08/08/2026
ওরওয়ার আয়োজনে ২০ আগস্ট বৃহস্পতিবার, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে আসছে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী। আয়োজনে সহযোগিতায় থাকছে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি।
আয়োজনে রক্তদানকারীদের জন্য থাকছে -
- বিনামূল্যে ৫টি রোগের টেস্ট যেমন—হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এইচআইভি, সিফিলিস ও ম্যালেরিয়া ।
- ডোনার কার্ড, ফ্রি ব্লাড গ্রুপ আইডেন্টিফিকেশন ও খাবার।
- বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতিতে ৪ বার রক্তদান করে বিনামূল্যে থ্যালাসেমিয়া স্ক্রিনিং বা Hb. electrophoresis টেস্ট।
- বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি (বিটিএস) ল্যাবরেটরিতে ২৫% ছাড়ে টেস্ট করার সুবিধা।
আয়োজনে সংগৃহিত রক্ত থ্যালাসেমিয়ায় আক্রান্তদের সহায়তায় ব্যবহৃত হবে। মহৎ এই আয়োজনে সবাই চলে আসুন ২০ আগস্ট ২০২৬, কলেজ প্রাঙ্গনে।