29/08/2022
ইদিলুর গারো আদিবাসী সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে নতুন কমিটি ও আপনাদের সকলকে যানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ২৬/০৮/২০২২ ইং রোজ শুক্রবার ইদিলপুর গারো আদিবাসী সাংস্কৃতিক কেন্দ্রের সিলেকশন এর মাধ্যমে কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।কার্যকরী কমিটির প্রস্তাব করেছেন মিঃ প্রিতম মারাক এবং সমর্থন করেছে মিঃ জুইন চাম্বুগং।সভায় সভাপতিত্ব করেছেন মিঃ সমাপন চাম্বুগং এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইদিলপুর গ্রামের কৃতি সন্তান এবং জলছত্র সেমিনারের পরিচালক ফাদার তিতাস তিতুস মৃ।কার্যকরী কমিটি ঘোষণা করার জন্য নির্বাচন কমিশন হিসেবে রাখা হয়েছে ফাদার তিতাস তিতুস মৃ কে এবং তিনি সকলের সম্মতিতে ইদিলপুর গারো আদিবাসী সাংস্কৃতিক কেন্দ্রের আগামী দিনের কার্যকরী কমিটির ঘোষণা করেন।ইদিলপুর গারো আদিবাসী সাংস্কৃতিক কেন্দ্রের কার্যকরী কমিটির সকলেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সাথে আরো কৃতজ্ঞতা গেপন করছি যে, আপনারা যারা আমাদের নতুন কমিটি গঠন এর জন্য নিজ নিজ অবস্থান থেকে আর্থিক সাহায্য ও সহযোগিতা করেছেন আপনাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞত।আশা করি আগামী দিন গুলোতেও আপনার আমাদের পাশে থাকবেন। সেই সাথে যে সকল যুবক যুবতী ভাই বোনেরা সারবিক সহযোগিতা করেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ।