হাতিয়া ছাত্র ফোরাম ঢাকা

হাতিয়া ছাত্র ফোরাম ঢাকা HCFD works for the students from Hatiya studying at various institutions in Dhaka & nearby cities. I

বাংলাদেশের একটি সুন্দরতম দ্বীপ হাতিয়া। হাতিয়া মেঘনা নদীর মোহনায় অবস্থিত। মেঘনা হাতিয়া দ্বীপকে উত্তর-পূর্ব-পশ্চিম তিনদিক থেকে বেস্টন করে রেখেছে। আর দক্ষিণে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরের তীর ঘেষে উঠে এসেছে প্রাকৃতিক অপার সৌন্দর্যের লীলাভূমি নিঝুমদ্বীপ, যা হাতিয়ার একটি ইউনিয়ন। হাতিয়ার ছেলে মেয়েরা বরাবরই মেধাবী হয়। যার উজ্বল দৃষ্টান্ত শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়েই এই দ্বীপের ৫০ জন শিক্ষার্থী বিভিন্ন বিভাগে অধ্

যয়নরত আছে। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান মিলিয়ে পুরো ঢাকায় প্রায় পাঁচ শতাধিক (৫০০+) ছাত্র-ছাত্রী প্রতিবছর অধ্যয়নরত থাকে। হাতিয়া ছাত্র ফোরাম, ঢাকা ঢাকাস্থ হাতিয়ার মেধাবী ছাত্র-ছাত্রীদের মিলনমেলা।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড(এনসিটিবি) এর চেয়ারম্যান পদে যোগদান করায় দ্বীপ হাতিয়ার কৃতি সন্তান প্রফেসর মোহাম্মদ ...
08/06/2026

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড(এনসিটিবি) এর চেয়ারম্যান পদে যোগদান করায় দ্বীপ হাতিয়ার কৃতি সন্তান প্রফেসর মোহাম্মদ ফখরুল মাওলা স্যারকে হাতিয়া ছাত্র ফোরাম ঢাকার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।

আজ হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) এর সাথে হাতিয়া ছাত্র ফোরাম ঢাকার বর্তমান সভাপতি Abdur Rob Nasim এবং প্রতিষ্ঠাতা ...
03/06/2026

আজ হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) এর সাথে হাতিয়া ছাত্র ফোরাম ঢাকার বর্তমান সভাপতি Abdur Rob Nasim এবং প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কাশেম ভাইয়ের নেতৃত্বে একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাতে হাতিয়ার শিক্ষাব্যবস্থা এবং বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শিক্ষাব্যবস্থার উন্নয়নে কার্যক্রম বৃদ্ধি এবং হাতিয়ার বিভিন্ন সমস্যা সমাধানের ব্যাপারে আশ্বস্ত করেন।

উক্ত সভায় পরিবেশ সচেতনতার প্রতীক হিসেবে হাতিয়া ছাত্র ফোরাম ঢাকার পক্ষ থেকে একটি গাছ উপহার দেওয়া হয়।

অভিনন্দন ও শুভকামনা! হাতিয়া দ্বীপ সমিতি, ঢাকা-এর সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে  অধ্যাপক ডাঃ মোঃ জাহিদুল আলম স্যার এবং স...
18/05/2026

অভিনন্দন ও শুভকামনা!

হাতিয়া দ্বীপ সমিতি, ঢাকা-এর সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ডাঃ মোঃ জাহিদুল আলম স্যার এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল হক-স্যার নির্বাচিত হওয়ায় হাতিয়া ছাত্র ফোরাম ঢাকার পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন

হাতিয়ার উন্নয়ন ও ঐক্যের পথে আপনাদের এই নতুন নেতৃত্ব এক নতুন দিগন্তের সূচনা করবে বলে আমরা বিশ্বাস করি। হাতিয়া ছাত্র ফোরাম, ঢাকা-এর পক্ষ থেকে আপনাদের আগামীর পথচলার জন্য রইলো নিরন্তর শুভকামনা।

আশা করি, আপনাদের বলিষ্ঠ নেতৃত্বে আমাদের প্রিয় হাতিয়ার ছাত্রসমাজ ও সাধারণ মানুষের কল্যাণ ত্বরান্বিত হবে।

16/05/2026

২০২৫-২৬ শিক্ষাবর্ষে ঢাকার বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় এবং সরকারি মেডিকেলে চান্সপ্রাপ্ত হাতিয়ার কৃতি শিক্ষার্থীরা কমেন্ট করুন অথবা আপনাদের পরিচিত থাকলে নাম মেনশন করুন।

হাতিয়া যুব ফোরাম ঢাকা'র উদ্যোগে আয়োজিত "আডোরা উৎসবে" চলছে হাতিয়া ছাত্র ফোরাম ঢাকার নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম -২০২৬
08/05/2026

হাতিয়া যুব ফোরাম ঢাকা'র উদ্যোগে আয়োজিত "আডোরা উৎসবে" চলছে হাতিয়া ছাত্র ফোরাম ঢাকার নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম -২০২৬

🔴হাতিয়া ছাত্র ফোরাম ঢাকার সকল সদস্যকে নিমন্ত্রণ🔴হাতিয়া যুব ফোরাম, ঢাকা_ আয়োজন করতে যাচ্ছে..একটি জমকালো ও ঐতিহ্যবাহী আডোর...
28/04/2026

🔴হাতিয়া ছাত্র ফোরাম ঢাকার সকল সদস্যকে নিমন্ত্রণ🔴

হাতিয়া যুব ফোরাম, ঢাকা_ আয়োজন করতে যাচ্ছে..
একটি জমকালো ও ঐতিহ্যবাহী আডোরা উৎসব "বৈশাখের রঙে হাতিয়া"

🏝️ হাতিয়া দ্বীপের লোকজ ঐতিহ্য, সংস্কৃতি ও ভালোবাসার এক অনন্য মিলনমেলা।

📅 তারিখ: ০৮ মে ২০২৬ (শুক্রবার)

⏰সময় : সকাল ১০ টা থেকে সারাদিন।

📍 স্থান: টিএসসি মিলনায়তন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, আগারগাঁও, ঢাকা।

💰 রেজিস্ট্রেশন ফি: ৫০০ টাকা

🚫 রেজিষ্ট্রেশনের শেষ তারিখ : ০৫ মে ২০২৬।

আয়োজনের বিশেষ আকর্ষণসমূহ:
🎁 র‍্যাফেল ড্র – আকর্ষণীয় পুরস্কার।
🎨 বাচ্চাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
🎶 সাংস্কৃতিক অনুষ্ঠান – গান, নাচ ও লোকজ পরিবেশনা।
🍲 ঐতিহ্যবাহী আডোরা প্রোগ্রাম।
হাতিয়া দ্বীপের বিখ্যাত ১৮টি শাক-সবজি দিয়ে তৈরি বিশেষ লোকজ খাবার।

🛍️ মেলা ও বিভিন্ন স্টল।
নানান রকমের খাবার, খেলনা, হস্তশিল্পসহ আরও অনেক কিছু।

এটি শুধু একটি অনুষ্ঠান নয়—
এটি হাতিয়া দ্বীপের মানুষের সংস্কৃতি, ঐতিহ্য ও ভালোবাসার এক প্রাণবন্ত মিলনমেলা।

🤝 দ্বীপের সবাই একত্রিত হয়ে আনন্দ ভাগাভাগি করার এক সুন্দর সুযোগ।

আমাদের ঐতিহ্যবাহী আডোরা উৎসবে মধ্যাহ্নভোজে থাকছে সাদা ভাত, মুরগির ঝাল ফ্রাই, গরুর মাংস, ভর্তা, আডোরা ও দই, এছাড়াও সকাল ১০টা থেকে চলবে বাচ্চাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা,গান, নাচ। বিকেলে বিশেষ আকর্ষণ হাউজি খেলা ও র‍্যাফেল ড্র। মেলায় থাকছে হাতিয়ার ঐতিহ্যবাহী বিভিন্ন পিঠা, জুস ও পোশাক।

📩 রেজিস্ট্রেশনের জন্য ইনবক্স করুন।

চলুন, একসাথে উদযাপন করি বৈশাখ ও হাতিয়ার ঐতিহ্য।

হাতিয়ার পরীক্ষা কেন্দ্রগুলোতে ২০২৬ সালের এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীদের দোয়া এবং শুভকামনা জানিয়ে হাতিয়া ছাত্র ফোরাম ঢাক...
22/04/2026

হাতিয়ার পরীক্ষা কেন্দ্রগুলোতে ২০২৬ সালের এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীদের দোয়া এবং শুভকামনা জানিয়ে হাতিয়া ছাত্র ফোরাম ঢাকার পক্ষ থেকে শুভকামনা ব্যানার শোভা পাচ্ছে

দোয়া এবং শুভকামনা রইল
20/04/2026

দোয়া এবং শুভকামনা রইল

জরুরি‼️ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত দ্বীপ হাতিয়ার সকল শিক্ষার্থীকে গুগল ফর্মটি পূরণ করার অনুরোধ রইল।
09/04/2026

জরুরি‼️
ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত দ্বীপ হাতিয়ার সকল শিক্ষার্থীকে গুগল ফর্মটি পূরণ করার অনুরোধ রইল।

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আশা করি ভালো আছেন আপনি অবগত আছেন যে হাতিয়া ছাত্র ফোরাম ঢাকা বিগত ১৩ বছর ঢাকাস্থ...

হাতিয়া ছাত্র ফোরাম ঢাকা 'র পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা।ঈদ মোবারাক❤️
20/03/2026

হাতিয়া ছাত্র ফোরাম ঢাকা 'র পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা।
ঈদ মোবারাক❤️

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 17:00 - 22:00
Wednesday 17:00 - 22:00
Thursday 17:00 - 17:00
Friday 17:00 - 22:00
Saturday 17:00 - 17:00
Sunday 17:00 - 22:00

Telephone

+8801830509588

Alerts

Be the first to know and let us send you an email when হাতিয়া ছাত্র ফোরাম ঢাকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to হাতিয়া ছাত্র ফোরাম ঢাকা:

Share