20/05/2026
📚 “আরসি/আরসি মৌলিক ও প্রাথমিক চিকিৎসা” প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন 🩺
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ঢাকা সিটি ইউনিট —এর সহশিক্ষা কার্যক্রমের আওতাধীন "তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় রেড ক্রিসেন্ট দল" ১৭/০৫/২০২৬ থেকে ১৯/০৫/২০২৬ পর্যন্ত যুব সদস্যদের নিয়ে ০৩ দিন ব্যাপি "আরসি/আরসি মৌলিক ও প্রাথমিক চিকিৎসা" প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়।
১৯ মে ২০২৬ প্রশিক্ষণের শেষ দিনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।
🌟 প্রশিক্ষণের সমাপনীতে উপস্থিত ছিলেন: তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের রেড ক্রিসেন্ট দলের শিক্ষক প্রতিনিধি জনাব ওবায়দুল স্যার, আনোয়ার হোসেন {যুবপ্রধান (ভারপ্রাপ্ত) ঢাকা সিটি রেড ক্রিসেন্ট ইউনিট}, মঈন উদ্দিন মুহিন (বিভাগীয় প্রধান ,প্রশিক্ষণ ও সহশিক্ষা বিভাগ),যুবসদস্য ও প্রশিক্ষকবৃন্দ।
০৩ দিনব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রমে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন—
১."মো: তাওহীদ কাশেম ইরাম"-- সাবেক উপ-যুব প্রধান
২."মো: আবু সিয়াম"--বিভাগীয় উপ-প্রধান,প্রশিক্ষণ ও সহশিক্ষা বিভাগ।
৩."কারিমা আলম"-- যুব সদস্য।
৪." অয়ন মন্ডল" - যুব সদস্য ।
★ প্রশিক্ষণ ও সমাপনী অনুষ্ঠান চলাকালীন মুহূর্তের কিছু স্থির চিত্রঃ