Nirapod Shohor Chai - নিরাপদ শহর চাই

Nirapod Shohor Chai - নিরাপদ শহর চাই In order to build a safe modern city and to protect public safety, the journey has begun to seek the

22/08/2024
22/08/2024

ভারতীয় হাইকমিশন এবং তাদের স্থাপনার নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন হাইকমিশনার প্রণয় ভার্মা।

22/08/2024

বন্যার্তদের সহায়তায় যেকোন জরুরি প্রয়োজনে বাংলাদেশ বিমান বাহিনীর +8801769993888 নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।

বন্যায় ৮ জেলায় ক্ষতিগ্রস্ত ২৯ লাখ মানুষ, মারা গেছেন দুজনচলমান বন্যায় দেশের ৮ জেলার ৩৫৭টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিব...
22/08/2024

বন্যায় ৮ জেলায় ক্ষতিগ্রস্ত ২৯ লাখ মানুষ, মারা গেছেন দুজন
চলমান বন্যায় দেশের ৮ জেলার ৩৫৭টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে ৪ লাখ ৪০ হাজার ৮৪০টি পরিবার। মোট ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা ২৯ লাখ ৪ হাজার ৯৬৪। এখন পর্যন্ত মারা গেছেন দুজন। একজন ফেনীতে, আরেকজন ব্রাহ্মণবাড়িয়ায়।
আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বন্যাদুর্গত জেলা আটটি হলো ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, মৌলভীবাজার ও হবিগঞ্জ।

আলী রেজা জানান, এখন পর্যন্ত ১ হাজার ৫৩৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে ৭৫ হাজারের বেশি মানুষ।
উৎসঃ প্রথম আলো

তলিয়ে গেছে ফেনী শহর, আরও নতুন এলাকা প্লাবিতফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার পর এবার ফেনী পৌর শহরও বন্যার পানিতে তলিয়...
22/08/2024

তলিয়ে গেছে ফেনী শহর, আরও নতুন এলাকা প্লাবিত
ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার পর এবার ফেনী পৌর শহরও বন্যার পানিতে তলিয়ে গেছে। সেই সঙ্গে সদর উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে মুহুরী নদীর পানি বেড়ে সোনাগাজী উপজেলার আমিরাবাদ ও নবাবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঢুকতে শুরু করেছে। এসব এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়।

তিন দিন ধরেই প্রবল বর্ষণ অব্যাহত থাকার পাশাপাশি ফেনীর বিভিন্ন নদী ও খালের পানি বেড়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, আজ সকালে মুহুরী ও ফেনী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। এর মধ্যে ফেনীর মুহুরী নদীর পানি গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে বেশি উচ্চতায় প্রবাহিত হচ্ছে।

জেলার বন্যায় উপদ্রুত অঞ্চলে দুর্গতদের সহায়তা ও উদ্ধার তৎপরতায় কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও স্বেচ্ছাসেবকেরা।

পানির তোড়ে ভেঙে গেছে জেলার বহু এলাকার রাস্তা, বাঁধ ও সেতুর অংশ। ফসলের মাঠ তলিয়ে গেছে, পুকুরের মাছ ভেসে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে দুই লাখের বেশি মানুষ। অনেকে পরিবার নিয়ে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন।

ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার পর এবার ফেনী পৌর শহরও বন্যার পানিতে তলিয়ে গেছে। সেই সঙ্গে সদর উপজেলার নতুন ন....

বন্যাদুর্গত এলাকায় মোবাইল নেটওয়ার্ক ফ্রি করার নির্দেশতথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের...
22/08/2024

বন্যাদুর্গত এলাকায় মোবাইল নেটওয়ার্ক ফ্রি করার নির্দেশ
তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বন্যাদুর্গত এলাকায় মোবাইল নেটওয়ার্ক ফ্রি করার নির্দেশ দিয়েছেন।

নাহিদ ইসলাম বলেন, ‘নেটওয়ার্ক একবারে বিচ্ছিন্ন হলে ১০টি ভিসেট প্রস্তুত রয়েছে। ওইসব এলাকায় মোবাইল নেটওয়ার্ক ফ্রি করতে নির্দেশনা দেয়া হয়েছে।’

আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) তিনি জানান, দেশে বিদ্যমান বন্যা পরিস্থিতিতে কয়েকটি উপজেলায় অপটিকাল ফাইবার ড্যামেজ হওয়ার কারণে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেছে।

তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বন্যাদুর্গত এলাকায় ...

বন্যা কবলিত এরিয়াতে  উদ্ধার কাজে নিয়োজিত সেনাবাহিনীর ইউনিট সমূহের মোবাইল নাম্বার.
22/08/2024

বন্যা কবলিত এরিয়াতে উদ্ধার কাজে নিয়োজিত সেনাবাহিনীর ইউনিট সমূহের মোবাইল নাম্বার.

বন্যার সময় করণীয়সেখানে বলা হয়, দুর্যোগকালে প্রতিটি সিদ্ধান্ত নিতে হবে ঠাণ্ডা মাথায়। বন্যায় বাড়িঘর ডুবে গেলে বা বাড়িতে বস...
22/08/2024

বন্যার সময় করণীয়
সেখানে বলা হয়, দুর্যোগকালে প্রতিটি সিদ্ধান্ত নিতে হবে ঠাণ্ডা মাথায়। বন্যায় বাড়িঘর ডুবে গেলে বা বাড়িতে বসবাস করা সম্ভব না হলে বাড়ির কাছাকাছি কোথাও অবস্থান নিতে হবে।
দেশে প্রতিবছরই ছোট থেকে মাঝারি আকারের বন্যা হয়ে থাকে। এবারও বিভিন্ন জেলার মানুষ এই দুর্যোগের সঙ্গে লড়াই করছে।

বন্যার সময় নিরাপদ থাকতে কিছু বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ‘বন্যা মোকাবেলায় জনসাধারণের করণীয়’ শীর্ষক পুস্তিকায় এই পরামর্শগুলো তুলে ধরা হয়েছে।
সেখানে বলা হয়, দুর্যোগকালে প্রতিটি সিদ্ধান্ত নিতে হবে ঠাণ্ডা মাথায়। বন্যায় বাড়িঘর ডুবে গেলে বা বাড়িতে বসবাস করা সম্ভব না হলে বাড়ির কাছাকাছি কোথাও অবস্থান নিতে হবে।

জিনিসপত্র বাড়ির ছাদে রাখা যেতে পারে। কারো পরামর্শে নিজ গ্রাম ছেড়ে পরিবার পরিজন নিয়ে শহরে যাওয়া উচিত নয়। নিজ গ্রামে থাকা সম্ভব না হলে প্রয়োজনে পাশের গ্রামে আশ্রয় নেয়া যেতে পারে। অথবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের আশ্রয়কেন্দ্রে গিয়েও থাকা যায়।

বন্যা কবলিত নয় এমন স্বজনদের বাড়িতে গবাদি পশু রেখে আসার পরামর্শ দেওয়া হয়েছে পুস্তিকাটিতে। অথবা গবাদি পশুকে কোনোভাবেই রক্ষা করা না গেলে তা বিক্রি করে টাকা ব্যাংকে জমা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
বন্যার সময় যেহেতু সুপেয় পানির সঙ্কট দেখা দেয়, তাই এসময় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করে অথবা পানি ফুটিয়ে নিরাপদ করা যেতে পারে।

শুধু সুপেয় পানি নয়, বন্যার সময় আরেক আতঙ্ক হলো সাপ। এসময় সাপের প্রাদুর্ভাব বেড়ে যায়। তাই বাড়িতে কার্বলিক এসিডের বোতলের মুখ খুলে রাখা যেতে পারে।

বন্যার সময় সাঁতার না জানা শিশুদের দিকেও সার্বক্ষণিক নজর রাখতে হবে। আর নৌকা না থাকলে যাতায়াতের জন্য কলাগাছের ভেলা তৈরি করা যেতে পারে।
এছাড়া নিজ নিজ এলাকার মেডিকেল টিমের সঙ্গে যোগাযোগ রক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে পুস্তিকাটিতে।

সেখানে বলা হয়, দুর্যোগকালে প্রতিটি সিদ্ধান্ত নিতে হবে ঠাণ্ডা মাথায়। বন্যায় বাড়িঘর ডুবে গেলে বা বাড়িতে বসবাস করা .....

Address

Dhaka
1207

Telephone

+8801780696969

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nirapod Shohor Chai - নিরাপদ শহর চাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share