অনুশীলন সাহিত্য পরিষদ www.onushilonsp.com

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • অনুশীলন সাহিত্য পরিষদ www.onushilonsp.com

অনুশীলন সাহিত্য পরিষদ  www.onushilonsp.com অনুশীলন সাহিত্য পরিষদ

26/04/2026
সংস্কৃতি চর্চা কেন্দ্র 'বাংলা আমার' এর নিয়মিত একক আবৃত্তি আয়োজন 'শব্দসুরভিত সন্ধ্যা'। প্রতিটি আয়োজনে একজন শিল্পী দর্শক শ...
23/04/2026

সংস্কৃতি চর্চা কেন্দ্র 'বাংলা আমার' এর নিয়মিত একক আবৃত্তি আয়োজন 'শব্দসুরভিত সন্ধ্যা'। প্রতিটি আয়োজনে একজন শিল্পী দর্শক শ্রোতাদের একঘন্টা সময় নিয়ে শোনাবেন তাঁর পছন্দের কবিতা। দর্শক শ্রোতারাও একান্ত নিস্তব্ধতায় শুনবেন শিল্পীর আত্মকথন ও আবৃত্তি।

'শব্দসুরভিত সন্ধ্যা' আয়োজনের চতুর্থ পর্ব আগামী ২৫ এপ্রিল শনিবার সন্ধ্যা ০৬:৪৫ এ বাংলা আমার মিলনায়তনে অনুষ্ঠিত হবে। চতুর্থ পর্বে অংশগ্রহণ করবেন শহিদ বুদ্ধিজীবী'র সন্তান ও দেশের স্বনামধন্য অভিনেতা, কবি এবং আবৃত্তিশিল্পী এবিএম সোহেল রশিদ।
সকলকে সবান্ধব আমন্ত্রণ...

বাংলা আমার মিলনায়তন
১১৫ নিউ সার্কুলার রোড (৩য় তলা), মৌচাক, ঢাকা।
(সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের বিপরীত পাশে, এনআরবিসি ব্যাংকের পাশের ভবন )।

22/04/2026

লেখকঃ এবিএম সোহেল রশিদ, ক্যাটাগরিঃ বইমেলা ২০২৬, মূল্যঃ 232.0, লিংকঃ www.rokomari.com/book/544355

18/01/2026
17/01/2026

ক্ষুধার্ত জানালায়
।। এবিএম সোহেল রশিদ।।

কাছে টানিনি বলেই তুমি আমায় ছোঁয়নি
হৃদয় ছিঁড়ে চলে যাবার সময় ফিরেও তাকাওনি।

আমার রক্তক্ষরণ দেখনি বলেই, হৃদয় হরণ কর তুমি।

অপেক্ষায় থাকব অনন্তকাল! তবু ভিক্ষুক হব না
হাত পেতে আর যাই হোক প্রেম চাইতে পারব না।

দূরবর্তী হয়েই পাশে থাকতে চাই
উড়াতে চাই ভালোবাসার ছাই

এখনও ভালোবাসি কিনা
এমন অবান্তর প্রশ্ন কখনো করো না
এই যে জানতে চাওয়ার আকুতি
এত ভালবাসারই সুতীব্র অনুভূতি।

কামনার সুক্ষানুভূতির পরিপূর্নতায় দেহ জাগায়
ছটফট করি, দাঁড়িয়ে থাকি, ক্ষুধার্ত জানালায়।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when অনুশীলন সাহিত্য পরিষদ www.onushilonsp.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share