We Are Yours - A Humanitarian Initiative By ECF

We Are Yours - A Humanitarian Initiative By ECF We Are Yours - A Humanitarian Initiative By ECF

We will be heavily involved in Post Flood Rehabiliation Program
30/08/2024

We will be heavily involved in Post Flood Rehabiliation Program

Ex-Cadets’ Forum (ECF) - বাংলাদেশ ও বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা সহস্রাধিক প্রাক্তন ক্যাডেটদের সবচেয়ে বড় প্লাটফর্ম।বন্যার ...
26/08/2024

Ex-Cadets’ Forum (ECF) - বাংলাদেশ ও বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা সহস্রাধিক প্রাক্তন ক্যাডেটদের সবচেয়ে বড় প্লাটফর্ম।

বন্যার এই ক্রান্তিলগ্নে ¶ বন্যা-পরবর্তী পুনর্বাসন ¶ নিয়ে ECF এর পক্ষ থেকে আমার ফ্রেন্ডলিস্টে পোস্টটি এই মুহূর্তে দেখতে পাওয়া সবার দৃষ্টি আকর্ষণ করছি...

এই আকস্মিক বন্যার পানি এক সময় নেমে যাবে। তবে যা রেখে যাবে তা হলো, লাখ মানুষের বিদ্ধস্ত সংসার, বাড়ি-ঘর, জীবিকার সব ধরনের উপায় উপকরণ। জীবন সন্ধিক্ষণের এই অধ্যায়ে আমরা বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবো।
আমরা তাঁদের জন্যে যা যা করতে চাই তা হলো :

● ঘর নির্মাণ
● গবাদি পশুর যোগান
● মাছের পোনার যোগান
● ব্রয়লার মুরগীর যোগান
● ঘরের ক্রোকারিজ সামগ্রীর যোগান
● চারা গাছের যোগান
● সার এর যোগান ইত্যাদি।

আমাদের এই কার্যক্রমে আমরা পাশে পাবো বাংলাদেশ সেনাবাহিনী, নৌ-বাহিনী, বিজিবি, কোস্টগার্ড এর। ওনাদের সহায়তায় আমরা চেষ্টা করবো প্রত্যন্ত এলাকায় পৌঁছে যেতে। ২০১৭ এর বন্যায় কুড়িগ্রাম, গাইবান্ধায় এই ফোরাম থেকে একইরকম বন্যা পরবর্তী পূর্বাসন কর্মকান্ড পরিচালনা করা হয়েছে।

অনেকেই আজকাল অথেন্টিক প্ল্যাটফর্ম খুঁজেন বিপদগ্রস্থ মানুষদেরকে সাহায্য করার জন্যে। যদিও আমার ফ্রেন্ডলিস্টের অধিকাংশই ক্যাডেট কমিউনিটির সাথে কোনো না কোনোভাবে জড়িয়ে আছেন, তাই ক্যাডেট সহ আমি আহ্বান জানাচ্ছি সবাইকে - আসুন মিলেমিশে ভেদাভেদ নির্বিশেষে এই মহোদ্যোগে অংশ নেই; যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়েই।

সবার উপরে দেশ,আর দেশের পাশে আমরা।🇧🇩

©️ ইসিএফ এর এডমিন এবং মডারেটরদের পক্ষ থেকে

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when We Are Yours - A Humanitarian Initiative By ECF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to We Are Yours - A Humanitarian Initiative By ECF:

Share