GoodCause Foundation

GoodCause Foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from GoodCause Foundation, Nonprofit Organization, Banasree, Rampura, Dhaka.

গুডকজ ফাউন্ডেশন শিক্ষার্থীদের দ্ধারা পরিচালিত একটি অলাভজনক, অরাজনৈতিক ও মানবকল্যাণে নিবেদিত স্বেচ্ছাসেবী সংগঠন, যা দান ও সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য কাজ করছে GoodCause Foundation শিক্ষার্থীদের নেতৃত্বাধীন, অলাভজনক সামাজিক সংগঠন, যার মূল লক্ষ্য সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানো। আমরা বিশ্বাস করি, একজন মানুষের পাশে দাঁড়ানোই একটি বড় পরিবর্তনের শুরু।
২০২৪ সালে য

াত্রা শুরু করে, আমরা স্বপ্ন দেখি এমন একটি বাংলাদেশ গড়ার, যেখানে খাবার, শিক্ষা, দুর্যোগে সহায়তা ও টেকসই জীবিকা (স্বাবলম্বীকরণ) — এই চারটি মূল খাতে সকল মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত হবে।
গত এক বছরে আমরা সফলভাবে ১৭টি প্রকল্প বাস্তবায়ন করেছি, যেখানে ছিল খাদ্য বিতরণ, বই ও শিক্ষা সামগ্রী সরবরাহ, বন্যা ও শীতকালীন ত্রাণ সহায়তা ইত্যাদি উপহার দেওয়া।
GoodCause Foundation নিজেদের সময়, শ্রম ও ভালোবাসা দিয়ে সমাজ পরিবর্তনের পথ তৈরি করে চলেছে — পূর্ণরূপে স্বেচ্ছাশ্রমে পরিচালিত একটি পরিবার।
আমরা চাই GoodCause হোক অসহায় মানুষের ভরসার নাম এবং তরুণদের জন্য হোক গর্বের একটি প্ল্যাটফর্ম — যেখানে কাজের মাধ্যমে নিজেদেরও বিকাশ ঘটানো সম্ভব

কেন GoodCause?
বর্তমানে অনেক সংগঠন কাজ করছে — কিন্তু আমরা সবসময় কোয়ালিটির দিকে নজর দিই। আমরা বিশ্বাস করি, “শুধু ছবি তোলা বা পোস্ট করার জন্য নয়, বরং বাস্তব প্রভাব তৈরির জন্য কাজ করা উচিত।”
আমরা ইভেন্ট-সেন্ট্রিক নই, আমরা প্রভাব-সেন্ট্রিক। আমরা কাজ করি মন থেকে, শান্তির জন্য — স্পন্সরের জন্য নয়।
আজকের তরুণ সমাজে অনেকেই মোবাইল গেম, আসক্তি ও বাজে অভ্যাসে ডুবে যাচ্ছে। GoodCause সেই পথ থেকে সরিয়ে এনে তরুণদের “ভালো কিছু করার প্ল্যাটফর্ম” হিসেবে কাজ করছে।
আমরা জানি না কে কতদিন বাঁচবো। তাই আমরা দেরি করি না — যখন সময় আছে, তখনই কিছু করি।
আমাদের লক্ষ্য, প্রতিটি ছোট উদ্যোগে একজন মানুষের মুখে হাসি ফোটানো।

Address

Banasree, Rampura
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when GoodCause Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share