NSUSP - North South University Student Platform

NSUSP - North South University Student Platform A page for NSUers ❤️

বাচ্চাটা চ'লে গেছে, কিন্তু বাচ্চাটার মাথায় প্লাস্টিকের কন্টেনার কেটে যে অক্সিজেন হুড বানানো হয়েছে সেটা চি'ৎকার করে বলছ...
27/04/2026

বাচ্চাটা চ'লে গেছে, কিন্তু বাচ্চাটার মাথায় প্লাস্টিকের কন্টেনার কেটে যে অক্সিজেন হুড বানানো হয়েছে সেটা চি'ৎকার করে বলছে, এদেশের জন্ম নেওয়া পা'প হয়েছে।

বিলিভ ইট অর নট, আমাদের দেশ এত গরিব নয় যে চিকিৎসার সামান্য একটা অক্সিজেন হুেডের অ'ভাবে বাচ্চাকে প্লাস্টিকের কন্টেইনার কেটে ব্যবহার করতে হবে।

আমাদের দেশ এত গ'রিব নয় যে এখানে হা'মে আক্রান্ত ছয়টা বাচ্চা স্যালাইন একটা স্ট্যান্ড থেকে চালাতে হবে।

বাচ্চাটার এই কনটেইনার কাঁ'টা অক্সিজেনের হুডটা জাদুঘরে রাখার জোর দাবি জানাই। যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম দেখতে পারে একটা জাতি সবকিছু থাকা সত্ত্বেও শুধুমাত্র দুর্নী'তির কারণে কিভাবে পি'ছিয়ে পড়তে পারে!

#দায়বদ্ধতা #শিশুস্বাস্থ্য #সচেতনতা #বাচ্চা #হারানো #পরামর্শ #শিশু #শিশুকে

কুষ্টিয়ায় দুটো বড় ঘটনা ঘটছে। একটা নিয়ে মিডিয়া তোলপাড়, অন্যটা কোনো নিউজেই আসেনি ওইভাবে।এই বেজন্মার নাম হামিদুল।কুষ্টিয়ায় ...
13/04/2026

কুষ্টিয়ায় দুটো বড় ঘটনা ঘটছে। একটা নিয়ে মিডিয়া তোলপাড়, অন্যটা কোনো নিউজেই আসেনি ওইভাবে।

এই বেজন্মার নাম হামিদুল।
কুষ্টিয়ায় ক্লাস সিক্সের এক বাচ্চা মেয়েকে ৬ ঘন্টা আটকে রেখে ধর্ষণ করছে এই বেজন্মা।

গত বৃহস্পতিবার স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের ফেয়ারওয়েল ছিলো। স্কুলে গেলেও সন্ধ্যে পর্যন্ত মেয়ে বাড়ি না ফেরায় মেয়েটার ফ্যামিলি খোঁজা শুরু করে। রাত আটটার দিকে মেয়ের ফ্যামিলি স্কুলে ঢুকতে চাইলে পিয়ন হামিদুল টালবাহানা শুরু করে। পরে এলাকার লোক ক্ষীপ্ত হয়ে স্কুলে ঢুকে তিনতলার একটা রুমে মেয়েটারে পায় মুখে স্কচটেপ আর পিঠমোড়া করে হাত বাঁধা অবস্থায়৷ এইটুকু মেয়েটাকে এতো নির্যাতন করা হইছে যে বাচ্চাটা অজ্ঞান হয়ে গেছে।

একটু চিন্তা করেন তো, যদি মেয়েটারে খুঁজতে ওর ফ্যামিলি স্কুলে না ঢুকতো! যদি পিয়নের কথা বিশ্বাস করে স্কুলে না খুঁজেই চলে যেতো!! মেয়েটারে কি বাঁচায় রাখতো এই জানোয়ার? মেয়েটারে নিশ্চয়ই বাঁচায় রাখার জন্য হাত পা মুখ বেঁধে ফেলে রাখে নাই।

ভিক্টিম ব্লেইমিং অনেক হইছে। আমি জানি এই বাচ্চার রেইপটাকেও জাস্টিফাই করবে অনেকে। এই লোকের পক্ষেও সাফাই গাইবে।

কিন্তু একটু চোখ বন্ধ করে ভাবেন তো, আপনাদের পরিবারেও তো মেয়ে আছে। বাচ্চা আছে। ধরে নিলাম মেয়ে নাই আপনার পরিবারে, ছেলে তো আছে! কোনো বাচ্চা কি এইটা ডিজার্ভ করে?? আপনার বাড়ির ছেলে বাচ্চাটাও কি নিরাপদ? আপনারা কি বোঝেন না যে এইসব ঘটনার ঘটতে থাকলে আদতে আপনারাও নিরাপদ থাকবেন না? কোনো ছেলে শিশুও ঝুঁকির বাইরে না৷ প্রতি ১১ জনে একজন ছেলে শিশু সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার এইটা জানেন তো? কোনো বাচ্চার সাথে কি এইটা ঘটা উচিত??

স্কুল হওয়ার কথা সবচেয়ে নিরাপদ জায়গা, সেই স্কুলে আপনার কলিজার টুকরা বাচ্চাটা রেইপড হয়ে পড়ে আছে ছয়টা ঘন্টা! এরপরেও গায়ে মানুষের রক্ত থাকলে কি এই বাচ্চা মেয়েকে ব্লেইম করা যায়?? এই লোকরে জাস্টিফাই করা যায়??

ভাইয়েরা, ভিক্টিম ব্লেইমিং এর আগে একটু নিজের মেয়ের দিকে তাকান। আপনারা কি বুঝেন না যে আমার আপনার প্রত্যেকের বাচ্চা সর্বোচ্চ ঝুঁকিতে আছে।

কুষ্টিয়ার ওই বাচ্চাটার জায়গায় একটু নিজের বাচ্চাটারে ভাবেন, প্লিজ ভাবেন। একটু মানুষ হোন।

07/04/2026

Donald Trump these days. 😭

07/04/2026

MILLIONS of Iranians are rallying around nuclear energy plants, as Trump says their “whole civilization will die tonight”.

This bravery is unprecedented 🇮🇷 ❤️

07/04/2026

⛔️⛔️ Trump is a funny old man..

07/04/2026

Iranians 🇮🇷 are literally vibing in the nuclear power plant city of Bushehr which Donald Trump has threatened to blow up.

These people fear absolutely nothing 👏

NSU Admission Test Fall 2026 👌
03/04/2026

NSU Admission Test Fall 2026 👌

ছোট্ট ইরার কথা মনে আছে তো? সীতাকুণ্ডের ইরা? মাত্র ১ মাস আগের ঘটনা। এত সহজে তো ভোলার কথা নয়। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে ...
30/03/2026

ছোট্ট ইরার কথা মনে আছে তো? সীতাকুণ্ডের ইরা? মাত্র ১ মাস আগের ঘটনা। এত সহজে তো ভোলার কথা নয়।

একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে সীতাকুণ্ড থেকে মাত্র ৫০ কি.মি দূরে হাটহাজারিতে।

২৬শে মার্চ , সিসিটিভি ফুটেজে দেখা যায় শিশু আফরিনকে (১১) তার বাসা থেকে ফুসলিয়ে নিয়ে আসে ফয়সাল। পাশের তুলা ফ্যাক্টোরিতে প্রবেশ করে।

এরপরের দৃশ্যে দেখা যায় ফয়সাল খালি গায়ে, টিশার্ট হাতে ফ্যাক্টরি থেকে বের হয়ে যেতে। ভাবটা এমন, যেন আজকে খুব গরম পড়েছে। অত্যন্ত ঠাণ্ডা মাথায়, নির্বিগ্নে হেঁটে চলে গিয়েছে। ৪০ মিনিটে এভাবে একাধিকবার ফ্যাক্টোরিতে ঢুঁকে এবং বের হয়ে যায় ফয়সাল।

আরফিনের প্রতিবন্ধী বাবা, কারখানা শ্রমিক মা তাদের মেয়েকে চারদিকে খুঁজেও কোথাও না পেয়ে থানায় অভিযোগ জানান। দুদিন পর লাoশের পচা গন্ধ ছড়িয়ে পড়লে সেই তুলার ফ্যাক্টোরি থেকে আফরিনকে উদ্ধার করা হয়।

অত্যন্ত নির্মমভাবে আফরিনকে পাশবিক নির্যাতনের পর মেরে ফেলেছে খু_নি ফয়সাল। চো_খ উ__ড়ে চেহারা থেঁ__লে দিয়েছিলো।

স্বাধীনতা দিবসের দিন এত বড় হিংস্র একটি ঘটনা ঘটলো। পাকিস্তানী হানাদারবাহিনী দ্বারা নয় মাসে লাখো নারীর উপর পাশবিক নির্যাতন, নির্মমতার কথা আমরা প্রতি বছরই কষ্টের সাথে স্মরণ করি। হৃদয়ে রক্তক্ষরণ হয়।

কিন্তু তাদের আত্মত্যাগে পাওয়া স্বাধীন দেশে হওয়া নারী নির্যাতনের বিরুদ্ধে আমরা নিশ্চুপ কেন থাকি? কেন আমরা নারীর জন্য দেশটাকে নিরাপদ করতে পারলাম না আজও? কেন আমরা নরপিশাচদেরকে দৃষ্টান্তমূলক সাজা দিয়ে নারী ও শিশুদের জন্য দেশটাকে নিরাপদ করতে পারছি না?

এই ফয়সাল স্ত্রীসহ এই এলাকায় ভাড়া থাকতো। স্ত্রী থাকা সত্ত্বেও ছোট্ট শিশুটিকে ছাড় দেয়নি। আফরিন নিখোঁজের পর তাকে খোঁজার জন্য ফয়সালও অংশ নেয়। কিন্তু ২৮ তারিখ লাশ উদ্ধার হওয়ার পর স্ত্রীকে ফেলেই পালিয়ে যায়।

এই খুনি এখনও পলাতক। আমাদের আশেপাশেই হয়তো কোথাও লুকিয়ে আছে। বিশেষ করে সে বরিশালের বাসিন্দা। বরিশাল, ঢাকা, চট্টগ্রাম এলাকায় আত্মগোপনে থাকার সম্ভাবনা খুব বেশী।

গতকাল আফরিনকে দাফন করা হয়েছে। এতটুকু একটা মানুষের কী নিষ্ঠুর নিয়তি। আহারে বাংলাদেশ। বিচার ব্যবস্থা!

আমি সবাইকে অনুরোধ করবো। এই খুনির চেহারাটা মনে রাখুন। তাকে দেশের যেই প্রান্তেই পাবেন, আটক করে পুলিশের হাতে তুলে দিন।

আফরিনকে ন্যায়বিচার পাইয়ে দিতে, খুনির চেহারা পুরো দেশে ছড়িয়ে দিন।

- অন্তর মাশঊদ

যুক্তরাষ্ট্রের ‘খারাপের চেয়ে খারাপ’ বিদেশি অপরাধীদের তালিকায় উঠে এসেছে ১০ জন বাংলাদেশির নাম।প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে...
28/03/2026

যুক্তরাষ্ট্রের ‘খারাপের চেয়ে খারাপ’ বিদেশি অপরাধীদের তালিকায় উঠে এসেছে ১০ জন বাংলাদেশির নাম।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) গ্রেপ্তার হওয়া ‘ওর্স্ট অব দ্য ওর্স্ট’ বা ‘খারাপের চেয়ে খারাপ’ বিদেশি অপরাধীদের একটি তালিকা প্রকাশ করেছে মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)। প্রকাশিত তালিকায় বিভিন্ন দেশের অপরাধীদের পাশাপাশি অন্তত ১০ জন বাংলাদেশির নাম ও তাদের অপরাধের বিবরণ উঠে এসেছে।

আইসিইর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে গ্রেপ্তার বাংলাদেশিদের মধ্যে রয়েছেন— কাজী আবু সাঈদ। ক্যানসাস অঙ্গরাজ্য থেকে গ্রেপ্তার সাঈদের বিরুদ্ধে শিশুদের যৌন হেনস্তা, অবৈধ জুয়া পরিচালনার অভিযোগ রয়েছে।

তালিকায় আছেন শাহেদ হাসান নামে এক বাংলাদেশি। শাহেদকে নর্থ ক্যারোলিনা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে গোপনে অস্ত্র বহন এবং চুরির অভিযোগ রয়েছে।

মোহাম্মদ আহমেদ ও মো. হোসেন নামে আরও দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে নিউইয়র্ক থেকে। তাদের বিরুদ্ধে যৌন নির্যাতন ও যৌন অপরাধের অভিযোগ রয়েছে।

মাহতাবউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে ভার্জিনিয়ার চ্যান্টিলি শহর থেকে। তার বিরুদ্ধে গাঁজাসহ অন্যান্য মাদক বিক্রির অভিযোগ রয়েছে।

টেক্সাস অঙ্গরাজ্যের মার্লিন শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে নেওয়াজ খানকে। মাদকসংক্রান্ত অপরাধের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ইশতিয়াক রাফি নামে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে ভার্জিনিয়ার মানাসাস শহর থেকে। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক রাখার অভিযোগ রয়েছে।

ক্রেডিট কার্ড জালিয়াতির অভিযোগে বাংলাদেশি নাগরিক আলমগীর চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে মিশিগানের মাউন্ট ক্লেমেন্স থেকে। একই অভিযোগে কণক পারভেজ নামে আরেক বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন অ্যারিজোনা থেকে।

চুরির অভিযোগে শাহরিয়া আবিরকে ফ্লোরিডা প্যানস্কলা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশনায় তারা জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ এমন ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত করছে। ডিএইচএসের বার্তায় বলা হয়েছে, আইসিইর পরিশ্রমী সদস্যরা প্রেসিডেন্টের প্রতিশ্রুতি রক্ষা করছেন। আমরা সেই সব অবৈধ ব্যক্তিকে দিয়ে বিতাড়ন প্রক্রিয়া শুরু করেছি যারা গুরুতর অপরাধে জড়িত।

বিষয়ভিত্তিক তালিকায় শীর্ষে নর্থ সাউথ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট ❤️Follow NSUSP for more updates!
28/03/2026

বিষয়ভিত্তিক তালিকায় শীর্ষে নর্থ সাউথ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট ❤️

Follow NSUSP for more updates!

ফর দ্য ফার্স্ট টাইম 'ছা ছপ' স্যার মেইক সেন্স!
20/03/2026

ফর দ্য ফার্স্ট টাইম 'ছা ছপ' স্যার মেইক সেন্স!

Address

Road: 13
Dhaka
1212

Opening Hours

Monday 09:00 - 23:00
Tuesday 09:00 - 23:00
Wednesday 09:00 - 23:00
Thursday 09:00 - 23:00
Sunday 09:00 - 23:00

Alerts

Be the first to know and let us send you an email when NSUSP - North South University Student Platform posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to NSUSP - North South University Student Platform:

Share