31/07/2026
নারী কি চায়,,,????
নারী সবসময় অনেক কিছু চায় না। সে চায়—তার অভিমানটা কেউ বুঝুক, তাকে সম্মান করুক, একটু যত্ন নিক, আর মন থেকে ভালোবাসুক। অথচ এই ছোট ছোট বিষয়গুলোই অনেক সময় সবচেয়ে বেশি অবহেলিত হয়।
একজন নারী যখন সুন্দর করে শাড়ি পরে, তখন তার সবচেয়ে বড় চাওয়া থাকে—স্বামীর একটুখানি প্রশংসা, একটি আন্তরিক হাসি, কিংবা কপালে ভালোবাসার একটি স্পর্শ।
আর যখন সে অভিমান করে বা রাগ করে, তখন সে দামি উপহার চায় না। সে চায়, স্বামী একটি গোলাপ নিয়ে এসে বলুক, "তোমার মন খারাপ থাকলে আমারও ভালো লাগে না।" সে চায় একটু আদর, একটু সময়, আর এমন একটি আলিঙ্গন, যেখানে সব অভিমান গলে যায়।
মেয়েরা শুধু আর্থিক স্বচ্ছলতায় সুখী হয় না। মানসিক শান্তি, সম্মান, ভালোবাসা আর যত্ন—এসবই তাদের প্রকৃত সুখের উৎস। লাখ টাকা দিয়েও যদি একজন নারীকে মানসিক শান্তি দেওয়া না যায়, তবে সেই সম্পদের মূল্য তার কাছে খুব কম।
হযরত ফাতিমা (রা.)-এর জীবনও আমাদের এই শিক্ষাই দেয়। তাঁর স্বামী হযরত আলী (রা.) ধন-সম্পদে ধনী ছিলেন না, কিন্তু ভালোবাসা, সম্মান ও আন্তরিকতায় ছিলেন সত্যিকারের সমৃদ্ধ। আর সেই ভালোবাসাই ছিল তাঁদের সংসারের সবচেয়ে বড় সম্পদ।