16/03/2026
সামনে ঈদ! আপনার বাসার শিশু গৃহকর্মীর জন্যও যেন ঈদ আনন্দময় হয়—সেদিকে লক্ষ্য রাখুন। পরিবারের অন্য সদস্যদের মতো তাকেও একটি নতুন জামা দিন। তাকে সঙ্গে নিয়ে কোথাও ঘুরতে বের হোন, তাকে মজার মজার খাবার খেতে দিন। আর সম্ভব হলে তাকে তার বাবা–মায়ের সাথে ঈদের আনন্দ উদযাপন করার সুযোগ করে দিন।
ঈদ সকলের জীবনে আনন্দ ও শান্তি বয়ে আনুক।
সবার জন্য রইল ঈদের অগ্রিম শুভেচ্ছা।
ঈদ মোবারক!
(শিশুদের তৈরি ঈদ কার্ড)