28/02/2026
জনাব Mostofa Moien প্রকাশ্যে দাবি করেছেন যে তিনি না জেনে Bangladesh DX Club এর ইফতার প্রোগ্রামে যুক্ত হয়েছিলেন এবং পরে বিভ্রান্ত হয়েছেন। কিন্তু রেজিস্ট্রেশন তালিকার তথ্য ভিন্ন কথা বলছে।
রেকর্ড অনুযায়ী তিনি নিজে সচেতনভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। নাম, ফোন নম্বর, ইমেইল, সময় এবং লোকেশনসহ পূর্ণাঙ্গ এন্ট্রি সংরক্ষিত আছে। অর্থাৎ উপস্থিতি ছিল পরিকল্পিত, আকস্মিক নয়।
আরও একটি প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠে আসে।
একই দিনে ARAB-এর ইফতার আয়োজন ছিল। তিনি নিজে ARAB-এর সদস্য হিসেবে পরিচিত, এবং ARAB তাদের ফেসবুক পেজে BDXC ইফতার বয়কটের অবস্থান নিয়েছিল।
তাহলে সেই পরিস্থিতিতে Mostofa Moien ARAB ইফতারে না গিয়ে Bangladesh DX Club-এর ইফতারে কেন অংশ নিলেন?
এই ঘটনার ধারাবাহিকতা দেখে অনেকের মনে যৌক্তিক সন্দেহ তৈরি হয়েছে।
ইফতারে উপস্থিত থাকা, মঞ্চে অংশ নেওয়া বা সম্মাননা গ্রহণ করা, এবং পরে সম্পূর্ণ ভিন্ন বক্তব্য দেওয়া.। এটি কি কেবল ব্যক্তিগত অবস্থান, নাকি পূর্বপরিকল্পিত কোনো সমন্বয় ছিল?
তবে প্রশ্নগুলো জনস্বার্থে উন্মুক্ত থাকছে।