Akijian Textile Association

Akijian Textile Association Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Akijian Textile Association, Nonprofit Organization, 4/4/1-B, Block/B, Lalmatia, Dhaka.

আজ, ২ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, Akijian Textile Association-এর নবগঠিত কমিটির উদ্যোগে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে "The Future ...
02/07/2026

আজ, ২ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, Akijian Textile Association-এর নবগঠিত কমিটির উদ্যোগে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে "The Future of Textile Students: Career Opportunities and Beyond" শীর্ষক সেমিনার।

এই আয়োজনের মাধ্যমে টেক্সটাইল শিক্ষার্থীরা ভবিষ্যৎ ক্যারিয়ারের বিভিন্ন সম্ভাবনা, শিল্পক্ষেত্রের বর্তমান চাহিদা, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা লাভের সুযোগ পেয়েছে।

সেমিনারকে সফল ও ফলপ্রসূ করে তুলতে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আকিজিয়ান টেক্সটাইল এসোসিয়েশন এর সম্মানিত চিফ পেট্রোন ও আকিজ কলেজ অব হোম ইকোনমিক্সের অধ্যক্ষ প্রফেসর সেলিনা আখতার ম্যাডাম, সম্মানিত পেট্রোন ও আকিজ কলেজ অব হোম ইকোনমিক্সের উপধ্যাক্ষ প্রফেসর মাহমুদা পারভীন ম্যাডাম , প্রধান অতিথি কাজী ফারহান হোসেন পূর্ব স্যার, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, ক্লাবের সদস্যবৃন্দ এবং অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

আজকের এই আয়োজন শিক্ষার্থীদের পেশাগত লক্ষ্য নির্ধারণে নতুন অনুপ্রেরণা যোগাবে এবং ভবিষ্যতের জন্য নিজেদের আরও দক্ষ করে গড়ে তুলতে উৎসাহিত করবে।

জ্ঞান, দক্ষতা ও সঠিক দিকনির্দেশনাই একটি সফল ক্যারিয়ারের ভিত্তি। সেই লক্ষ্যেই আমাদের এই প্রয়াস।
সবাইকে আন্তরিক ধন্যবাদ।

📢 Seminar Reminderআগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের বহুল প্রতীক্ষিত সেমিনার—✨ The Future of Textile Students: Career O...
01/07/2026

📢 Seminar Reminder

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের বহুল প্রতীক্ষিত সেমিনার—

✨ The Future of Textile Students: Career Opportunities and Beyond ✨

টেক্সটাইল শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ারের সম্ভাবনা, ইন্ডাস্ট্রির বর্তমান চাহিদা এবং ভবিষ্যতের সুযোগ সম্পর্কে জানার এটি একটি দারুণ সুযোগ।

সকল নিবন্ধিত শিক্ষার্থীকে সকাল ১০:০০টার মধ্যে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে, যাতে নির্ধারিত সময়ে অনুষ্ঠান শুরু করা যায়।

🕙 Reporting Time: 10:00 AM

সকল শিক্ষার্থীর সময়ানুবর্তিতা ও উপস্থিতিই আমাদের আয়োজনকে আরও সফল করে তুলবে।

30/06/2026

Registration Closed ✅ Thank you to everyone who registered!!

✨ The Future of Textile Students: Career Opportunities and Beyond ✨The journey to a successful textile career begins wit...
26/06/2026

✨ The Future of Textile Students: Career Opportunities and Beyond ✨

The journey to a successful textile career begins with knowledge, guidance, and inspiration. Join us for an insightful seminar featuring industry expert Kazi Farhan Hossain Purba, who will share valuable experiences, career opportunities, and future prospects in the textile sector.

📅 Date: 02 July 2026
🕚 Time: 11:00 AM
📍 Venue: Akij College of Home Economics
👥 Open for: All Textile Students

Let's learn, connect, and shape the future together.

📜 All participants will receive an official Certificate of Participation.



📌 Registration Form Link: ⬇️

https://forms.gle/UfaKdVxnnWyYqrmQ8

24/06/2026

📣 Registration is Now Open!

জ্ঞান, দক্ষতা এবং নতুন অভিজ্ঞতার এক অনন্য সুযোগ অপেক্ষা করছে তোমার জন্য। আমাদের সেমিনারে অংশ নিতে এখনই রেজিস্ট্রেশন করো।
Date:02 July,2026
Place:Akij College of Home Economics

💰 Entry Fee: 50 BDT
🗓️ Registration Deadline: 30 June,2026

সীমিত আসন, তাই দেরি না করে আজই তোমার নিবন্ধন নিশ্চিত করো।
📌 Registration Form Link: ⬇️

20/06/2026

“Burn test-এ কোন fibre থেকে ‘paper-like ash’ পাওয়া যায়?”
A) Cotton
B) Nylon
C) Polyester
D) Acrylic

📝Garments Sample কাকে বলে?উত্তর:গার্মেন্টস শিল্পে Buyer-এর চাহিদা অনুযায়ী Bulk Production শুরু করার আগে যে পোশাক তৈরি ক...
18/06/2026

📝Garments Sample কাকে বলে?

উত্তর:গার্মেন্টস শিল্পে Buyer-এর চাহিদা অনুযায়ী Bulk Production শুরু করার আগে যে পোশাক তৈরি করে ডিজাইন, ফিট, মাপ, কোয়ালিটি, রং, ট্রিমস এবং নির্মাণ পদ্ধতি যাচাই করা হয় তাকে Garments Sample বলা হয়।
স্যাম্পল তৈরি করার মূল উদ্দেশ্য হলো উৎপাদনের আগে সম্ভাব্য সমস্যা খুঁজে বের করা এবং Buyer-এর অনুমোদন নেওয়া।

📝Garments Sample কত প্রকার ও কী কী?

উত্তর:সাধারণত ১২ প্রকার:
Development Sample
Proto Sample
Fit Sample
Size Set Sample
Salesman Sample
Photo Sample
PP Sample
Pilot Run Sample
TOP Sample
Shipment Sample
Counter Sample
Approval Sample

১. Development Sample (DS)
Buyer-এর ডিজাইন অনুযায়ী প্রথম Sample।
ডিজাইন ও স্টাইল যাচাইয়ের জন্য তৈরি করা হয়।
অনেক সময় Actual Fabric ব্যবহার করা হয় না।

২. Proto Sample (PS)
নতুন ডিজাইনের প্রথম Physical Sample।
Buyer ডিজাইন ও Construction অনুমোদন করে।

৩. Fit Sample (FS)
Garment-এর Fit এবং Measurement চেক করার জন্য তৈরি করা হয়।
Mannequin বা Fit Model-এর উপর পরীক্ষা করা হয়।

৪. Size Set Sample (SSS)
সব Size (S, M, L, XL ইত্যাদি) অনুযায়ী Sample তৈরি করা হয়।
Grading সঠিক হয়েছে কিনা যাচাই করা হয়।

৫. Salesman Sample (SMS)
Buyer-এর Marketing ও Sales Team ব্যবহার করে।
Bulk Order পাওয়ার জন্য প্রদর্শনীতে ব্যবহার করা হয়।

৬. Photo Sample
Catalogue, Website বা বিজ্ঞাপনের ছবির জন্য তৈরি করা হয়।
দেখতে আকর্ষণীয় হওয়া গুরুত্বপূর্ণ।

৭. Pre-Production Sample (PP Sample)
Bulk Production শুরু করার আগে চূড়ান্ত Sample।
Actual Fabric, Trims এবং Accessories ব্যবহার করা হয়।
Buyer Approval পাওয়ার পর Production শুরু হয়।

৮. Pilot Run Sample
Production Line-এ সীমিত পরিমাণে তৈরি করা হয়।
উৎপাদন প্রক্রিয়া যাচাই করা হয়।

৯. Top of Production Sample (TOP)
Bulk Production শুরু হওয়ার পর প্রথম উৎপাদিত Sample।
Production Quality যাচাই করা হয়।

১০. Shipment Sample
Shipment-এর সময় Bulk থেকে নেওয়া Sample।
ভবিষ্যৎ Reference হিসেবে সংরক্ষণ করা হয়।

১১. Counter Sample
Buyer প্রদত্ত Sample অনুসরণ করে তৈরি করা হয়।
Original Sample-এর সাথে মিলিয়ে দেখা হয়।

১২. Approval Sample
Buye
r-এর Final Approval পাওয়ার জন্য পাঠানো Sample।
অনুমোদনের পর পরবর্তী ধাপে যাওয়া হয়।
Interview Question
প্রশ্ন: Garments Sample কাকে বলে?
উত্তর: Buyer-এর চাহিদা অনুযায়ী Bulk Production-এর আগে পোশাকের ডিজাইন, ফিট, মাপ, কোয়ালিটি ও Construction যাচাইয়ের জন্য যে পোশাক তৈরি করা হয় তাকে Garments Sample বলে।

মনে রাখার সহজ ক্রম: DS → PS → FS → SSS → SMS → Photo → PP → Pilot → TOP → Shipment Sample।

নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা, নতুন পথচলা। 🌿ATA (Akijian Textile Association)পরিবারের পক্ষ থেকে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের সকল ...
17/06/2026

নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা, নতুন পথচলা। 🌿

ATA (Akijian Textile Association)পরিবারের পক্ষ থেকে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের সকল নবীন শিক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন। তোমাদের পদচারণায় মুখরিত হোক আমাদের ক্যাম্পাস, আর সাফল্যে ভরে উঠুক আগামীর প্রতিটি দিন।❤️🌸

17/06/2026

Address

4/4/1-B, Block/B, Lalmatia
Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Akijian Textile Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share