Youth For Tomorrow Society

Directions

Youth For Tomorrow Society Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Youth For Tomorrow Society, Nonprofit Organization, Dhaka.

Empowering the next generation to build a better tomorrow. 🌍
Youth Development | Social Change | Community Service
Join us in making a difference. 💪

🧡 বিশ্ব রোগী সুরক্ষা দিবস | World Patient Safety Dayআজ ১৭ সেপ্টেম্বর, বিশ্ব রোগী সুরক্ষা দিবস।চিকিৎসা শুধু পাওয়াই নয়, নি...
17/09/2026

🧡 বিশ্ব রোগী সুরক্ষা দিবস | World Patient Safety Day
আজ ১৭ সেপ্টেম্বর, বিশ্ব রোগী সুরক্ষা দিবস।
চিকিৎসা শুধু পাওয়াই নয়, নিরাপদ চিকিৎসা পাওয়াও প্রত্যেক রোগীর অধিকার।

এবারের মূল বার্তা,
🩺 “Safe care for noncommunicable diseases”
💬 “Safe care for life!”

আমরা একটু সচেতন হলেই চিকিৎসাকে আরও নিরাপদ করতে পারি। নিজের রোগ ও ওষুধ সম্পর্কে জানুন, প্রয়োজনীয় তথ্য চিকিৎসককে জানান, কিছু বুঝতে না পারলে প্রশ্ন করুন এবং নিয়মিত ফলোআপ করুন।
নিজের যত্ন নিন, অন্যকেও সচেতন করুন। 🧡

🌱 Youth For Tomorrow Society
সচেতনতা থেকেই শুরু হোক নিরাপদ স্বাস্থ্যসেবা।

16/09/2026

বন্যা কখন আসবে, কোথায় আসবে, সেটা আমরা সবসময় আগে থেকে বলতে পারি না। কিন্তু প্রস্তুত থাকব কি না, সেই সিদ্ধান্তটা আমরা আজই নিতে পারি। 🌧️

বন্যার সময় কী করতে হবে, সেটা তখন ভাবার চেয়ে কিছু প্রস্তুতি আগে থেকেই রাখা অনেক বেশি কাজে আসে।
জরুরি কাগজপত্র নিরাপদ জায়গায় রাখা, প্রয়োজনীয় ওষুধ ও শুকনো খাবার আলাদা করে রাখা, পরিবারের সবাইকে জরুরি যোগাযোগের নম্বর জানানো, কাছের নিরাপদ জায়গা ও যাওয়ার পথ সম্পর্কে ধারণা রাখা কিংবা দুর্যোগের সময় কীভাবে নিরাপদে সাড়া দিতে হবে, এসব ছোট প্রস্তুতিই কঠিন সময়ে অনেকটা সহজ করে দিতে পারে।

আর শুধু পরিবার নয়, কমিউনিটি পর্যায়ে সচেতনতা ও প্রস্তুতির প্রশিক্ষণও দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তাই প্রশ্নটা শুধু,
বন্যা কবে আসবে?
প্রশ্নটা হতে পারে,
বন্যা এলে আমরা কতটা প্রস্তুত থাকব?
আজই পরিবারের সঙ্গে একটু কথা বলুন।

কারণ প্রস্তুতির সবচেয়ে ভালো সময়, বিপদ আসার আগেই। 💚
Youth For Tomorrow Society
সচেতনতা থেকেই শুরু হোক প্রস্তুতি।

#বন্যাপ্রস্তুতি #দুর্যোগসচেতনতা #জলবায়ুপরিবর্তন

15/09/2026

Better Food Choices, Healthier Tomorrow
� Healthy Food, Happy Life
� GUEST SPEAKER
Raisa Mehzabeen
� HOST SPEAKER
MD Hriday Hossain
� � LIVE STREAMING
খাদ্য অ্যালার্জি, সঠিক খাদ্যাভ্যাস ও পুষ্টি নিয়ে জানতে আজ রাত ০৯টায় আমাদের সাথে থাকুন।
আপনার মূল্যবান প্রশ্নগুলো কমেন্টে লিখে জানান—লাইভে জেনে নিন উত্তর।
See you LIVE at 9 PM!

� New to streaming or looking to level up? Check out StreamYard and get $10 discount! �

আজ রাত ০৯টায় কথা হবে — “Food Allergy Awareness”সঠিক খাদ্যাভ্যাস ও পুষ্টির মাধ্যমে কি অ্যালার্জি রোধ করা সম্ভব?নাকি খাবার...
15/09/2026

আজ রাত ০৯টায় কথা হবে — “Food Allergy Awareness”

সঠিক খাদ্যাভ্যাস ও পুষ্টির মাধ্যমে কি অ্যালার্জি রোধ করা সম্ভব?
নাকি খাবারেই লুকিয়ে আছে আপনার অ্যালার্জির কারণ? 🤔

Better Food Choices, Healthier Tomorrow
❤️ Healthy Food, Happy Life

🎙️ GUEST SPEAKER
Raisa Mehzabeen

🎤 HOST SPEAKER
MD Hriday Hossain

🔴 ▶ LIVE STREAMING

খাদ্য অ্যালার্জি, সঠিক খাদ্যাভ্যাস ও পুষ্টি নিয়ে জানতে আজ রাত ০৯টায় আমাদের সাথে থাকুন।

আপনার মূল্যবান প্রশ্নগুলো কমেন্টে লিখে জানান—লাইভে জেনে নিন উত্তর।

See you LIVE at 9 PM!

একটি গাছের গল্প, যা আমাদের ভাবতে শেখায় 🌱“Protecting one old tree is harder and more valuable than planting a hundred new...
14/09/2026

একটি গাছের গল্প, যা আমাদের ভাবতে শেখায় 🌱
“Protecting one old tree is harder and more valuable than planting a hundred new ones.”

একটি পুরোনো গাছ বড় হতে হয়তো অনেক বছর সময় নেয়। সেই গাছটি শুধু সবুজের অংশ নয়, এটি আমাদের ছায়া দেয়, পরিবেশকে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং দীর্ঘদিন ধরে প্রকৃতির ভারসাম্যের অংশ হয়ে থাকে। তাই নতুন গাছ লাগানোর পাশাপাশি, আমাদের চারপাশে থাকা পুরোনো গাছগুলোকে রক্ষা করাও জরুরি।

Youth For Tomorrow Society-এর আয়োজিত লাইভ সেশনে জলবায়ু ও পরিবেশ নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। আলোচনার এক পর্যায়ে Mir Mohammad Ali Sir গাছ সংরক্ষণের গুরুত্ব নিয়ে এই সুন্দর বার্তাটি তুলে ধরেন। তাঁর এই বার্তা আমাদের মনে করিয়ে দেয়, পরিবেশ রক্ষার কাজ শুধু নতুন কিছু তৈরি করা নয়, যা ইতোমধ্যে আছে, সেটাকেও যত্নে রাখা।

🌿 গাছ লাগাই, পুরোনো গাছও রক্ষা করি।

খাবারেই কি লুকিয়ে আছে আপনার অ্যালার্জির কারণ? 🤔কোনো নির্দিষ্ট খাবার খেলেই শরীরে অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখা দেয়? বারবার ...
13/09/2026

খাবারেই কি লুকিয়ে আছে আপনার অ্যালার্জির কারণ? 🤔

কোনো নির্দিষ্ট খাবার খেলেই শরীরে অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখা দেয়? বারবার এমন হলে আমরা অনেক সময় বিষয়টিকে সাধারণ সমস্যা ভেবে এড়িয়ে যাই। কিন্তু এর পেছনে থাকতে পারে Food Allergy।

Food Allergy কী, এর কারণ কী হতে পারে এবং খাবারের প্রতি অ্যালার্জিক প্রতিক্রিয়া সম্পর্কে কেন সচেতন হওয়া জরুরি, তা নিয়েই Youth For Tomorrow Society আয়োজন করছে একটি বিশেষ লাইভ আলোচনা।

এই আলোচনায় Host Speaker হিসেবে থাকছেন Md Hriday Hossain। তাঁর সঞ্চালনায় সম্মানিত অতিথির সঙ্গে Food Allergy Awareness এবং খাবারজনিত অ্যালার্জি সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।
🎙️ Host Speaker: Md Hriday Hossain
Youth For Tomorrow Society
🎙️ Guest Speaker: Raisa Mehzabeen
Fitness Nutritionist
BSc (Honours), Food & Nutrition, University of Dhaka
MPH (Running), Public Health Nutrition, North South University
ব্রাঞ্চ ম্যানেজার ও ফিটনেস কোচ, ইন্সপিরন ফিটনেস এন্ড ডায়েট কনসালটেন্সি সেন্টার, ধানমন্ডি CEO, Nutrition for Change

🗓️ ১৫ সেপ্টেম্বর | সোমবার
⏰ রাত ৯টা
🔴 লাইভ হবে Youth For Tomorrow Society-এর ফেসবুক পেজে
খাবারের প্রতি শরীরের অস্বাভাবিক প্রতিক্রিয়াকে অবহেলা নয়, প্রয়োজন সচেতনতা ও সঠিক ধারণা। Food Allergy সম্পর্কে জানুন, সচেতন হোন। 💙
📌 ১৫ সেপ্টেম্বর রাত ৯টায় আমাদের সঙ্গে থাকুন।

#খাদ্যঅ্যালার্জি #অ্যালার্জিসচেতনতা

একবার ভাবুন তো ৮০’র দশকের বাংলাদেশ কেমন ছিল, আর আজ আমরা কোথায় এসে দাঁড়িয়েছি? 🌿তখন ছিল পরিষ্কার আকাশ, শীতল বাতাস, চারপাশে...
12/09/2026

একবার ভাবুন তো ৮০’র দশকের বাংলাদেশ কেমন ছিল, আর আজ আমরা কোথায় এসে দাঁড়িয়েছি? 🌿

তখন ছিল পরিষ্কার আকাশ, শীতল বাতাস, চারপাশে প্রকৃতির প্রাচুর্য। নদী-পুকুর, গাছপালা আর খোলা জায়গার সঙ্গে মানুষের জীবনটা ছিল অনেক বেশি কাছাকাছি।
আর আজ?
তাপপ্রবাহ, খরা, বন্যা, দূষণ আর অনিশ্চিত আবহাওয়া আমাদের প্রতিদিনের বাস্তবতা হয়ে উঠছে। 🌍

সময় বদলেছে, পৃথিবী বদলেছে। কিন্তু এই পরিবর্তনের দায় শুধু সময়ের নয়, আমাদেরও। আমরা হয়তো একদিনে এই অবস্থায় পৌঁছাইনি, কিন্তু বছরের পর বছর আমাদের অসচেতনতা, দূষণ আর প্রকৃতির প্রতি অবহেলাও এই পরিবর্তনের অংশ।

৮০’র দশক হয়তো আর ফিরবে না।
কিন্তু আগামী দিনের বাংলাদেশ কেমন হবে, সেটা এখনও আমাদের হাতে।
আজ থেকে একটু সচেতন হওয়া, অপ্রয়োজনীয় দূষণ কমানো, গাছ ও পানি রক্ষা করা, প্রকৃতির যত্ন নেওয়া—ছোট মনে হলেও পরিবর্তনটা এখান থেকেই শুরু হতে পারে। 🌱

প্রশ্নটা শুধু “কীভাবে এমন হলো?” নয়।
প্রশ্ন হলো—এখন থেকে আমরা কী বদলাব?
🌱 Youth For Tomorrow Society
Together We Create Tomorrow.

একটা সময় ছিল, যখন শহর আর গ্রামের জীবনটা ছিল অনেক বেশি শান্ত, সবুজ আর প্রকৃতির কাছাকাছি। 🌿 রাস্তার পাশে গাছ, স্বচ্ছ পুকুর...
11/09/2026

একটা সময় ছিল, যখন শহর আর গ্রামের জীবনটা ছিল অনেক বেশি শান্ত, সবুজ আর প্রকৃতির কাছাকাছি। 🌿

রাস্তার পাশে গাছ, স্বচ্ছ পুকুর, খোলা মাঠ আর মানুষের সঙ্গে মানুষের সহজ সম্পর্ক, ৮০’র দশকের সেই স্মৃতিগুলো আজও আমাদের মনে জায়গা করে আছে।
কিন্তু আজ সেই দৃশ্য অনেকটাই বদলে গেছে। গাছ কমেছে, পানি ও বাতাস দূষিত হয়েছে, সবুজ কমেছে, বেড়েছে ধোঁয়া-ধুলা আর ব্যস্ততা।

এই পরিবর্তনের পেছনে আমাদেরও দায় আছে।
হয়তো অতীতকে ফিরিয়ে আনা সম্ভব নয়, কিন্তু আজ থেকেই আমরা সচেতন হতে পারি, প্রকৃতির যত্ন নিতে পারি, দূষণ কমাতে পারি, আর আগামী প্রজন্মের জন্য একটু সুন্দর পৃথিবী রেখে যেতে পারি। 🌱🌍

পরিবর্তন শুরু হোক আমাদের থেকেই।
🌱 Youth For Tomorrow Society
Together We Create Tomorrow.

Design করা কি সত্যিই কঠিন, নাকি আমরা শুরুটাই করি ভুল জায়গা থেকে?একটা সুন্দর Design দেখে আমাদের অনেকেরই মনে হয়“এটা কীভাবে...
09/09/2026

Design করা কি সত্যিই কঠিন, নাকি আমরা শুরুটাই করি ভুল জায়গা থেকে?
একটা সুন্দর Design দেখে আমাদের অনেকেরই মনে হয়
“এটা কীভাবে বানালো?”
তারপর Photoshop, Illustrator, Canva কিংবা আরও অনেক Tool-এর নাম শুনে মনে হয়,

“এত কিছু শেখা আমার পক্ষে সম্ভব?”
অথচ Design শেখার বিষয়টা অনেকটা Game শেখার মতো।
শুরুতে Controls অপরিচিত লাগে, কিন্তু নিয়মিত Practice করতে করতে সেটাই সহজ হয়ে যায়।

তবে শুধু Tool জানলেই একজন ভালো Designer হওয়া যায় না।
প্রয়োজন Design-এর Basic ধারণা, Creative Thinking, Practical কাজ এবং বর্তমান সময়ে AI-কে সঠিকভাবে কাজে লাগানোর দক্ষতা।
এই জায়গাগুলো মাথায় রেখেই YTS Learning Academy নিয়ে এসেছে
Professional Graphic Design with AI
একটি Course যেখানে লক্ষ্য শুধু Software শেখানো নয়; বরং শেখা → Practice → Teamwork → Experience—এই পুরো Journey-টা তৈরি করা।
থাকছে Online Live Class, Practical Project, Team-based কাজ এবং প্রতি সপ্তাহে Mentoring Support।
আর Course শেষ হওয়ার পরও শেখার সুযোগ থাকবে।
National & International Companies, Organizations এবং Foundations-এর সঙ্গে Online Internship-এর সুযোগ থাকায় পড়াশোনা বা অন্যান্য কাজের পাশাপাশি Part-time সময় ব্যবহার করে বাস্তব কাজের Experience নেওয়ার সুযোগ তৈরি হবে।
অর্থাৎ, আপনি শুধু Design করবেন না

Team-এর সঙ্গে কাজ করবেন, বাস্তব কাজের Process শিখবেন এবং নিজের Experience তৈরি করবেন।
৩ মাসের Online Live Course
Graphic Design + AI
Team-based Practical Learning
👨‍ Weekly Mentoring Support
Online Internship-এর সুযোগ
Certificate-এর সুযোগ

Registration Fee: মাত্র ১৫০ টাকা
Registration: https://forms.gle/mqFhAViE9uxLWmtk6
Course-এর বিস্তারিত Update পেতে Official WhatsApp Group:
https://chat.whatsapp.com/KlsKcfFsYIR7MELlaTQXsH
শুরুটা ছোট হতে পারে।
কিন্তু একটি Skill আপনার সামনে বড় একটি পথ খুলে দিতে পারে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Youth For Tomorrow Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share