KK Foundation- KKF

Directions Website Contact the organization

KK Foundation- KKF We can eliminate poverty by empowering the unemployed youths, women and vulnerable Entrepreneurs by the means of skill development and capacity building.

শিক্ষার পথে প্রতিটি শিশুর এগিয়ে চলাই আমাদের অঙ্গীকার।KK Foundation-এর আশ্রয়কেন্দ্রে বসবাসরত Children-দের mainstream scho...
31/08/2026

শিক্ষার পথে প্রতিটি শিশুর এগিয়ে চলাই আমাদের অঙ্গীকার।

KK Foundation-এর আশ্রয়কেন্দ্রে বসবাসরত Children-দের mainstream school-এ যাতায়াত আরও সহজ ও নিরাপদ করতে শুরু হয়েছে আমাদের School Van Service। এই উদ্যোগের মাধ্যমে শিশুরা নিয়মিত স্কুলে যেতে পারছে, শিক্ষার সঙ্গে আরও দৃঢ়ভাবে যুক্ত হচ্ছে এবং নিজেদের সম্ভাবনাকে বিকশিত করার সুযোগ পাচ্ছে।

এই কার্যক্রমটি পরিচালিত হচ্ছে KK Foundation (KKF)-এর মাধ্যমে এবং Muslim Charity -এর সহায়তায়।

শিশুদের শিক্ষা ও ভবিষ্যৎ নিশ্চিত করার এই যাত্রায় আমাদের পাশে থাকা সকল donor, volunteer ও partner-দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

একটি শিশুও যেন শিক্ষার সুযোগ থেকে পিছিয়ে না থাকে।

Jazakumullahu Khairan, Muslim CharityKK Foundation is deeply grateful for the kindness, support, guidance, and valuable ...
20/08/2026

Jazakumullahu Khairan, Muslim Charity

KK Foundation is deeply grateful for the kindness, support, guidance, and valuable presence of the Muslim Charity team. Your time, thoughtful guidance, and sincere commitment have been a great source of learning and encouragement for us.

May Allah ﷻ accept your efforts, put immense barakah in your work, and make this partnership a means of lasting khair and sadaqah jariyah for many lives.

We feel truly honoured to have you with us and look forward to many more meaningful journeys together, In Sha Allah.

May Allah reward you all abundantly. Jazakumullahu Khairan wa Barakallahu Feekum.

— KK Foundation

KK Foundation (KKF)-এ আমরা সবসময় চেষ্টা করি এমন মানুষদের কাছে পৌঁছাতে, যাদের কাছে সহায়তা সবচেয়ে কম পৌঁছায়। তাই আমাদের অগ...
13/07/2026

KK Foundation (KKF)-এ আমরা সবসময় চেষ্টা করি এমন মানুষদের কাছে পৌঁছাতে, যাদের কাছে সহায়তা সবচেয়ে কম পৌঁছায়। তাই আমাদের অগ্রাধিকার থাকে দুর্গম ও অপেক্ষাকৃত অবহেলিত এলাকাগুলো, যেখানে পৌঁছানো কঠিন।

এ কারণে দিনের শেষে হয়তো সংখ্যায় সহায়তা পাওয়া পরিবারের পরিমাণ কম মনে হতে পারে, কিন্তু প্রতিটি সহায়তা পৌঁছেছে এমন একটি পরিবারের কাছে, যাদের প্রয়োজন ছিল সবচেয়ে বেশি।

আপনাদের দোয়া, আস্থা ও সহযোগিতাই আমাদের এই পথচলার শক্তি। আসুন, একসঙ্গে আরও বেশি মানুষের পাশে দাঁড়াই।

📌 সহায়তা পাঠানোর মাধ্যম: বিকাশ / নগদ / উপায় (মার্চেন্ট): 01318-217020

আজ সারাদিন কাপ্তাই উপজেলার দুর্গম এলাকায় বসবাসকারী মানুষের কাছেও জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রয়...
13/07/2026

আজ সারাদিন কাপ্তাই উপজেলার দুর্গম এলাকায় বসবাসকারী মানুষের কাছেও জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রয়োজন অনুযায়ী স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট অংশীজনদের সহযোগিতায় এসব এলাকায় ত্রাণ বিতরণ করা হচ্ছে।

আপনাদের দোয়া ও সহযোগিতায় আমরা আরও বেশি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ, এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

📌 সহায়তা পাঠানোর মাধ্যম: বিকাশ / নগদ / উপায় (মার্চেন্ট): 01318-217020

কক্সবাজারের পেকুয়ায় বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে KK Foundation (KKF)-এর জরুরি ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।গতকা...
12/07/2026

কক্সবাজারের পেকুয়ায় বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে KK Foundation (KKF)-এর জরুরি ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

গতকাল রাত থেকে আজ পর্যন্ত আমাদের স্বেচ্ছাসেবক দল বন্যাকবলিত ১০০টি পরিবারের হাতে পৌঁছে দিয়েছে জরুরি ত্রাণসামগ্রী, যার মধ্যে ছিল চিড়া, মুড়ি, চিনি, সুজি, বিস্কুট, ওরাল স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মোমবাতি ও লাইটার।

আপনাদের দোয়া ও সহযোগিতায় আমরা আরও বেশি ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই মানবিক সহায়তা কার্যক্রম ইনশাআল্লাহ অব্যাহত থাকবে।

📌 সহায়তা পাঠানোর মাধ্যম: বিকাশ / নগদ / উপায় (মার্চেন্ট): 01318-217020

12/07/2026

ডিস্ট্রিবিউশন চলছে

আলহামদুলিল্লাহ! 🌸আমাদের গর্ব, জামিলা খানম প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ সাধারণ বৃত্তি অর্জন করেছে।এই অর্জন তার নিষ্ঠা, ...
12/07/2026

আলহামদুলিল্লাহ! 🌸

আমাদের গর্ব, জামিলা খানম প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ সাধারণ বৃত্তি অর্জন করেছে।

এই অর্জন তার নিষ্ঠা, অধ্যবসায় এবং পরিবারের অনুপ্রেরণার সুন্দর প্রতিফলন। আমরা তার এই সাফল্যে আনন্দিত ও গর্বিত।

তার আগামী দিনের পথচলা আরও আলোকিত হোক। মহান আল্লাহ তাআলা তাকে দ্বীনি ও দুনিয়াবি জীবনে আরও সাফল্য, কল্যাণ এবং বরকত দান করুন। আমীন।

অভিনন্দন ও শুভকামনা, জামিলা খানম। 💙

12/07/2026

আজকের বাকি ডিস্ট্রিবিউশনের পথে

একটি পরিবার আজ আপনার অপেক্ষায়।মাত্র ৳১,০০০ টাকায় একটি বন্যাকবলিত পরিবারের জন্য জরুরি খাদ্য ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়...
12/07/2026

একটি পরিবার আজ আপনার অপেক্ষায়।

মাত্র ৳১,০০০ টাকায় একটি বন্যাকবলিত পরিবারের জন্য জরুরি খাদ্য ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব। আমাদের স্বেচ্ছাসেবকরা ইতোমধ্যে দুর্গত এলাকায় কাজ শুরু করেছেন। এখন প্রয়োজন আপনার সহযোগিতা।

আসুন, মানবতার এই আহ্বানে সাড়া দিই। আপনার ছোট্ট সহযোগিতাও একটি পরিবারের জন্য হতে পারে নতুন আশার আলো।

📌 সহায়তা পাঠানোর মাধ্যম: বিকাশ / নগদ / উপায় (মার্চেন্ট): 01318-217020

দুর্গত মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে KK Foundation (KKF)-এর জরুরি ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে কক্সবাজারের পেকুয়া উপজে...
12/07/2026

দুর্গত মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে KK Foundation (KKF)-এর জরুরি ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে কক্সবাজারের পেকুয়া উপজেলা থেকে।

গতকাল সারাদিন ত্রাণসামগ্রী সংগ্রহ, প্রস্তুত ও প্যাকেজিংয়ের কাজ শেষ করে আমাদের টিম রাত ১২টার দিকে দুর্গত এলাকার উদ্দেশ্যে রওনা হয়। ঝিরিঝিরি বৃষ্টি, জলাবদ্ধতা এবং প্রতিকূল পরিস্থিতির মধ্যেও স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় রাতভর কার্যক্রম পরিচালিত হয়েছে। আজ সকাল থেকে আবারও ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে জরুরি ত্রাণ পৌঁছে দেওয়া হবে, ইনশাআল্লাহ।

আপনাদের দোয়া, সহযোগিতা ও সমর্থনই আমাদের এই পথচলার শক্তি। আসুন, একসঙ্গে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াই।

📌 সহায়তা পাঠানোর মাধ্যম: বিকাশ / নগদ / উপায় (মার্চেন্ট): 01318-217020

Address

House-55, Road-11, Sector-6, Uttara
Dhaka
1230

Opening Hours

Monday 09:30 - 17:30
Tuesday 09:30 - 17:30
Wednesday 09:30 - 17:30
Thursday 09:30 - 17:30
Saturday 09:30 - 17:30
Sunday 09:30 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when KK Foundation- KKF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to KK Foundation- KKF:

Shortcuts

Share