Dhaka Ahsania Mission

Dhaka Ahsania Mission Human development organization - Dedicated to work for social and spiritual development of the entire human community

DAM is unique and distinctive because of its founding divinity values, which combine service to the humanity and service to the Creator under the motto 'Divine and Humanitarian Service'. The unique founding core values guide the members of DAM family to serve the humanity with utmost care and sincerity keeping in minds the divine values of their services. DAM is also distinct because of its identi

ty as an organization delivering diverse need-based humanitarian services through both field based and institutional interventions. This distinctiveness gives DAM comparative advantages in serving people from all walks of life, with preference to the 'suffering humanity'. DAM has a unique way of doing ‘business’ that is shaped by its values and works for unlocking human potential enabling communities and institutions to engage in creating a better society

14/06/2026

বাংলাদেশের স্বাস্থ্যখাত দীর্ঘদিন ধরেই জনসংখ্যার তুলনায় সীমিত বিনিয়োগ, জনবল সংকট, অবকাঠামোগত দুর্বলতা এবং উচ্চ .....

https://www.deshrupantor.com/695817/%E0%A6%B8%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A8-%E0%A6%B8%E...
14/06/2026

https://www.deshrupantor.com/695817/%E0%A6%B8%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A8-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%B0%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%A5%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%87%E0%A6%9F

বাংলাদেশের স্বাস্থ্যখাত দীর্ঘদিন ধরেই জনসংখ্যার তুলনায় সীমিত বিনিয়োগ, জনবল সংকট, অবকাঠামোগত দুর্বলতা এবং উচ্চ .....

11/06/2026
07/06/2026

https://www.facebook.com/share/v/1YkakKeWae/

বিশ্ব নিরাপদ খাদ্য দিবস ২০২৬ উপলক্ষে ঢাকা আহ্‌ছানিয়া মিশন আয়োজিত এক সেমিনার

https://www.facebook.com/share/p/18rSsVfL2w/
31/05/2026

https://www.facebook.com/share/p/18rSsVfL2w/

বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও 'বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৬' পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য 'প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি' অত্যন্ত সময়োপযোগী বলে আমি মনে করি।

তামাকে বিদ্যমান নিকোটিন মারাত্মক আসক্তি সৃষ্টি করে। বিড়ি, সিগারেট, ই-সিগারেট, জর্দা, গুলসহ যেকোনো তামাক ও নিকোটিনজাত পণ্যের ব্যবহার হৃদরোগ, স্ট্রোক, বিভিন্ন ধরনের ক্যান্সার এবং ফুসফুসের দীর্ঘমেয়াদি রোগসহ অসংক্রামক রোগের অন্যতম প্রধান কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশ অসংক্রামক রোগে ঘটে, যার একটি প্রধান ঝুঁকির কারণ তামাক ও নিকোটিনের ব্যবহার। টোব্যাকো এটলাস ২০২৫ অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর তামাকজনিত রোগে ১ লাখ ৯৯ হাজারের বেশি মানুষ মৃত্যুবরণ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের গবেষণা অনুযায়ী, তামাক ব্যবহারের ফলে স্বাস্থ্যব্যয়, পরিবেশগত ক্ষতি ও উৎপাদনশীলতা হ্রাসসহ দেশের অর্থনীতিতে বার্ষিক ক্ষতির পরিমাণ ৮৭ হাজার কোটি টাকারও বেশি।

তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর। জনস্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশ ২০০৩ সালে এফসিটিসি-তে স্বাক্ষর, ২০০৪ সালে অনুসমর্থন এবং ২০০৫ সালে তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করে। এর ধারাবাহিকতায় তামাক নিয়ন্ত্রণ আইনকে আরও শক্তিশালী করতে সংশোধন আনা হয়েছে।

তামাকের প্রলোভন থেকে শিশু-কিশোরদের সুরক্ষার লক্ষ্যে তামাকজাত দ্রব্যের সকল প্রকার বিজ্ঞাপন, প্রচারণা ও প্রমোশন নিষিদ্ধ করা হয়েছে। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, ইন্টারনেট, সামাজিক যোগাযোগমাধ্যম, অ্যাপস, ওটিটি প্ল্যাটফর্ম, নাটক-সিনেমাসহ সব মাধ্যমেই তামাকের প্রচারণা নিষিদ্ধ। করপোরেট সামাজিক দায়বদ্ধতার (CSR) আড়ালে তামাক কোম্পানির প্রচার-প্রচারণাও নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশু পার্কের ১০০ মিটারের মধ্যে তামাক বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। ১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। পাবলিক প্লেস ও গণপরিবহনে ধূমপান এবং ধোঁয়াবিহীন তামাক সেবন নিষিদ্ধ করা হয়েছে। আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের ক্ষেত্রে শাস্তি ও জরিমানার পরিমাণও বৃদ্ধি করা হয়েছে। নতুন বিধিবিধানের কার্যকর বাস্তবায়ন এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ এখন সময়ের দাবি। জনগণের সম্মিলিত অংশগ্রহণ ও সরকারের সমন্বিত উদ্যোগে একটি সুস্থ, কর্মক্ষম ও তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।

আমি 'বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৬' উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।

পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মানোন্নয়ন' মতবিনিময় সভায় মতামত দিলেনডাম কাপ-আপ প্রকল্পের ৫ম শ্রেণির শিক্ষার্থী ইশরাত জাহান সোহা...
17/05/2026

পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মানোন্নয়ন' মতবিনিময় সভায় মতামত দিলেন
ডাম কাপ-আপ প্রকল্পের ৫ম শ্রেণির শিক্ষার্থী ইশরাত জাহান সোহানা

রাজধানীর আগারগাঁওয়ে পিছিয়ে পড়া (Slow Learners) শিক্ষার মানোন্নয়ন এবং তাদের মূলধারার শিক্ষায় সংহত করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে, ২০২৬) বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ভবনে এই সভার আয়োজন করা হয়। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব ববি হাজ্জজ।

সভায় মাঠ পর্যায়ে রেমিডিয়াল বা প্রতিকারমূলক শিক্ষা প্রদানের ক্ষেত্রে অর্জিত অভিজ্ঞতাগুলো তুলে ধরা হয়। ধীরগতির শিক্ষার্থীদের জন্য আগামী দিনে কীভাবে আরও কার্যকর শিক্ষাদান করা যায়, সেবিষয়ে নিজের বিদ্যালয়ের অভিজ্ঞতার আলোকে মতামত প্রদান করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের শিক্ষা সেক্টরের কাপ-আপ প্রকল্প পরিচালিত গোধূলি ইউসিএলসির ৫ম শ্রেণির শিক্ষার্থী ইশরাত জাহান সোহানা। সভায় মাননীয় প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জজ এর সাথে একই মঞ্চে বসেন শিক্ষার্থী ইশরাত জাহান সোহানা। মাননীয় প্রতিমন্ত্রী চলে যাওয়ার পর সকলের সম্মতিতে প্রতিমন্ত্রী মহোদয়ের চেয়ারেই বসেন মিশনের শিক্ষার্থী ইশরাত জাহান সোহানা।

"পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য রেমিডিয়াল শিক্ষা: কর্ম অভিজ্ঞতা ও আগামীর ভাবনা" ("Remedial Education: Field Experiences and Future Perspectives for Slow Learners") শীর্ষক এই সভায় বক্তারা প্রান্তিক ও পিছিয়ে পড়া শিশুদের জন্য বিশেষায়িত শিক্ষা পদ্ধতির প্রয়োজনীয়তার ওপর জোর দেন। অনুষ্ঠানটি আয়োজন করে 'গণসাক্ষরতা অভিযান' এবং এতে সহযোগিতা প্রদান করে 'সেভ দ্য চিলড্রেন ও হেম্পেল ফাউন্ডেশন।

সভায় উপস্থিত আলোচকবৃন্দ বলেন, প্রতিটি শিশুর শেখার গতি এক নয়। যারা পড়াশোনায় কিছুটা পিছিয়ে পড়ছে, তাদের যদি সঠিক সময়ে রেমিডিয়াল কেয়ার বা বাড়তি যত্ন দেওয়া যায়, তবে তারাও সাধারণ শিক্ষার্থীদের মতো সমান সাফল্য অর্জন করতে সক্ষম হবে।
অনুষ্ঠানে ঢাকা আহ্ছানিয়া মিশনের নির্বাহী পরিচালক (কর্মসূচি) কেএম জাহিদুজ্জামান, শিক্ষা সেক্টরের যুগ্ন পরিচালক মো. মনিরুজ্জামান, সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষা বিশেষজ্ঞ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা সরকারের শিক্ষা নীতির পাশাপাশি বেসরকারি উদ্যোগগুলোকে আরও সমন্বিত করার আহ্বান জানান।

Address

House-19, Road/12(NEW), Dhanmondi R/A
Dhaka
1209

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+880258155869

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka Ahsania Mission posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Dhaka Ahsania Mission:

Share