Tushardhara Friends Forever Association

Tushardhara Friends Forever Association Tushardhara Friends Forever Association, this is an organization formed by the Friends of resident of Tushardhara R/A.

This is a welfare organization and work for betterment of society and youth career.

13/05/2026

তুষারধারা এলাকায় শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও মানসম্মত শিক্ষা বিস্তারে নিচের লিংকটিতে লাইক/ফলো দিয়ে অনুগ্রহ করে যুক্ত থাকুন।
https://www.facebook.com/share/1E9AwoAUyq/

তুষারধারায় অবস্থিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের ঐক্যের প্লাটফর্ম।

আলহামদুলিল্লাহ, গত ০৪ এপ্রিল (শনিবার) তুষারধারা কল্যাণ সমিতির নিজস্ব কার্যালয়ে তুষারধারা এলাকার ১–১১ নং সেক্টরকে পূর্ণাঙ...
05/04/2026

আলহামদুলিল্লাহ, গত ০৪ এপ্রিল (শনিবার) তুষারধারা কল্যাণ সমিতির নিজস্ব কার্যালয়ে তুষারধারা এলাকার ১–১১ নং সেক্টরকে পূর্ণাঙ্গ নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনার লক্ষ্যে গুরুত্বপূর্ণ একটি চুক্তি সম্পন্ন হয়েছে। এলাকাবাসীর প্রত্যাশা অনুযায়ী “সেন্ট্রাল সিকিউরিটি সিস্টেম” বাস্তবায়নের জন্য তুষারধারা কল্যাণ সমিতি, তুষারধারা যুব ফোরাম ও তুষারধারা পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে সরকার নিবন্ধিত “রেনজার সিকিউরিটি ফোর্স বিডি”-এর সাথে আনুষ্ঠানিক চুক্তিপত্র স্বাক্ষরিত হয়।

ইনশাআল্লাহ, ১১ নং সেক্টরে সিকিউরিটি ফোর্সদের থাকার জন্য পুরাতন পুলিশ ফাঁড়ি পুনঃসংস্কারের কাজ চলমান রয়েছে। আগামী ০১ মে থেকে পুরো এলাকাজুড়ে রাত্রিকালীন কঠোর নিরাপত্তা ব্যবস্থা কার্যকরভাবে পরিচালিত হবে বলে আশা করা যাচ্ছে।

।।জরুরি বিজ্ঞপ্তি।।তুষারধারা এলাকার সার্বিক নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর ক...
04/04/2026

।।জরুরি বিজ্ঞপ্তি।।

তুষারধারা এলাকার সার্বিক নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করতে “সেন্ট্রাল সিকিউরিটি সিস্টেম”-বাস্তবায়নের জন্য সরকার নিবন্ধিত সিকিউরিটি কোম্পানির সাথে তুষারধারা কল্যাণ সমিতি, পঞ্চায়েত ও যুব ফোরামের পক্ষ থেকে আনুষ্ঠানিক চুক্তি (Agreement) সম্পাদনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

📍 স্থান: তুষারধারা কল্যাণ সমিতি অফিস
🕖 সময়: সন্ধ্যা ৭:০০টা

এই গুরুত্বপূর্ণ উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের জন্য তুষারধারা এলাকার সকল সম্মানিত বাসিন্দা, সচেতন নাগরিক এবং সংশ্লিষ্ট সকলকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
আপনাদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতাই আমাদের এলাকাকে নিরাপদ, সুশৃঙ্খল ও বাসযোগ্য করে তুলতে সহায়ক হবে।

আহ্বানে:
তুষারধারা কল্যাণ সমিতি।
তুষারধারা পঞ্চায়েত কমিটি।
তুষারধারা যুব ফোরাম।

27/03/2026

📢 জরুরি আহবান 📢
আগামীকাল ২৮ শে মার্চ ২০২৬, শনিবার বাদ মাগরিব তুষারধারা জিরো পয়েন্ট-এ তুষারধারা কল্যাণ সমিতি, তুষারধারা পঞ্চায়েত কমিটি ও তুষারধারা যুব ফোরামের যৌথ উদ্যোগে "সামাজিক শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা" অনুষ্ঠিত হবে।

আলোচ্য বিষয়ঃ
➡️ আইনশৃঙ্খলা ও নৈশকালীন নিরাপত্তা বাস্তবায়নে করণীয় শীর্ষক আলোচনা।
➡️ তুষারধারা এলাকায় মাদক ও কিশোর গ্যাং নির্মূলে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ ও সামাজিক ব্যবস্থা গ্রহণের বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণের জন্য মতবিনিময়।
➡️ তুষারধারা প্রধান সড়ক যানজট ও দখল মুক্ত রাখার ব্যাপারে করণীয় শীর্ষক আলোচনা।
উক্ত সভায় কদমতলী ও ফতুল্লা মডের থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা ও এলাকার সেক্টর ভিত্তিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
আহবানে-
তুষারধারা কল্যাণ সমিতি।
তুষারধারা পঞ্চায়েত কমিটি।
তুষারধারা যুব ফোরাম ।

Congratulations❤️
17/02/2026

Congratulations❤️

01/01/2026

শীঘ্রই আসছি নতুন মোড়কে সব বব্ধুদের সাথে নিয়ে। দেখতে ফলো দিয়ে পাশে থাকুন।

https://www.facebook.com/share/p/1JuayaVu5v/

joy with food traveling and entertainment

ব্যাডমিন্টন প্রেমীদের দৃষ্টি আকর্ষণ।রেজিষ্ট্রেশনের শেষ সময়: ২৫ ডিসেম্বর ২০২৫ রাত ১০.০০ ঘটিকা পর্যন্ত।
17/12/2025

ব্যাডমিন্টন প্রেমীদের দৃষ্টি আকর্ষণ।
রেজিষ্ট্রেশনের শেষ সময়: ২৫ ডিসেম্বর ২০২৫ রাত ১০.০০ ঘটিকা পর্যন্ত।

নিখোঁজ সংবাদআপনাদের জানামতে কেউ সন্ধান পেয়ে থাকলে অবশ্যই নিচে নাম্বারে যোগাযোগ করবেন। অনুগ্রহ করে শেয়ার করে এই বৃদ্ধা ম...
16/12/2025

নিখোঁজ সংবাদ
আপনাদের জানামতে কেউ সন্ধান পেয়ে থাকলে
অবশ্যই নিচে নাম্বারে যোগাযোগ করবেন। অনুগ্রহ করে শেয়ার করে এই বৃদ্ধা মাকে খুঁজে পেতে সহযোগিতা করুন।

তুষারধারা কল্যাণ সমিতি'র কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার  দেয়ায় তুষারধারা ফ্রেন্ড...
30/11/2025

তুষারধারা কল্যাণ সমিতি'র কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়ায় তুষারধারা ফ্রেন্ডস ফরএভার এসোসিয়েশনের পক্ষ থেকে নির্বাচন কমিশন, নিরাপত্তা ও শৃঙ্খলা কমিটিকে অভিনন্দন জানাচ্ছি।

07/11/2025

আজ ০৭ নভেম্বর ২০২৫ খ্রি. তারিখ তুষারধারা ফ্রেন্ডস ফরএভ্যার এসোসিয়েশনের অন্যতম কর্ণধার, প্রতিষ্ঠাকালীন পরিচালক ও আমাদের প্রাণপ্রিয় বন্ধু মরহুম মো: সিরাজুল ইসলাম এর ২য় মৃত্যুবার্ষিকী। আমরা সকলে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের সুউচ্চ মাকাম দান করুন, আমিন।

Address

Tushardhara R/A, Kadamtali
Dhaka
1362

Telephone

01724635631

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tushardhara Friends Forever Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share