Bangladesh Computer Samity

Bangladesh Computer Samity Bangladesh Computer Samity (BCS) is the apex ICT business and trade industry association of Bangladesh.

Bangladesh Computer Samity (BCS) is the national association of information and communication technologies companies in Bangladesh. Affiliations

Asian-Oceanian Computing Industry Organization (ASOCIO)
World Information Technology and Services Alliance (WITSA)

বিসিএস কুমিল্লা শাখায় প্রিন্টার রিপেয়ার ও মেইনটেন্যান্স বিষয়ক কর্মশালা শুরুআইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) ও বাং...
13/06/2026

বিসিএস কুমিল্লা শাখায় প্রিন্টার রিপেয়ার ও মেইনটেন্যান্স বিষয়ক কর্মশালা শুরু

আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) ও বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)-এর যৌথ উদ্যোগে এবং বিসিএস কুমিল্লা শাখার সহযোগিতায় কুমিল্লার কান্দিরপাড় কুমিল্লা আইটি পার্কের (৫ম তলায়) শনিবার (১৩ জুন) সকালে শুরু হয়েছে চার দিনব্যাপী হাতে-কলমে কর্মমুখী ‘প্রিন্টার রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স’-বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা।

বাংলাদেশ কম্পিউটার সমিতি কুমিল্লা শাখার ভাইস চেয়ারম্যান জনাব অজয় কৃষ্ণ সাহার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের সহকারী পরিচালক জনাব মো. ফয়সাল খান, কোর্স কো-অর্ডিনেটর ও কম্পিউটার সিটি টেকনোলজির পরিচালক জনাব মনিরুল হক বাবু, প্রশিক্ষক জনাব আমিনুল ইসলাম ভুঁইয়া ও জনাব মো. রিফাত হাসান, বিসিএস প্রোগ্রাম অফিসার জনাব রাম চন্দ্র সৌরভ, কুমিল্লা শাখার সেক্রেটারি জনাব এম এ বাতেন, জয়েন্ট সেক্রেটারি জনাব সোহাগ, ট্রেজারার জনাব মো. মোশরফ হোসাইন (রুবেল)।

কর্মশালায় অংশগ্রহণকারীদের আধুনিক প্রিন্টার সার্ভিসিং, যন্ত্রাংশ প্রতিস্থাপন এবং হার্ডওয়্যারের জটিল সমস্যার সমাধান বিষয়ে হাতে-কলমে ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হবে। চার দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হবে আগামী ১৬ জুন, মঙ্গলবার।

11/06/2026
ডিডিআইএক্সপো-২০২৬: বেস্ট অব বাংলাদেশ পিসি ব্যাটেলস সিজন-৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পিসি হেল্পলাইনের আয়োজনে ডিডিআইএক্স...
17/05/2026

ডিডিআইএক্সপো-২০২৬: বেস্ট অব বাংলাদেশ পিসি ব্যাটেলস সিজন-৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

পিসি হেল্পলাইনের আয়োজনে ডিডিআইএক্সপো-২০২৬: বেস্ট অব বাংলাদেশ পিসি ব্যাটেলস সিজন-৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান রবিবার (১৭ মে) বিকেলে বিসিএস ইনোভেশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিসিএস যুগ্ম-মহাসচিব মো. আহসানুল ইসলাম নওশাদ, কোষাধ্যক্ষ আবুল হাসান, পরিচালক মো. ইকবাল হোসাইন এবং পিসি হেল্পলাইন বাংলাদেশের হেড অফ অপারেশন অনন্য জামান। পুরস্কার বিতরণীর আগে বিসিএস নেতৃবৃন্দ বেস্ট অব বাংলাদেশ পিসি ব্যাটেলস সিজন-৩ আয়োজন উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন।

যে পাঁচটি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়
ফটো কনটেস্ট: এক্সপোতে অংশগ্রহণকারীদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিগুলোর মধ্যে সর্বোচ্চ রিয়েকশন পাওয়া ছবিগুলো থেকে বিজয়ী নির্বাচন করা হয়।

রিল কনটেস্ট: এক্সপো চলাকালীন প্রকাশিত রিল পোস্টের ভিত্তিতে বিজয়ী নির্ধারণ করা হয়।

পিসি ব্যাটেল: বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী পিসি বিল্ড নিয়ে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়। মূল্যভিত্তিক পাঁচটি ক্যাটেগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং পিসি বিল্ডের কারিগরি দক্ষতার ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হয়।

কিব শোডাউন ও টাইপিং কনটেস্ট: বর্তমানে কি-বোর্ড বিল্ড ও মডিং জনপ্রিয় হয়ে উঠেছে। বাংলাদেশের সেরা কি-বোর্ড ব্যবহারকারীদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কসপ্লে কম্পিটিশন: প্রযুক্তি সংস্কৃতির সঙ্গে তাল মিলিয়ে কসপ্লে প্রতিযোগিতা বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাচ্ছে। এবারই প্রথম ডিজিটাল এক্সপোতে এই ক্যাটেগরি যুক্ত করা হয়। এটি অনেকটা ছোটবেলার ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতার আধুনিক সংস্করণ, যেখানে প্রতিযোগীরা বিভিন্ন গেম ও পপ কালচারের জনপ্রিয় চরিত্রে রোল-প্লে করেন।

বেস্ট অব বাংলাদেশ পিসি ব্যাটেলস সিজন-৩ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।

ডিডিআইএক্সপো-২০২৬-এর প্লাটিনাম স্পন্সর ছিল স্যামসাং, ইপসন, অনার ও এইচপি। গোল্ড স্পন্সর ছিল লেনোভো, অপো, টেকনো ও শাওমি। সিলভার স্পন্সর ছিল এসার, গিগাবাইট ও নেটিস। স্টারলিংক স্পন্সর ছিল টিপি-লিংক, ইউসিসি ও স্টারলিংক ফ্যাকাল্টি এডিসি।

প্রসঙ্গত, ২৮ থেকে ৩১ জানুয়ারি বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) দেশের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি পণ্যের প্রদর্শনী ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬ যৌথভাবে আয়োজন করে আইসিটি বিভাগ, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)। চারদিনব্যাপী এই আয়োজনে বেস্ট অব বাংলাদেশ পিসি ব্যাটেলস সিজন-৩ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইল শাখার সদস্যদের সঙ্গে বিসিএস কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিতবুধবার (১৩ মে) দুপুরে টাঙ্গাই...
14/05/2026

টাঙ্গাইল শাখার সদস্যদের সঙ্গে বিসিএস কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বুধবার (১৩ মে) দুপুরে টাঙ্গাইলের রয়েল প্যালেস রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে বাংলাদেশ কম্পিউটার সমিতি টাঙ্গাইল শাখার সকল সদস্যদের সাথে ঢাকাস্থ বিসিএস কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিসিএস কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন যুগ্ম-মহাসচিব মো. আহসানুল ইসলাম, কোষাধ্যক্ষ আবুল হাসান, বিসিএস ব্রাঞ্চ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মুজাহিদ আল বেরুনী সুজন, ইভেন্ট ম্যানেজমেন্ট ও স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আবু তুহিন চৌধুরী এবং বিসিএস টাঙ্গাইল শাখার চেয়ারম্যান মোহাম্মদ খালেদ হায়দার খান, ভাইস-চেয়ারম্যান মো. শামিউল হক তালুকদার, সেক্রেটারি মো. ইলিয়াস খান, জয়েন্ট-সেক্রেটারি রফিকুজ্জামান সিদ্দিক, কোষাধ্যক্ষ গৌরাঙ্গ চন্দ্র দাসসহ বিসিএস টাঙ্গাইল শাখার সদস্যবৃন্দ।

রাজশাহী শাখার সদস্যদের সঙ্গে বিসিএস কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মতবিনিময়১২ মে, মঙ্গলবার দুপুরে রাজশাহীর অলকার মোড়স্...
13/05/2026

রাজশাহী শাখার সদস্যদের সঙ্গে বিসিএস কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মতবিনিময়

১২ মে, মঙ্গলবার দুপুরে রাজশাহীর অলকার মোড়স্থ মাস্টার সেফ রেস্টুরেন্টে বাংলাদেশ কম্পিউটার সমিতি রাজশাহী শাখার সকল সদস্যদের সাথে ঢাকাস্থ বিসিএস কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিসিএস কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ আবুল হাসান, বিসিএস ব্রাঞ্চ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মুজাহিদ আল বেরুনী সুজন, ইভেন্ট ম্যানেজমেন্ট ও স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আবু তুহিন চৌধুরী এবং বিসিএস রাজশাহী শাখার চেয়ারম্যান আশরাফ সিদ্দিকী নূর, ভাইস-চেয়ারম্যান জুলফিকার ওলিউল্লাহ, সেক্রেটারি এন এম আতিকুল হকসহ বিসিএস রাজশাহী শাখার সদস্যবৃন্দ।

বিসিএস রাজশাহী শাখায় প্রিন্টার রিপেয়ার ও মেইনটেন্যান্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতদেশের তরুণদের দক্ষতানির্ভর কর্মসংস্থানের স...
12/05/2026

বিসিএস রাজশাহী শাখায় প্রিন্টার রিপেয়ার ও মেইনটেন্যান্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দেশের তরুণদের দক্ষতানির্ভর কর্মসংস্থানের সুযোগ করে দিতে আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল (আইবিপিসি) এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)-এর যৌথ উদ্যোগে এবং বিসিএস রাজশাহীর শাখার সহযোগিতায় রাজশাহীর কাদিরগঞ্জের স্বপ্নচূড়া প্লাজায় অবস্থিত বিসিএস রাজশাহী শাখার অডিটোরিয়ামে মঙ্গলবার (১২ মে) বিকালে চার দিনব্যাপী হাতে-কলমে কর্মমুখী প্রশিক্ষণ কর্মশালা ‘হ্যান্ডস অন ওয়ার্কশপ টু স্কিল বেইজড এমপ্লয়মেন্ট অপরচুনিটি: প্রিন্টার রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স’ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের সহকারী পরিচালক মো. ফয়সাল খান, বিসিএস কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ আবুল হাসান, বিসিএস ব্রাঞ্চ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মুজাহিদ আল বেরুনী সুজন, বিসিএস ইভেন্ট ম্যানেজমেন্ট ও স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আবু তুহিন চৌধুরী, কোর্স কো-অর্ডিনেটর ও কম্পিউটার সিটি টেকনোলজির পরিচালক মনিরুল হক বাবু, প্রশিক্ষক আমিনুল ইসলাম ভুঁইয়া, বিসিএস রাজশাহী শাখার সাবেক চেয়ারম্যান আবুল ফজল কাশেমী ও এস এম মুশফিক-উস-সালেহীন, বর্তমান চেয়ারম্যান আশরাফ সিদ্দিকী নূর, ভাইস-চেয়ারম্যান জুলফিকার ওলিউল্লাহ, সেক্রেটারি এন এম আতিকুল হক, জয়েন্ট সেক্রেটারি মো. নুরুজ্জামান, সদস্য সৈয়দ হুমায়ুন কবির ও মো. মইনুল হক।
এসময় আরও উপস্থিত ছিলেন বিসিএস রাজশাহী শাখার সদস্যবৃন্দ।

৪ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় সেরা প্রশিক্ষণার্থী হয়েছেন মো. রবিউল ইসলাম, দ্বিতীয় হয়েছেন অরন্য সরকার এবং তৃতীয় হয়েছেন মো. মারুফ-উল আলম। সেরা প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এই কর্মশালায় অংশগ্রহণকারীদের আধুনিক প্রিন্টার সার্ভিসিং, যন্ত্রাংশ প্রতিস্থাপন এবং জটিল হার্ডওয়্যার সমস্যার সমাধান বিষয়ে হাতে-কলমে ব্যবহারিক জ্ঞান প্রদান করা হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বিসিএস রাজশাহী শাখায় প্রিন্টার রিপেয়ার ও মেইনটেন্যান্স বিষয়ক কর্মশালা শুরুবিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) ও বাংলাদেশ কম...
09/05/2026

বিসিএস রাজশাহী শাখায় প্রিন্টার রিপেয়ার ও মেইনটেন্যান্স বিষয়ক কর্মশালা শুরু

বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) ও বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)-এর যৌথ উদ্যোগে এবং বিসিএস রাজশাহী শাখার সহযোগিতায় রাজশাহীর কাদিরগঞ্জের স্বপ্নচূড়া প্লাজায় অবস্থিত বাংলাদেশ কম্পিউটার সমিতি রাজশাহী শাখার অডিটোরিয়ামে শনিবার (৯ মে) সকালে শুরু হয়েছে চার দিনব্যাপী হাতে-কলমে কর্মমুখী প্রশিক্ষণ কর্মশালা ‘হ্যান্ডস অন ওয়ার্কশপ টু স্কিল বেইজড এমপ্লয়মেন্ট অপরচুনিটি: প্রিন্টার রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স’।

বাংলাদেশ কম্পিউটার সমিতি রাজশাহী শাখার চেয়ারম্যান আশরাফ সিদ্দিকী নূরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজনেস প্রমোশন কাউন্সিলের সহকারী পরিচালক মো. ফয়সাল খান, কোর্স কো-অর্ডিনেটর ও কম্পিউটার সিটি টেকনোলজির পরিচালক মনিরুল হক বাবু, বিসিএস রাজশাহী শাখার সাবেক চেয়ারম্যান আবুল ফজল কাশেমী ও এস এম মুশফিক-উস-সালেহীন, বর্তমান ভাইস-চেয়ারম্যান জুলফিকার ওলিউল্লাহ, সেক্রেটারি এন এম আতিকুল হক, জয়েন্ট সেক্রেটারি মো. নুরুজ্জামান, সদস্য মো. মাইনুল হক এবং প্রশিক্ষক আমিনুল ইসলাম ভুঁইয়া।

কর্মশালায় অংশগ্রহণকারীদের আধুনিক প্রিন্টার সার্ভিসিং, যন্ত্রাংশ প্রতিস্থাপন এবং হার্ডওয়্যারের জটিল সমস্যার সমাধান বিষয়ে হাতে-কলমে ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হবে। চার দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।

Address

House: 33/B, Road: 04, Dhanmondi R/A
Dhaka
1205

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Saturday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00

Telephone

+88029671342

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Computer Samity posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Computer Samity:

Share