনি কি আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর গর্বিত সদস্য হতে চান ?

যদি নিজেকে ফ্রি ফ্রাইডে ক্লিনিক, চক্ষু ক্যাম্প ,গরীব দুঃখীদের সহায়তা,অসহায় শিক্ষার্থীদের অনুদানসহ দেশ-বিদেশের বিভিন্ন সভা-সেমিনার-সিম্পোজিয়ামে অংশগ্রহনের মাধ্যমে আর্ত-মানবতার সেবায় নিয়োজিত রেখে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে চান তাহলে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর একজন গর্বিত সদস্য হোন এবং মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখুন।

যোগাযোগঃ
লায়ন্স ক্লাব অব ঢাকা মালিবাগ
ফোন - ০১৯৭৮-৮৮৯৮০১, ০১৬২৩-৮১৭৭৩১
ইমেইল - [email protected]
ফেসবুক পেজ - facebook.com/lionsmalibagh

Address

6/9 Outer Circular Road, Malibag
Dhaka
1217

Telephone

01623817731

Website

Alerts

Be the first to know and let us send you an email when Yoga Astrology Meditation Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Yoga Astrology Meditation Club:

Share