শিকড় ফাউন্ডেশন

শিকড় ফাউন্ডেশন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from শিকড় ফাউন্ডেশন, Youth Organization, Dhaka.

শিকড় মূলত শিশুদের নিয়ে কাজ করে থাকে।সিনিয়র পেডিয়েট্রিক,ডেন্টিস্ট,নিউট্রিশনিষ্ট,সাইকোলোজিস্ট ও নানা শিক্ষার্থীদের সম্বনয়ে শিকড়ের পথচলা।আমাদের এই যাত্রায় আপনারা ও আমন্ত্রিত।

21/01/2025

নারী ও শিশু খাতে বাজেট বরাদ্দ নিয়ে নতুন প্রজন্মের ভাবনা

"নারী ও শিশু খাতে বাজেটের নতুন দিগন্ত"নতুন প্রজন্মের ভাবনায় বদলে যাক ভবিষ্যতের পথচলা। আমাদের টকশোতে জানুন কীভাবে আজকের স...
19/01/2025

"নারী ও শিশু খাতে বাজেটের নতুন দিগন্ত"

নতুন প্রজন্মের ভাবনায় বদলে যাক ভবিষ্যতের পথচলা। আমাদের টকশোতে জানুন কীভাবে আজকের সিদ্ধান্ত গড়ে তুলবে আগামীর দেশ।

''নারী ও শিশু খাতে বাজেট বরাদ্দে নতুন প্রজন্মের ভাবনা'' জানতে চোখ রাখুন- ২১তারিখ মঙ্গলবার, ঠিক রাত ১০:৩০ মিনিটে শিকড় ফাউন্ডেশনের অফিসিয়াল ফেসবুক পেজে।

#বাজেট২০২৫ #নারীওশিশুখাতেবাজেট #নারী #নারীদের #শিশু

আসুন, সচেতন হই। #রিওভাইরাস
17/01/2025

আসুন, সচেতন হই।

#রিওভাইরাস

ধন্যবাদ WearLo 🥰এই ছোট অবদান টুকু আমাদের যাত্রার বড় ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী। আপনাদের জন্য শুভকামনা। ❣️
14/01/2025

ধন্যবাদ WearLo 🥰

এই ছোট অবদান টুকু আমাদের যাত্রার বড় ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।

আপনাদের জন্য শুভকামনা। ❣️

09/01/2025

শিশু হোক কিংবা প্রাপ্তবয়স্ক কলা যেকোন বয়সের জন্য সুপারফুড হিসেবে বিবেচিত।

কলাতে রয়েছে প্রচুর পুষ্টিগুন। রয়েছে বেশ ভালো পরিমানে ক্যালসিয়াম,পটাশিয়াম,আয়রন ইত্যাদি।যা শিশুদের বিকাশে সম্পূর্ণভাবে সাহায্য করে।

বাচ্চারা খেলাধুলা করবে, দৌড়ঝাঁপ করবে,বিভিন্ন শারীরিক ক্রিয়া-কলাপ তা স্বাভাবিক। তার জন্য শরীরে এনার্জি প্রয়োজন। যেটা চাহিদা পূরণ করতে পারে কলা।কলা রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে।

কলা শিশুদের পক্ষে সহজ পাচ্য। এতে রয়েছে বেশ ভালো পরিমাণে ফাইবার। যা বেশি সময় যাবত পেট ভর্তি রাখতে সাহায্য করে।

কলা দ্রুত শক্তি প্রদান করতে সহায়ক।শিশুকে প্রতিদিন একটা করে কলা খাওয়ানো যেতে পারে।

কলার দাম স্বল্প থাকায় পথশিশুরা ও কিনে খেতে পারে।

তাই বলা যায়,অল্প দামে বেশি পুষ্টির একটি সুন্দর উদাহারণ হলো কলা।

#কলা #শিকড়

আপনারা কি জানেন? ইপিআই টিকা একটি ফ্রি টিকা।বাংলাদেশের সর্বত্র সরকারী সাস্থ্যকেন্দ্র,হাসপাতাল গুলোতে এই টিকা শিশুদের ফ্রি...
04/01/2025

আপনারা কি জানেন?
ইপিআই টিকা একটি ফ্রি টিকা।
বাংলাদেশের সর্বত্র সরকারী সাস্থ্যকেন্দ্র,হাসপাতাল গুলোতে এই টিকা শিশুদের ফ্রি দেওয়া হয়।

ইপিআই টিকা সম্পর্কে আরো জানতে আপনার আশপাশে সরকারী হাসপাতাল এবং সাস্থ্যকেন্দ্র গুলোতে যোগাযোগ করুন।

#ইপিআই #ইপিআইটিকা #টিকা

02/01/2025
নিপা ভাইরাস একটি গুরুতর সংক্রামক রোগ, যা প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়ায়। এটি মূলত বাদুড়ের মাধ্যমে ছড়ায় এবং সংক্রমণ ...
01/01/2025

নিপা ভাইরাস একটি গুরুতর সংক্রামক রোগ, যা প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়ায়। এটি মূলত বাদুড়ের মাধ্যমে ছড়ায় এবং সংক্রমণ হলে মারাত্মক শারীরিক জটিলতা তৈরি করতে পারে।বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, নিপা ভাইরাসে মৃত্যুর হার ৪০ থেকে ৭৫ শতাংশ, বাংলাদেশে এই হার ৭১ শতাংশ।

এই ভাইরাস মস্তিষ্কের প্রদাহ (এনসেফালাইটিস) সৃষ্টি করতে পারে এবং শ্বাসযন্ত্রের সমস্যার কারণ হতে পারে।

এই রোগের প্রাথমিক লক্ষণগুলো হলো:
♦️জ্বর
♦️মাথাব্যথা
♦️বমি
♦️ক্লান্তি

নিপা ভাইরাস ছড়ানোর উপায়:
♦️সংক্রমিত বাদুড়ের লালা বা মল দ্বারা দূষিত ফল খাওয়া
♦️সংক্রমিত প্রাণীর সংস্পর্শে আসা।
♦️সংক্রমিত ব্যক্তির মাধ্যমে |

সংক্রমণ প্রতিরোধের উপায়:
♦️বাদুড়ের খাওয়া ফল এড়িয়ে চলা
♦️ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা
♦️পাকা খেজুরের রস ঢেকে সংগ্রহ করা
♦️আক্রান্ত ব্যক্তিদের কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা।

নিপা ভাইরাসের কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই, তাই প্রতিরোধই সর্বোত্তম উপায়। সচেতনতা বৃদ্ধি এবং সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ এই রোগ প্রতিরোধে সহায়ক হতে পারে।

#নিপাভাইরাস

💥 ২০২৫ 💥কখনো ভেবে দেখেছেন আপনি চিনেন না,জানেন না, কখনো দেখেন নি এমন একটি ৪মাসের শিশুর,শুধুমাত্র ৪ মাসের শিশুর মৃত্যুর কা...
31/12/2024

💥 ২০২৫ 💥

কখনো ভেবে দেখেছেন আপনি চিনেন না,জানেন না, কখনো দেখেন নি এমন একটি ৪মাসের শিশুর,শুধুমাত্র ৪ মাসের শিশুর মৃত্যুর কারন আপনি হয়ে গেলে কি হবে?

শব্দ দূষণ।
শব্দটার সাথে আমরা ছোট থেকেই বই পুস্তকে পড়েছি, জেনেছি।প্রতিবছর এত এত আয়োজনের মাধ্যমে আমরা নতুন করে জানছি।
তবুও,থামছি না।
এ যেন এক অমিমাংসিত রহস্যতে পরিণত হচ্ছে এই শব্দ দুষনের ত্রীবতা।

আজকের এই ৪মাসের শিশুর মৃত্যু দায় আমাদের সবার।

উৎসব হোক আনন্দের,শোকের নয়।

#শব্দদূষণ

সকলকে ২০২৫ সালের শুভেচ্ছা🌸
31/12/2024

সকলকে ২০২৫ সালের শুভেচ্ছা🌸

আজ ই কিন্তু শেষ দিন 🌻
31/12/2024

আজ ই কিন্তু শেষ দিন 🌻

🚀 শিকড় ফাউন্ডেশন নিয়ে এলো এই প্রথম সার্টিফাইড কোর্স!

আমাদের কোর্সে থাকছে :

🔹 লিডারশীপ এবং কমিউনিকেশন স্কিল সম্পর্কে জানার দারুন সুযোগ ! 📄✨

💻 কোর্সের সেশনগুলো হবে Zoom অনলাইন প্ল্যাটফর্মে!

📅 সেশনের সাম্ভাব্য তারিখ : ২০ জানুয়ারি,২০২৫।

🔔ক্লাস সংখ্যা ৪টি।

🚀 যারা আগ্রহী, তারা কমেন্ট সেকশনে রেজিষ্ট্রেশন ফ্রমটি এখনই পূরণ করুন! 🙌

👉 রেজিষ্ট্রেশনের শেষ সময়: ৩১ডিসেম্বর, ২০২৪।

💰কোর্স ফি : একক ব্যাক্তির জন্য জনপ্রতি ২০০টাকা মাত্র।

(৩জন ব্যক্তি একসাথে রেজিস্ট্রেশন করলে ৫০০টাকা মাত্র)
অফারটি সীমিত সময়ের জন্য।

এই সুযোগটি লুফে নিয়ে নিজের সফট স্কিল এখনই বুষ্ট করুন।নিজের ভবিষ্যৎের জন্য চমৎকার প্রস্তুতি নিন! 🙌✨

(বি:দ্র: শিকড় ফাউন্ডেশনের লিডার হিসেবে নিজেকে গণ্য করতে চাইলে এই কোর্সটি বাধ্যতামূলক।
উক্ত কোর্স ছাড়া শিকড় ফাউন্ডেশন এর পূর্ববর্তী এবং নতুন কোন ব্যক্তিকেই আর লিডারশিপ হিসেবে গণ্য করা হবে না।)

ভিটামিন ডি চর্বিতে দ্রবণীয় একটি ভিটামিন, যার মধ্যে আছে ভিটামিন ডি১, ডি২ ও ডি৩। এটি হাড় ও দাঁতের বৃদ্ধি ও বিকাশে সাহায্য ...
26/12/2024

ভিটামিন ডি চর্বিতে দ্রবণীয় একটি ভিটামিন, যার মধ্যে আছে ভিটামিন ডি১, ডি২ ও ডি৩।

এটি হাড় ও দাঁতের বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে। এ ছাড়া নির্দিষ্ট কিছু রোগের প্রতিরোধ ক্ষমতাও তৈরি করতে পারে।আমাদের শরীরে ভিটামিন ডির বেশ গুরুত্বপূর্ণ কিছু কাজ রয়েছে। এরমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শরীরে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণ করা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

ভিটামিন ডি আমরা বিভিন্ন খাদ্য থেকে পাই। যেমন :
☀️ সূর্যের আলো
🥚 ডিমের কুসুম
🥛 দুধ
🐠 চর্বিযুক্ত মাছ
🥦 ব্রকলি
🍄 মাশরুম
🧀 পনির
🟠 কমলার রস

আমাদের সকলের উচিত ভিটামিন ডি সম্পর্কে সঠিক জ্ঞান আহরণ করা এবং খাদ্য গ্রহণে সচেতন হওয়া।

#ভিটামিনডি

26/12/2024

শিশুকে সঠিকভাবে বেড়ে উঠার জন্য খাদ্যের ছয়টি পুষ্টি উপাদানই দিতে হবে।

👉শিশুকে বড়দের জন্য রান্না করা খাবার না দিয়ে তার জন্য আলাদা করে পুষ্টিকর হজমোপযোগী ও আকর্ষনীয় খাবার দেওয়া ভালো।
👉আকর্ষনীয় বলতে এমন খাবার যা শিশুর মনোযোগ আকর্ষণ করবে।
👉শিশুকে প্রতিবেলা একই খাবার না দিয়ে খাবারে ভিন্নতা নিয়ে আসুন।
👉পরিমিত পরিমান সবজি,ডিম,মাছ,মুরগির মাংস,কলিজা ইত্যাদি শিশুর নিয়মিত খাবারে রাখা উচিত।।খিচুড়ি করেও খাওয়াতে পারেন।
👉ডিম ভাজার থেকে সিদ্ধ ডিমে পুষ্টিগুনাগুন বেশি।
👉শিশুর সামনে খাবার পরিবেশনের সময় যথাসম্ভব চেষ্টা করবেন যাতে খাবারটা দেখতে আকর্ষনীয় লাগে।
👉খাবার প্রস্তুতের সময় শিশুর সাথে খাবারটা নিয়ে সুন্দর সুন্দর আলোচনা করতে পারেন যাতে শিশু খাবারটার প্রতি আগ্রহী হয়ে থাকে।

তবে,শিশুকে জোর করে খাওয়াবেন না।না খেতে চাইলে জোর করে না খাইয়ে শিশুকে একটু সময় দিন।একটু সতর্ক থাকলেই শিশু পাবে তার পরিপূর্ণ পুষ্টি এবং ভবিষ্যৎ প্রজন্ম হবে স্বাস্থ্যবান এবং সুন্দর।

শিশুর সঠিক পুষ্টি নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।

#শিশুখাদ্য #শিকড়

আর মাত্র ছয় দিন । মনে আছে তো ?
25/12/2024

আর মাত্র ছয় দিন ।

মনে আছে তো ?

🚀 শিকড় ফাউন্ডেশন নিয়ে এলো এই প্রথম সার্টিফাইড কোর্স!

আমাদের কোর্সে থাকছে :

🔹 লিডারশীপ এবং কমিউনিকেশন স্কিল সম্পর্কে জানার দারুন সুযোগ ! 📄✨

💻 কোর্সের সেশনগুলো হবে Zoom অনলাইন প্ল্যাটফর্মে!

📅 সেশনের সাম্ভাব্য তারিখ : ২০ জানুয়ারি,২০২৫।

🔔ক্লাস সংখ্যা ৪টি।

🚀 যারা আগ্রহী, তারা কমেন্ট সেকশনে রেজিষ্ট্রেশন ফ্রমটি এখনই পূরণ করুন! 🙌

👉 রেজিষ্ট্রেশনের শেষ সময়: ৩১ডিসেম্বর, ২০২৪।

💰কোর্স ফি : একক ব্যাক্তির জন্য জনপ্রতি ২০০টাকা মাত্র।

(৩জন ব্যক্তি একসাথে রেজিস্ট্রেশন করলে ৫০০টাকা মাত্র)
অফারটি সীমিত সময়ের জন্য।

এই সুযোগটি লুফে নিয়ে নিজের সফট স্কিল এখনই বুষ্ট করুন।নিজের ভবিষ্যৎের জন্য চমৎকার প্রস্তুতি নিন! 🙌✨

(বি:দ্র: শিকড় ফাউন্ডেশনের লিডার হিসেবে নিজেকে গণ্য করতে চাইলে এই কোর্সটি বাধ্যতামূলক।
উক্ত কোর্স ছাড়া শিকড় ফাউন্ডেশন এর পূর্ববর্তী এবং নতুন কোন ব্যক্তিকেই আর লিডারশিপ হিসেবে গণ্য করা হবে না।)

আমরা কার্টুন ভয়েস আর্টিস্ট খোঁজার পথে!!! আগ্রহীরা ইনবক্স করুন।
23/12/2024

আমরা কার্টুন ভয়েস আর্টিস্ট খোঁজার পথে!!! আগ্রহীরা ইনবক্স করুন।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when শিকড় ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share