As Suffah Welfare Trust

As Suffah Welfare Trust As a non-profit organization, we are dedicated to making a real difference in the lives of those we serve. But we can't achieve this mission alone.

We believe that everyone deserves access to the support and resources they need to thrive, regardless of their background or circumstances. Our mission is simple: to provide hope, healing, and transformation to those in need. We do this by offering a range of programs and services that address critical social issues, such as poverty, homelessness, and mental health. It takes a community of caring

individuals, businesses, and organizations to make a lasting impact. When you support our work, you're not just helping us meet our financial needs – you're helping us change lives. Your donation will help us provide vital services to those who need it most, including food, shelter, healthcare, counseling, and job training. With your help, we can help break the cycle of poverty and build a brighter future for all. Together, we can make a real difference in the world. Thank you for your support.

কি জবাব দিবা আল্লাহর কাছে? 🥹💔🌸
14/06/2026

কি জবাব দিবা আল্লাহর কাছে? 🥹💔🌸

21/02/2026

⚖️ ❝শহীদ মিনার, ফুল দেওয়া ও আমাদের ঈমান এর কিছু ভাবনা❞

আমি কাউকে আঘাত করার জন্য নয়, নিজের ঈমান বাঁচানোর চিন্তা থেকে এই ভিডিওটি শেয়ার করলাম।
শহীদদের প্রতি সম্মান, ভালোবাসা ও কৃতজ্ঞতা অবশ্যই থাকা উচিত।
কিন্তু একজন মুসলিম হিসেবে আমাদের ভাবতে হবে—
আমাদের কোনো কাজ যেন ইসলামের আকীদাহর পরিপন্থী না হয়।
ইসলামে ইবাদত, দোয়া, উপকার—সবই নির্দিষ্ট পদ্ধতিতে আল্লাহর সন্তুষ্টির জন্য।
যদি শহীদদের কল্যাণ চাই, তাহলে তাদের জন্য দোয়া করা, সওয়াব পৌঁছানো—এটাই শরীয়তসম্মত পথ।
আমরা যেন আবেগের বশে এমন কিছু না করি,
যা অজান্তে আমাদের ঈমানের ক্ষতি ডেকে আনে।
🤲 আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন,
সত্যকে সত্য হিসেবে দেখার ও তা অনুসরণ করার তাওফিক দিন।🤍

As Suffah Welfare Trust 🌸

23/01/2026

রাসূলুল্লাহ ﷺ বলেছেন—
“মুনাফিকদের জন্য ফজর ও এশার নামাজের চেয়ে
অধিক ভারী কোনো নামাজ নেই।
এই দুই নামাজের ফজিলত যদি তারা জানত,
তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা উপস্থিত হতো।”
📖 (সহিহ বুখারি, হাদিস: ৬৫৭)

আরও বলেছেন—
“ফজরের দুই রাকাত নামাজ
দুনিয়া ও তার সব কিছুর চেয়ে উত্তম।”
📖 (সহিহ মুসলিম, হাদিস: ১৫৭৩)

ভেবে দেখুন—
যে নামাজ দুনিয়া আর দুনিয়ার সব সম্পদের চেয়েও মূল্যবান,
আমরা সেটাকেই সবচেয়ে সহজে বাদ দিই কেন?
ঘুম, অলসতা, ব্যস্ততা—সবকিছুর সময় আছে,
কিন্তু আল্লাহর ডাক এলে কি আমাদের কোনো অজুহাত থাকা উচিত?
ফজর আর এশা শুধু নামাজ নয়—
এগুলো ঈমানের সত্যতা মাপার মাপকাঠি।
আল্লাহ যেন আমাদের
এই দুই নামাজের গুরুত্ব বুঝে
নিয়মিত আদায় করার তৌফিক দান করেন।
আমিন। 🤲🤍

❝দানের প্রকৃত সৌন্দর্য হলো—এটা কারো জীবনে আলো হয়ে পৌঁছা❞আলহামদুলিল্লাহ,আমার প্রিয় বন্ধুদের যে সহযোগিতা, যে দোয়া, যে আমান...
11/12/2025

❝দানের প্রকৃত সৌন্দর্য হলো—এটা কারো জীবনে আলো হয়ে পৌঁছা❞

আলহামদুলিল্লাহ,
আমার প্রিয় বন্ধুদের যে সহযোগিতা, যে দোয়া, যে আমানত আমাদের দিয়েছিলে—
আজ সেই টাকা দিয়ে একটি সুন্দর ও বরকতময় কাজ সম্পন্ন করতে পেরেছি। 🥺✨

দক্ষিণ বালাশুর মোহাম্মাদিয়া কওমিয়া মাদরাসার
হাফেজ ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষে ১৪তম ওয়াজ মাহফিলে।
আমরা তাদের জন্য নতুন পাগড়ি (দস্তার) উপহার দিয়েছি।🌸

ছবিতে যেগুলো দেখছ—
ওগুলোই তোমাদের দেওয়া সহযোগিতার বাস্তব রূপ।
এই পাগড়িগুলো মাথায় দিয়ে ছোট ছোট হাফেজ ভাইয়েরা
ইন-শা আল্লাহ একদিন কোরআনের নূর সারা দুনিয়ায় ছড়িয়ে দেবে,
আর সেই সওয়াবের অংশ তোমরা হবে 'সাদাকায়ে জারিয়া' হিসেবে! ✨

📖 কুরআন ও হাদিস যেভাবে দানকে বর্ণনা করেছে:

🔹 “যে ব্যক্তি আল্লাহর পথে দান করে, তার উদাহরণ হলো
—এক দানায় সাতটি শীষ, এবং প্রতিটি শীষে একশো দানা।”
— সূরাঃ আল-বাকারা (2:261)

🔹 “মানুষ মারা গেলে তিনটি আমল ছাড়া সব আমল বন্ধ হয়ে যায়"—
এক: সাদাকায়ে জারিয়া
দুই: উপকারী জ্ঞান
তিন: নেক সন্তান যে তার জন্য দোয়া করে।
— সহিহ মুসলিম

🔹 “দুঃখ-কষ্টে সাহায্য করো—আল্লাহ তোমার কষ্ট দূর করবেন।”
— সহিহ মুসলিম

🌸 বন্ধুরা… তোমরা সত্যিই একটি মহৎ কাজের অংশ হয়েছো।
তোমাদের দেওয়া ছোট ছোট সহযোগিতা—
হয়তো তোমাদের চোখে খুব বড় কিছু ছিল না,
কিন্তু আল্লাহর কাছে
এটা অসংখ্য নূর, অসংখ্য বরকত,
আর অসংখ্য দোয়ার দরজা খুলে দিয়েছে। 💝

দস্তার মাথায় দিয়ে প্রতিটি হাফেজ যখন কোরআন পড়বে—
তোমাদের নামে সওয়াব লেখা হবে।
এটাই দানের প্রকৃত শক্তি,
এটাই একে অপরের জন্য দাঁড়ানোর আসল মাহাত্ম্য।✨

🤍 দোয়া করো—আগামীতে যেন আরও বড় পরিসরে মানুষের উপকার করতে পারি।

আর যদি কারও সামর্থ্য থাকে,
সবসময় মানুষের পাশে দাঁড়াও—
কারণ তুমি জানো না,
তোমার দেওয়া এক মুঠো সাহায্য
কারো জীবনে কত বড় “আলোর কিরণ” হয়ে যাবে। 💛

🤲 আল্লাহ তোমাদের দান কবুল করুন। 🌸✨

02/12/2025

ঈমান— আজকের দিনে জ্বলন্ত অঙ্গারের মতো"

আল্লাহ তায়ালা কুরআনে স্পষ্ট করে বলেছেন—
“অধিকাংশ মানুষ আল্লাহর ওপর ঈমান আনার পরেও মুশরিক থাকে।”
(ইউনুস: ১০৬)

এই আয়াত শুধু একটা কথা নয়… এটা আমাদের অবস্থার আয়না।
আল্লাহুম্মাগফিরলি।
হে আল্লাহ! আমাদেরকে খাঁটি ঈমানদারদের কাতারে শামিল করুন, এবং নিফাক ও গোমরাহি থেকে হেফাজত করুন। 🤲

আজকের সময়ে ঈমান ধরে রাখা
হাতে জ্বলন্ত অঙ্গার ধরে রাখার চেয়েও কঠিন।
চারদিকে ফেতনা, বিভ্রান্তি, কুফরি— আর মানুষের ঈমান নিয়ে খেলা।
তাই খাঁটি ঈমানের সহিত মৃত্যু—
এটা এমন এক সৌভাগ্য, যা আজ আমরা প্রতিদিনই আরও গভীরভাবে অনুভব করি। 🖤

রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলে গিয়েছেন—
“কিয়ামত হবে না যতক্ষণ না আমার উম্মতের একটি দল মূর্তি পূজা করবে এবং মূর্তি পূজারীদের সাথে মিশে যাবে।”

আজ চারদিকে তাকালে—
এই হাদিসের বাস্তব চিত্রই যেন চোখের সামনে।
মানুষ সত্যকে ভুলে যাচ্ছে, আর ফিরে যাচ্ছে সেই পথের দিকে, যেখান থেকে ইসলাম আমাদের মুক্তি দিয়েছিল।

হে আল্লাহ!
আমাদের ঈমানকে শক্ত করে দিন,
হিদায়াতের পথে রাখুন,
আর কিয়ামতের দিন আপনাকে সন্তুষ্ট করার মতো ঈমান নিয়ে আমাদের মৃত্যু দান করুন। 🤲🌸

28/11/2025

ইনশাআল্লাহ..!!
আমরা সম্মিলিত ভাবে নাস্তিকদের জবাব দিব..!!
ভিডিও টি আলোর পথ হতে সংগৃহীত।

✨ মুসলিম উম্মাহর এই বিষয়ে কোনো মতভেদ নেই ✊রাসূলুল্লাহ ﷺ–কে আখেরি নবী হিসেবে মানা — এটা শুধু একটি বিশ্বাস নয়, বরং ঈমানের ...
15/11/2025

✨ মুসলিম উম্মাহর এই বিষয়ে কোনো মতভেদ নেই ✊

রাসূলুল্লাহ ﷺ–কে আখেরি নবী হিসেবে মানা — এটা শুধু একটি বিশ্বাস নয়, বরং ঈমানের অপরিহার্য অংশ।
যে ব্যক্তি শেষ নবুওত অস্বীকার করে, সে নিজেকে মুসলিম দাবি করলেও—
👉 সে ইসলামের মূল আকীদা থেকেই বাইরে চলে যায়।

সাহাবায়ে কিরাম (রাঃ) ভণ্ড নবীদের বিরুদ্ধে যে কঠিন যু*দ্ধ করেছেন, তার মূল কারণই ছিল—
🔹 নবুওতের চূড়ান্ততা রক্ষা
🔹 মুসলিম উম্মাহকে বিভ্রান্তি থেকে বাঁচানো
🔹 ঈমানকে শির্ক-বিদআত ও ভ্রান্ত বিশ্বাস থেকে পরিষ্কার রাখা

আজও যারা শেষ নবুওত মানে না—
তাদের ভুল দাবিতে মানুষ বিভ্রান্ত হয়, ঈমানের ক্ষতি হয়।
তাই তাদের অমুসলিম ঘোষণা করা ন্যায়সঙ্গত, শারঈ এবং উম্মাহের নিরাপত্তার জন্য অপরিহার্য।

নবুওতের শেষ সীল —
"খাতামুন নবিয়ীন" ﷺ
এটা নিয়ে কোনো আপোষ নেই, কখনো হবে না ইন-শা আল্লাহ।✊
As Suffah Welfare Trust 🌸

Miswak is the Sunnah of Prophet Muhammad  (śàw) ✨💗
09/11/2025

Miswak is the Sunnah of Prophet Muhammad (śàw) ✨💗

ধরুন, বাসের ভাড়া দিয়ে নেমে দেখলেন, ভাংতি হিসাবে হেল্পার আপনাকে যে বিশ টাকার নোটটা ধরিয়ে দিয়েছে সেটাতে তিনটা জোড়াতালি।আপন...
05/11/2025

ধরুন, বাসের ভাড়া দিয়ে নেমে দেখলেন, ভাংতি হিসাবে হেল্পার আপনাকে যে বিশ টাকার নোটটা ধরিয়ে দিয়েছে সেটাতে তিনটা জোড়াতালি।
আপনাকে নিতান্তই অসাবধান এবং সরল পেয়ে বেচারা হাসতে হাসতেই তার 'চালাতে না পারা' নোটখানা ধরিয়ে দিয়ে হাওয়া হয়ে গেছে।
বাস থেকে নেমে আপনি রিক্সায় উঠলেন। রিক্সা ভাড়া চল্লিশ টাকা। মোক্ষম একটা সুযোগ এলো আপনার হাতে— হেল্পারের ধরিয়ে দিয়ে যাওয়া ছিঁড়ে-ফাঁড়া বিশ টাকার নোটটাকে অন্য একটা বিশ টাকার নোট, কিংবা দুটো দশ টাকার নোটের সাথে মিশিয়ে দিয়ে রিক্সাওয়ালার কাছে আপনি তা অনায়েশে চালিয়ে দিতে পারেন। বেচারা টের পেলে তো পেলোই, না পেলে নির্বিঘ্নে আপদটা অন্যের ঘাঁড়ে উঠিয়ে দেওয়া গেলো!
কিন্তু, সেই ছেঁড়া-ফাঁড়া বিশ টাকার নোট অন্য নোটের সাথে মিশিয়ে রিক্সাওয়ালাকে গছাতে গিয়েও শেষ পর্যন্ত পারলেন না।
আপনি ভাবলেন— কেউ একজন আমার সাথে অন্যায় করেছে বলে সেই একই অন্যায় আমি অন্য একজনের সাথে করতে পারি? এমনও তো হতে পারে, এই ছেঁড়া নোট রিক্সাওয়ালাটা কোথাও চালাতে পারলো না। এই নোট চলবে না বলে তাকে দোকানদার চাল না দিতে পারে, ওষুধের দোকানদার ওষুধ না দিতে পারে, এমনকি, নিজের মেয়ের জন্য একটা খেলনা কিনতে গেলেও এই নোটের কারণে তাকে ফেরত আসতে হতে পারে।
মানিব্যাগ থেকে নোটটা বের করতে গিয়েও শেষ পর্যন্ত বের করা হলো না আপনার। রিক্সাওয়ালাকে চকচকে দুটো বিশ টাকার নোট দিয়ে ছেঁড়া নোটটাকে মানিব্যাগের অবহেলিত কোণটায় গুঁজে রাখলেন।
এই যে শেষ মুহূর্তের এই বোধ— এটা হলো তাকওয়া। এই কাজটার সাক্ষী কেবল আপনি আর আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা। দুনিয়ার আর কেউ এই ব্যাপারে জানে না। না আপনাকে ধোঁকা দিয়ে যাওয়া সেই বাসের হেল্পার, না ধোঁকায় ফেলতে গিয়েও ফেলতে না পারা রিক্সাওয়ালা— কেউ না।
হতে পারে, কেবল এমন একটা অতি-ক্ষুদ্র কাজের জন্য আখিরাতে আপনি জান্নাতে পৌঁছে যাবেন। হতে পারে আপনার সেদিনকার এই কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালার এতো পছন্দ হয়ে যায় যে— তিনি আপনার পূর্বের আর পরের সমস্ত গুনাহ হয়তো মাফ করে দেবেন।
কখনোই কোন ভালো কাজকে তুচ্ছ জ্ঞান করে এড়িয়ে যাবেন না সেটা যতো ক্ষুদ্র-ই হোক না কেনো। ওই কাজটাই হয়ে উঠতে পারে আখিরাতে আপনার নাজাতের চাবিকাঠি।

লেখা- Kazi Sihab (এসান)🌸✨

04/11/2025

#শিশুরা #মসজিদের #সৌন্দর্য। 🌸🖤
তারা আমাদের আগামী প্রজন্ম, ইসলামের আলোয় গড়ে ওঠা মুমিন। তাই তাদের হৃদয়ে ইবাদতের ভালোবাসা জাগিয়ে তুলতে হবে ছোটবেলা থেকেই।

নিজেদের সন্তানদের আরও বেশি বেশি মসজিদমুখী করতে হবে, যেন তারা আল্লাহর ঘরকে ভালোবাসতে শেখে, সেখানে শান্তি খুঁজে পায়। আজকের শিশুরাই আগামী দিনের মুসল্লি—তাই তাদের হাত ধরে মসজিদে যাওয়াই আমাদের দায়িত্ব।

"আমাদের শিশুরা হোক নূরের আলো, মসজিদের মেহমান হয়ে উঠুক তাদের জীবন।" 🌙✨

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when As Suffah Welfare Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share