Prokriti O Jibon Foundation

Call Directions Website Contact the organization

Prokriti O Jibon Foundation Devoted to the conservation of biodiversity, nature, and ensuring sustainable development through research and awareness activities.

Motto: Better Life in Balanced Nature
সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন 'Prokriti O Jibon Foundation' (Nature and Life Foundation) is an organization devoted to conservation of biological diversity and sustainable development. The foundation established in December, 2009. The policy, goal, objectives and activities of the foundation are circled around the vision and mission of UN Convention on Biological Diversity (CBD) and the National Biodiversity Strategy and Action Plan (NBSAP) of Bangladesh. One of the prime activities of the foundation is to produce and telecast Prokriti O Jibon television series for building mass awareness on richness of biodiversity in Bangladesh, People’s dependency on natural and biological resources and the urgent needs for conservation of the biological resources for sound environment and ecosystems that give the key basis for human society, our economy and development.

04/10/2026

বাংলাদেশের সুপরিচিত জলাভূমির পাখি দলপিপি নিয়ে তথ্য থাকছে ভিডিওতে........

পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে আসছে ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন’। এই ধারাবাহিকতায় আমাদে...
04/10/2026

পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে আসছে ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন’। এই ধারাবাহিকতায় আমাদের পরিবেশবাদী কর্মকাণ্ডকে আরও এক ধাপ এগিয়ে নিতে এবং সুরের মাধ্যমে মানুষের অন্তরে প্রকৃতি সংরক্ষণের বার্তা পৌঁছে দিতে কাজ করছে আমাদের অঙ্গসংগঠন POJ Music Club।

২০২৪ সাল থেকে পথচলা শুরু করা এই ক্লাবটি আমাদের দেশের প্রকৃতি ও সংস্কৃতির গান নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছে। আবহমান বাংলার লোকজ সুরগুলোকে নতুন প্রজন্মের সামনে উপস্থাপন করা এই ক্লাবের অন্যতম লক্ষ্য।

‘সবুজ সুরের সন্ধানে’- POJ Music Club এর একটি অনন্য উদ্যোগ! এই টেলিভিশন রিয়েলিটি শো এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা শিল্পীদের খুঁজে বের করে তাদের মাধ্যমে আমাদের নিজেদের গান ও সংস্কৃতি মানুষের কাছে পৌঁছে দিতেও কাজ করছে POJ Music Club।

সঙ্গীতকে পরিবেশ রক্ষার একটি শক্তিশালী মাধ্যম হিসেবে ব্যবহার করে সুন্দরবনের সুরক্ষা এবং আমাদের গর্ব রয়েল বেঙ্গল টাইগার সংরক্ষণের গুরুত্ব তুলে ধরতে তারা তৈরি করেছে সচেতনতামূলক গান। পাশাপাশি, বৃক্ষরোপণ, নদী ও জলাশয় রক্ষা এবং পাখি ও প্রকৃতি সংরক্ষণের বার্তাগুলো গানে গানে ছড়িয়ে দিতে সমাজের প্রতিটি স্তরে বিভিন্ন মাধ্যমে কাজ করছে।

প্রকৃতি ও মানুষের মেলবন্ধনে একটি সবুজ, সুন্দর ও প্রাণবন্ত বাংলাদেশ গড়ে তোলার এই চলমান যাত্রায় আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করে।

04/10/2026

আজ ৪ঠা অক্টোবর, বিশ্ব প্রাণী দিবস।
প্রতিটি প্রাণীরই রয়েছে বেঁচে থাকার সমান অধিকার। আসুন প্রাণীদের প্রতি সহানুভূতিশীল ও সদয় হওয়ার মাধ্যমে আমরা প্রত্যেকে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দায়িত্বশীল ভূমিকা রাখি।

#বিশ্বপ্রাণীদিবস

03/10/2026

Eco Talk With Era || ৩য় পর্ব ||

প্রকৃতি, পরিবেশ আর আমাদের চারপাশ নিয়ে আলোচনা এবং নতুন ভাবনা থাকছে আজকের পর্বে।

Eco Talk with ERA"-এর তৃতীয় পর্বে অতিথি হিসেবে আছেন-
বিশিষ্ট পাখি বিশারদ, প্রকৃতিবিদ ও লেখক, ইনাম আল হক
প্রতিষ্ঠাতা, বাংলাদেশ বার্ড ক্লাব
পুরো আয়োজনটি দেখার আমন্ত্রণ রইলো।

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের একটি অঙ্গসংগঠন হলো 'প্রকৃতি ও জীবন ক্লাব'। ২০২২ সাল থেকে দেশের ৬৪টি জেলার বিভিন্ন স্কুল-কলেজে...
03/10/2026

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের একটি অঙ্গসংগঠন হলো 'প্রকৃতি ও জীবন ক্লাব'। ২০২২ সাল থেকে দেশের ৬৪টি জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে 'প্রকৃতি ও জীবন ক্লাব'। পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং তরুণ প্রজন্মের মধ্যে প্রকৃতিপ্রেম জাগিয়ে তোলার লক্ষ্যে এই ক্লাবটি দেশজুড়ে বহুমুখী ও প্রশংসনীয় কার্যক্রম পরিচালনা করছে।

‘সবুজে সাজাই বাংলাদেশ-বৃক্ষরোপণ কর্মসূচি’ প্রকৃতি ও জীবন ক্লাবের অন্যতম বৃহত্তম কার্যক্রম, এছাড়াও ভিডিওচিত্র ও আলোকচিত্র প্রতিযোগিতা, পরিবেশ বিষয়ক লেখা আহ্বান ও 'প্রকৃতিবার্তা' প্রকাশনা, এবং স্কুল পর্যায়ে বিতর্ক, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার মতো বুদ্ধিবৃত্তিক আয়োজন এর মূল ভিত্তির অংশ। পাশাপাশি, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক ক্যাম্পেইন, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বই পড়ার অভ্যাস গড়ে তুলতে মাসিক পাঠচক্র এবং জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনের মাধ্যমে সদস্যরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে অগ্রণী ভূমিকা পালন করছে। পরিবেশগত সচেতনতার পাশাপাশি আর্তমানবতার সেবায় রক্তদান, শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ এবং পারস্পরিক বন্ধন দৃঢ় করতে ইকো ট্যুরিজমের মতো আনন্দ আয়োজনও এই ক্লাবের নিয়মিত কার্যক্রমের অন্তর্ভুক্ত।

মাসিক ও ত্রৈমাসিক সভা এবং ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে পরিচালিত এই ক্লাবটি আজ দেশের তরুণ সমাজকে পরিবেশ সুরক্ষায় উদ্বুদ্ধ করার এক অনন্য প্ল্যাটফর্মে রূপ নিয়েছে। নিজস্ব উদ্ভাবনী আইডিয়া বাস্তবায়নের পাশাপাশি প্রতিটি কাজের তথ্য ও দৃশ্যবার্তা কেন্দ্রীয় পর্ষদে প্রেরণের মাধ্যমে দেশব্যাপী একটি সবুজ ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে প্রকৃতি ও জীবন ক্লাব অবিরাম কাজ করে যাচ্ছে।

02/10/2026

'চ্যানেল আই'-এর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের বিশেষ আয়োজন 'চ্যানেল আইয়ের সাথে, সবুজের পথে' পর্বের অংশবিশেষ দেখুন ভিডিওতে.........

পুরো পর্বটি পেয়ে যাবেন আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। লিঙ্ক কমেন্ট বক্সে...

আপনি কি জানেন নড়াইলের জেলেরা নদীতে মাছ ধরার জন্য কোন প্রাণী পোষেন?জেনে থাকলে ঝটপট আপনার উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দিন!...
02/10/2026

আপনি কি জানেন নড়াইলের জেলেরা নদীতে মাছ ধরার জন্য কোন প্রাণী পোষেন?

জেনে থাকলে ঝটপট আপনার উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দিন!

দেশের প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল আই’-এর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনে পরিবেশ সচেতনতার বার্তা নিয়...
02/10/2026

দেশের প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল আই’-এর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনে পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে যুক্ত হয়েছিল ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন’। বিগত ১৭ বছর ধরে সফলভাবে চ্যানেল আই-এর পর্দায় সম্প্রচারিত হয়ে আসছে পরিবেশ বিষয়ক জনপ্রিয় অনুষ্ঠান ‘প্রকৃতি ও জীবন’।
দীর্ঘ এই পথচলায় কেবল অনুষ্ঠান প্রচারেই সীমাবদ্ধ না থেকে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় চ্যানেল আই এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন যৌথভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ আনন্দঘন দিনে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন পরিবারের সদস্যরা উপস্থিত থেকে চ্যানেল আই-কে উষ্ণ শুভেচ্ছা জানানো হয়। উৎসবের আনন্দকে বাড়িয়ে দিতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনও আয়োজন করে বিভিন্ন কার্যক্রম।

দেশের প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন স্টেশন 'চ্যানেল আই'-এর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের...
01/10/2026

দেশের প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন স্টেশন 'চ্যানেল আই'-এর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের বিশেষ আয়োজন 'চ্যানেল আইয়ের সাথে, সবুজের পথে'। মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা এবং উপস্থাপনায় এই বিশেষ পর্বটি প্রচারিত হবে আজ ১ অক্টোবর (বৃহস্পতিবার) রাত ১০:২০ মিনিটে শুধুমাত্র চ্যানেল আইয়ের পর্দায়।

অনুষ্ঠানটি পুনরায় সম্প্রচারিত হবে আগামী ২ অক্টোবর (শুক্রবার) বেলা ১১:০৫ মিনিটে এবং ৪ অক্টোবর (রবিবার) ভোর ৫:৩০ মিনিটে। এছাড়াও দেখা যাবে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।

আজ পহেলা অক্টোবর। দীর্ঘ ২৭ বছরের সাফল্য ও গৌরবের পথচলা পেরিয়ে ২৮ বছরে পদার্পণ করলো দেশের প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভি...
01/10/2026

আজ পহেলা অক্টোবর। দীর্ঘ ২৭ বছরের সাফল্য ও গৌরবের পথচলা পেরিয়ে ২৮ বছরে পদার্পণ করলো দেশের প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন স্টেশন 'চ্যানেল আই'।
"একটি স্বপ্ন, একটি শপথ, সেই থেকে পথচলা, সবার চেয়ে দেশ বড়, সেই কথাটিই বলা।"
বাংলাদেশের প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে চ্যানেল আই শুরু থেকেই অনন্য ভূমিকা রেখে আসছে। ২০১০ সাল থেকে ধারাবাহিকভাবে 'প্রকৃতি ও জীবন' অনুষ্ঠানের মাধ্যমে মানুষের মাঝে পরিবেশ, বিলুপ্তপ্রায় প্রাণী সংরক্ষণ সহ বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে ইতোমধ্যেই ৪০০-রও বেশি পর্ব প্রচার করেছে চ্যানেল আই। এই অনুষ্ঠান প্রচারের স্বীকৃতিস্বরূপ চ্যানেল আই অর্জন করেছে মর্যাদাপূর্ণ 'জাতীয় পরিবেশ পদক'। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে পূর্ণাঙ্গ পরিবেশ বিষয়ক ডেস্ক "প্রকৃতি সংবাদ" প্রচারের পাশাপাশি প্রকৃতি ও পরিবেশ বিষয়ক বিভিন্ন দিবস উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান নিয়মিত প্রচার করে চ্যানেল আই।
প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান, মুকিত মজুমদার বাবুর নেতৃত্বে প্রথম বাংলাদেশি ইলেকট্রনিক মিডিয়া হিসেবে চ্যানেল আই ২০১১ সাল থেকে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন (COP)- এর সংবাদ সংগ্রহ ও পরিবেশন করে আসছে। পাশাপাশি পরিবেশ, জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণে অসামান্য অবদান রাখা ব্যক্তি বা সংস্থাকে উৎসাহিত করতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং চ্যানেল আই যৌথভাবে প্রদান করে 'প্রকৃতি সংরক্ষণ পদক'। শুধু পর্দায় নয়, প্রকৃতি মেলা, প্রকৃতি উৎসব, পাখি মেলা ও প্রজাপতি মেলার মতো বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে চ্যানেল আই সবুজের পথকে করেছে আরও সুগম।
সবুজের এই অভিযাত্রায় চ্যানেল আই-এর সাথে 'প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন'-এর যাত্রা অবিচল ছিল, আছে এবং থাকবে।
সত্য ও সুন্দরের প্রকাশে চ্যানেল আই পৌঁছে যাক সাফল্যের অনন্য উচ্চতায়। চ্যানেল আই-এর জন্মদিনে 'প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন' পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও নিরন্তর ভালোবাসা।

Address

Evergreen Plaza (4th Floor), 260/B, Tejgaon I/A
Dhaka
1208

Alerts

Be the first to know and let us send you an email when Prokriti O Jibon Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Prokriti O Jibon Foundation:

Shortcuts

Share