Justice For Govt Employees

Justice For Govt Employees এই পেইজ বাংলাদেশের সকল সরকারি চাকরিজীবীদের বাক স্বাধীনতা রক্ষার। ক্ষমতাসীন দলের চাটুকারিতা হবে না।

07/08/2024

বাংলাদেশে কর্মরত সকল স্থরের সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম,
চাকরি জীবনে একটা বিষয় একদম স্পষ্ট যে, যখন যে দল ক্ষমতায় থাকে তাদের হুকুম পালন করতে গিয়ে অনেক রকম অনিয়ম আমাদের করে যেতে হয়। যা পরবর্তী অন্য একটি দল ক্ষমতায় আসার পর খেসারত দিতে হয়। বলতে গেলে চাকরি যোগদানের পর থেকেই হাতকড়া পরে পরাধীন হয়ে থাকতে হয়। সারাজীবন বাক স্বাধীনতাহীন জাতি একমাত্র আমরাই। সরকারি চাকরিজীবী হলেও বাংলাদেশের জনগণ হিসেবে মতামত দেওয়ার স্বাধীনতা আমাদের থাকতে হবে। দলীয় রাজনৈতিক ব্যক্তির অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার স্বাধীনতা/অধিকার দেশের নাগরিক হিসেবে আমরা চাই। তাই আর নয় এই শোষণ ও নিপীড়ন। আমরা বাক স্বাধীনতা চাই। দেশের জনগণের সেবার ব্রত নিয়ে চাকরিতে যোগদান করেছি সেটাই করতে চাই। কারো চাটুকারিতা করে আর যাইহোক জীবনে আত্মসম্মানবোধ পাওয়া যায় না। আজকে পুলিশের ভাইবোন দের অবস্থা দেখুন ক্ষমতাসীন দলের নেতা আর উপরস্থ কর্মকর্তার হুকুম পালন করতে গিয়ে দেশের জনগণের প্রতিপক্ষ হয়ে গেলেন, প্রাণ হারিয়েছেন অনেকেই। আমরা এমন পরিস্থিতি সরকারি আর কোন ডিপার্টমেন্টেই চাই না। তাই সকল মন্ত্রণালয়ের, সকল স্তরের, কর্মকর্তা-কর্মচারী, উচ্চ পদস্থ ও নিম্ন পদস্থ সকলেই এক হই।
সবাই খুজে নিই নিজেদের বাক-স্বাধীনতা।
একই সুরে বলি
"আর নয় কারো চাটুকারিতা
এবার চাই বাক স্বাধীনতা "

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Justice For Govt Employees posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share