10/12/2025
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার সেমিনার অনুষ্ঠিত।
মানবাধিকার ডেক্স-
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার উদ্যোগে আজ রাজধানীতে এক আলোচনা সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মানবাধিকার রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা ও সমাজে ন্যায়বিচার নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এস এম নজরুল ইসলাম, সম্পাদক—দৈনিক চৌকস ও চেয়ারম্যান—আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা।
সেমিনারের প্রধান অতিথি ছিলেন ড. গোলাম রহমান ভুইঁয়া, ডিপুটি এটর্নি জেনারেল ও চেয়ারম্যান—মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা। তিনি মানবাধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা, সামাজিক দায়বদ্ধতা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
ড. আশরাফ উদ্দিন আহমেদ, সাবেক পরিচালক, মৎস্য অধিদপ্তর ও চেয়ারম্যান—ইন্টারন্যাশনাল মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটি
চৌধুরী সামছুল আরেফিন, সহকারী এটর্নি জেনারেল
এডভোকেট আশ্রাফুজ জামান, সাবেক সহকারী এটর্নি জেনারেল
সেমিনারে মানবাধিকার সুরক্ষায় যুগোপযোগী নীতি, সামাজিক ন্যায়বিচার, প্রশাসনিক জবাবদিহি ও আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন, মহাসচিব, প্রিন্সিপাল একরাম উল্লাহ, সহকারী মহাসচিব,ডাঃ হাছান আহমেদ মেহেদী ।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন—
এডভোকেট রফিকুল ইসলাম, সিনিয়র ভাইস চেয়ারম্যান
মোঃ হাফিজুর রহমান, নির্বাহী পরিচালক,
তানিয়া আক্তার, পরিচালক
রিপন, সেক্রেটারি, ঢাকা মহানগর দক্ষিণ
সানোয়ার হোসেন, সেক্রেটারি, কামরাঙ্গীরচর থানা।
পুরো অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে পরিচালনা করেন ভুইয়া মোহাম্মদ আলী।
সেমিনারে অংশগ্রহণকারীরা মানবাধিকার রক্ষা, বিচারহীনতার সংস্কৃতি দূরীকরণ, দুর্বল জনগোষ্ঠীর সুরক্ষা ও মানবিক রাষ্ট্র গঠন, ভোটাধিকার রক্ষায় যৌথ উদ্যোগে পর্যবেক্ষক হিসেবে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।