19/07/2026
✱ স্বপ্নকে ব্যবসায় রূপ দেওয়ার সুযোগ ✱
অদম্য ফাউন্ডেশন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষ ও স্বনির্ভর উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চালু করেছে একটি বিশেষ উদ্যোগ "অদম্য স্টোর"।
এই উদ্যোগের মাধ্যমে অংশগ্রহণকারীদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা উন্নয়ন, বাস্তবভিত্তিক প্রশিক্ষণ, দিকনির্দেশনা এবং ধারাবাহিক সহায়তা প্রদান করা হবে, যাতে তারা নিজেদের স্বপ্নকে সফল ব্যবসায় রূপ দিতে পারেন।
আমাদের পূর্ববর্তী উদ্যোগের ধারাবাহিকতায় ইতোমধ্যে ৩ জন উদ্যোক্তাকে পূর্ণাঙ্গ দোকান সেটআপ প্রদান করা হয়েছে।
◈ এই উদ্যোগে যা থাকছে ◈
➛ টানা ১ বছর অদম্য ফাউন্ডেশনের তত্ত্বাবধান ও মেন্টরশিপ
➛ ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা ও বাস্তবভিত্তিক সহায়তা
➛ টেকসই উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার জন্য সহায়ক পরিবেশ
➛ বাস্তব অভিজ্ঞতাভিত্তিক প্রশিক্ষণ
◈ যোগ্যতা ◈
➛ আবেদনকারীকে শারীরিক প্রতিবন্ধী হতে হবে
➛ উদ্যোক্তা হওয়ার মানসিক প্রস্তুতি, আগ্রহ ও আত্মবিশ্বাস থাকতে হবে
➛ ব্যবসা বা উদ্যোক্তা বিষয়ে প্রাথমিক ধারণা বা প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে
➛ পূর্ব অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে
◈ আবেদন সংক্রান্ত তথ্য ◈
➛ আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন:
https://forms.gle/oTdPrgvg8nQPriZ68
➛ শুধুমাত্র প্রাথমিকভাবে নির্বাচিত আবেদনকারীদের সঙ্গে যোগাযোগ করা হবে।
➛ যারা ইতোমধ্যে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
◈ আমাদের বিশ্বাস ◈
সঠিক দিকনির্দেশনা, প্রশিক্ষণ এবং সুযোগ পেলে শারীরিক প্রতিবন্ধী উদ্যোক্তারা নিজেদের সক্ষমতাকে কাজে লাগিয়ে শুধু নিজেদের জীবনই নয়, সমাজেও ইতিবাচক পরিবর্তন আনতে পারেন।