Titumir College Crush & Confession

Titumir College Crush & Confession Stay tuned with our elegant entertaining ✨

21/08/2024

No : 1359
From - Tomar class er kew
To - Hena ( Amar fahu 🙂)
Dept - Geography
Session - 22-23

কেমন আছো তুমি ? অনেকদিন দেখিনা তোমাকে . ভালো লাগেনা আর . জানো আমি অনেক আগে থেকে তোমাকে পছন্দ করি , অনেক বেশি পছন্দ করি তোমারে আমি .ক্লাসে কম আসো তুমি কিন্তু কেনো ? তুমি না আসলে ভালো লাগেনা আমার 😔আমি জানিও না তুমি আমাকে লক্ষ্য করেছো কিনা 😊
এতো শান্ত , এতো ভদ্র একটা মেয়ে তুমি .আবার তোমার মুখে চঞ্চল একটা ভাব ও আছে।আসলে আমি নিজেই জানিনা ঠিক কি রেখে কিসের প্রশংসা করবো 🙂সব কিছুই ভালো লাগে তোমার।গ্ৰুপে ওর পরিচিত কেউ থাকলে জানায়েন আমাকে ওর কোনো বয়ফ্রেন্ড আছে কিনা 🙂
তোমাকে নিজের মনের কথা বলবো বলবো করেও বলা হয়ে উঠে না। এর জন্য তুমি ই দায়ী 🙂আমি অনেকবার ক্লাসে তোমার সামনে যাওয়ার চেষ্টা করেছি কিন্তু তুমি বারবারই অন্য দিকে তাকিয়ে চলে গেছো। তোমার জন্য ফোকাস ই নাই আমার দিকে🙂ক্লাসে আসো ও দেরি করে আবার ক্লাস শেষে একটুও দাড়াও না। এতো কি তাড়া তোমার 😒কেনো করো এমন 😔
আমি সারাজীবন অনুশুচনায় থাকতে চাই না তাই আমি তোমার কাছে আসবোই।তুমি কি মেনে নিবে আমায় ?

- তোমার পরিচিত কেউ একজন

  No: 1358From:কেউ একজনTo: শেখ আসিফ 💞💞💞সেশন:২০২১-২২বিভাগ: সমাজবিজ্ঞান তোমাকে নিয়ে এই ছোট্ট মনে বিস্তীর্ণ  অনুভূতি। যদি ব...
20/08/2024

No: 1358
From:কেউ একজন
To: শেখ আসিফ 💞💞💞
সেশন:২০২১-২২
বিভাগ: সমাজবিজ্ঞান

তোমাকে নিয়ে এই ছোট্ট মনে বিস্তীর্ণ অনুভূতি। যদি বলতে পারতাম ভালোবাসি,
কিন্তু কিভাবে বলবো বড্ড ভয় হয়, বললে যদি নেতিবাচক উত্তর আসে। তবে যে বড় কষ্ট পাবো। সেই প্রথম দেখায় তোমাতে হারিয়ে ফেলেছি নিজেকে। জানিনা জীবনে কখনো বলতে পারবো কি না! তবে অপেক্ষায় রইলাম। সে সময় আসবে বলে আমার দৃঢ় বিশ্বাস।তোমার ভালবাসার অনুভূতির রাজ্যে আমি রাজকন্যা হয়ে থাকতে চাই।

  No: 1357From:আপনার অপরিচিত কেউ To :Raisul islam abir Department:Bangla Session:21-22আপনাকে প্রথম দেখছি মুক্ত মঞ্চের সা...
19/08/2024

No: 1357
From:আপনার অপরিচিত কেউ
To :Raisul islam abir
Department:Bangla
Session:21-22
আপনাকে প্রথম দেখছি মুক্ত মঞ্চের সামনে। বন্ধুদের সাথে আড্ডা দিয়েছিলেন।প্রথম দেখে কেন জানি আপনাকে ভালো লেগে গেছে। আপনার সরলতা,চঞ্চলতা আমাকে মুগ্ধ করেছে।আপনি সব সময় হাসি খুশি থাকেন,এই ভাবে আপনাকে দেখতে ভালো লাগে ।অসম্ভব ভালো লাগে আপনাকে 😇
অনেক বার সামনে গিয়েও মনের কথা বলতে পারি নি 😔 আপনার সাথে সব সময় আপনার ফ্রেন্ড থাকে,২-৩টা মেয়ে ও থাকে,যা আমার কাছে একটু ও ভালো লাগে না ।🙁
অনেক কষ্ট করে আপনার ফেসবুক আইডি পাইছি,কিন্তু আপনি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট কনফার্ম করে নাই।😔

বেশি কিছু বলবো না ,শুধু বলবো ভালো লাগে আপনাকে।অসম্ভব ভালো লাগে ।😇
যদি কখনো সুযোগ হয় সামনে যাবো,মনের কথা বলবো।
সব সময় এই ভাবে হাসি খুশি থাকেন,সুস্থ থাকেন,দোয়া করি 🥰

ইতি
আপনার অপরিচিত কেউ

  No: 1356To: setu Session:21-22তোমার হাসিতে আমার একটা বিষন্ন দুপুর আহত হয়েছিল। তারপর থেকে যতবার তোমাকে দেখেছি, ঠিক ততোব...
15/08/2024

No: 1356
To: setu
Session:21-22

তোমার হাসিতে আমার একটা বিষন্ন দুপুর আহত হয়েছিল। তারপর থেকে যতবার তোমাকে দেখেছি, ঠিক ততোবার প্রেমে পড়েছি!

প্রেমে পড়ার ওই কারণ তোমার বিষন্ন হাসি, অখেয়ালি স্থীর তাকিয়ে থাকা... আর মায়াভরা চোখ।

ভয়ডর পেরিয়ে প্রকাশ্যে দাঁড়িয়ে তোমাকে বলে যায়, তোমার হাসিতে আমি আহত হই। ভালোবাসার আগ্রহ খুঁজে পাই!

কিন্তু, ভেতর থেকে থামিয়ে দেয় কিছু একটা। যদি অপ্রস্তুতভাবে হেরে যাই! ফিরিয়ে দেওয়া হয়…

তাই আক্ষেপ নিয়ে, নিজের মধ্যে লুকিয়ে রেখে তোমাকে দেখি৷

" না বলে ভালোবাসি, চুপিচুপি কাছাকাছি
করি বসবাস
আমার এই পাগলামি, মাতলামি
না জানুক তোমার ওই পাশ…"

11/08/2024

কনফেশন কি আবার চালু করবো?

25/07/2024

ইন্টারনেট বিচ্ছিন্ন হওয়ার পর থেকে যেসব বন্ধুরা আপনার খোজ-খবর নেয়ার জন্য সরাসরি কল করেছিলো, তারাই আপনার প্রকৃত বন্ধু।

16/07/2024

চলমান রাজনৈতিক পরিস্থিতির জন্য সাময়িকভাবে কনফেশন বন্ধ করা হলো। দেশ স্বাভাবিক হলে আবার কনফেশন পোস্ট করা হবে ধন্যবাদ।

13/07/2024

no:1355
Has been remove.

13/07/2024

No: 1354
Has been remove.

  No: 1353Form : apnr priyo fatrabaaajTo: Sumairah Mou- ডিপার্টমেন্টঃBangla - সেশনঃ22-23মৌ আপনি তিতুমীর কলেজর  ৫৮ মানুষে...
12/07/2024

No: 1353
Form : apnr priyo fatrabaaaj
To: Sumairah Mou
- ডিপার্টমেন্টঃBangla
- সেশনঃ22-23

মৌ আপনি তিতুমীর কলেজর ৫৮ মানুষের মধ্যে সব থেকে রুপময়ী ও সুন্দরী। আপনার তাকানো,আপনার হাসি আমার চোখে দেখা পৃথিবীর সবচেয়ে আশ্চর্য সুন্দর। আপনাকে দেখলেই আমার মন ভালো হয়ে যায়। মোট কথা আপনি আমার চোখে পৃথিবীর সবচেয়ে আশ্চর্য সুন্দর একজন মানুষ। আমি গুছিয়ে বলতে পারি না, এর জন্য দুঃখিত।

form : apnr priyo fatrabaaaj

  No: 1352From: তোমার অপছন্দের একজন🙂To: Sharifa Ahnaf (আমার শখের নারী)😌Department: ZoologySession: 21-22তোমাকে প্রথম দেখ...
11/07/2024

No: 1352
From: তোমার অপছন্দের একজন🙂
To: Sharifa Ahnaf (আমার শখের নারী)😌
Department: Zoology
Session: 21-22

তোমাকে প্রথম দেখেছি অডিটরিয়ামের সামনে। তোমার এই হাসি আমার ঘুম কেড়ে নিয়েছে। তোমার সামনে গিয়ে আমার ভালোবাসার কথা বলার সাহস হয়নি,,,তারপর তোমার ডিপার্টমেন্টের এক ফ্রেন্ড এর কাছ থেকে তোমার ফেসবুক আইডি নিয়ে তোমার ছবি কালেক্ট করেছি। সাথে সাথে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছি,,, তুমি রিকোয়েস্ট ঝুলিয়ে রেখে দিলা।🙂
আমি এখন প্রতিদিন কলেজে যাই শুধুমাত্র তোমার এই হাসি দেখার জন্য,,, বিশ্বাস করো তোমার এই হাসি, চোখ অসম্ভব মায়া লুকিয়ে আছে।🙂 আমি এই মায়ায় আবদ্ধ হয়ে গেছি পুরো,,,এখন আমার শুধু তোমাকেই লাগবে।🥰

আচ্ছা , শাড়িতে তোমাকে এত সুন্দর লাগে কেন? সাবধানে থেকো, নাহলে নজর লেগে যাবে কিন্তু। শাড়ি পরা তোমার হাসি এত মনকাড়া কেন? ওই হাসিতে কি এমন গোপন রহস্য লুকিয়ে রেখেছ যা সমাধান করতে হলে বারবার হাসি দেখতে হয় ?

তোমার এই হাসি দেখলে চাঁদের জ্যোছনা বেড়ে যাবে। মেঘলা আকাশের মেঘ কেটে গিয়ে আলো ফুটবে। সমুদ্রে ঢেউ এর ঝলক উঠবে। পাতাঝরা বৃক্ষে নতুন পাতা গজাবে। সন্ন্যাসীদের ধ্যান ভেঙে যাবে । যাযাবর ভ্যাগাবন্ডরাও ঘর বাঁধার স্বপ্ন দেখবে। যে কখনো কবিতা গান লিখেনি সেও কবিতা-গান লিখতে বসে যাবে। যে কখনো প্রেমে পড়েনি সেও প্রেমে পড়ে যাবে। যে উপমাই ব্যবহার করি না কেন তোমার তুলনায় তা কম হয়ে যাবে। আমি তো সাধারণ একজন। তোমার প্রতি মুগ্ধ না হয়ে পারিনি।

আচ্ছা , তুমি কি আমার পথের সঙ্গী হবে ?
আমি তোমাকে রাণী করে রাখবে।

ইতি,
তোমার অপছন্দের সিনিয়র🙂

10/07/2024

No : 1351
Has been remove.

Address

Mohakhali
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Titumir College Crush & Confession posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share