Apon Bhubon - আপন ভুবন

Call Directions Website Contact the organization

Apon Bhubon - আপন ভুবন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Apon Bhubon - আপন ভুবন, Nonprofit Organization, House: 36, Road: 20, Sector: 13, Uttara Model Town, Uttara, Dhaka.
(1)

সন্তানহীন, পরিবারহীন, রাস্তায় পড়ে থাকা বৃদ্ধা মায়েদেরকে নিরাপদ আশ্রয়, সারা বছরের খাওয়া-দাওয়া এবং উন্নত চিকিৎসা দিচ্ছে আপন ভুবন বৃদ্ধাশ্রম চ্যারিটি প্রতিষ্ঠান। আপনার যাকাত সাদকার বিনিময়ে তারা পাচ্ছেন নতুন জীবন। যোগাযোগ - 01335118846 আপন ভুবন ট্রাস্ট একটি অরাজনৈতিক, অলাভজনক, সম্পূর্ণ সেবামূলক প্রতিষ্ঠান। আপন ভুবন ট্রাস্ট এর প্রকল্প আপন ভুবন বৃদ্ধাশ্রম। এর উদ্দেশ্য হলো রাস্তায় পড়ে থাকা আশ্রয়হীন, সন্তানহীন, পরিত্যক্ত বৃদ্ধা নারীদেরকে তুলে এনে পুনর্বাসন করা। বিনামূল্যে বাসস্থান, খাবার, চিকিৎসা, ভরণপোষণ এবং জীবনের শেষলগ্নে একটি পরিপূর্ণ জীবন প্রদান করা।

বৃদ্ধাশ্রম আর "আপন ভুবন বৃদ্ধাশ্রম" এক কথা নয়। এখানে সেই সকল মায়েদের ঠাঁই হয়েছে, যাদের এ পৃথিবীতে আপন বলতে কেউ নেই। এই মায়েদের মধ্যে কেউ পাবলিক টয়লেটের পাশে, কেউ ওভার ব্রিজের নিচে, কেউ ডাস্টবিনে, কেউবা রাস্তার ফুটপাতে করুন অবস্থায় পড়েছিলেন। তাদের মধ্যে অনেকেই বয়সের ভারে বিছানা থেকে উঠতে পারেন না।

বৃদ্ধাশ্রম কখনো কাম্য নয় আমাদের। কিন্তু যাদের কেউই নেই, তাদেরকে আশ্রয় না দিলে কোথায় যাবে তারা?

আমরা আশ্রয়হীন, সন্তানহীন বৃদ্ধা নারীদেরকে সম্পূর্ণ বিনামূল্যে নিম্নলিখিত সেবাগুলো প্রদান করছিঃ

১. নিরাপদ আশ্রয়
২. তিনবেলায় পুষ্টিকর খাওয়া-দাওয়া এবং দুইবেলায় সুষম নাস্তা
৩. চিকিৎসাসেবা
৪. বিনোদন
৫. কাউন্সেলিং
৬. ইন্তেকাল করলে ধর্মীয় নিয়মে দাফন-কাফন

যোগাযোগঃ

আপন ভুবন বৃদ্ধাশ্রম (চ্যারিটি প্রতিষ্ঠান)
বাড়ী ৩৬, রোড ২০, সেক্টর ১৩, উত্তরা, ঢাকা।

মোবাইলঃ 01886107109 অথবা 01838641917

অনুদান দিতেঃ

বিকাশ মার্চেন্ট (পেমেন্ট অপশন) 01886107109
নগদ মার্চেন্ট (পেমেন্ট অপশন) 01838641917


Online Donation:
https://aponbhubon.com/donate

Bank Account Details

Apon Bhubon Trust
Current Deposit A/C 1301-000-333331
Mutual Trust Bank PLC
Shah Mokhdum Avenue Branch, Uttara, Dhaka
SWIFT: MTBLBDDH
Routing Number: 145264222

01/10/2026

আন্তর্জাতিক প্রবীণ দিবসে সকল প্রবীণদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা

#আন্তর্জাতিকপ্রবীণদিবস #আপনভুবন #মানবিকতা #মা #মানবিকতা

আজ ১লা অক্টোবর, আন্তর্জাতিক প্রবীণ দিবস।যখন পৃথিবীর অধিকাংশ মানুষ বাবা-মাকে নিয়ে আনন্দ ও খুশিতে মেতে আছে, ঠিক তখন আমাদের...
01/10/2026

আজ ১লা অক্টোবর, আন্তর্জাতিক প্রবীণ দিবস।

যখন পৃথিবীর অধিকাংশ মানুষ বাবা-মাকে নিয়ে আনন্দ ও খুশিতে মেতে আছে, ঠিক তখন আমাদের চোখ ভিজছে এক ভিন্ন আঙিনায় দাঁড়িয়ে।

আমাদের ‘আপন ভুবন’ বৃদ্ধাশ্রমটি একটু অন্যরকম—একেবারেই আলাদা।

এখানে থাকা মায়েদের অনেকেরই একসময় ঠিকানা ছিল ধুলোবালি মাখা ফুটপাতে, ডাস্টবিনের পাশে কিংবা অবহেলায় মোড়ানো কোনো অন্ধকার গলি। গায়ে ছেঁড়া কাপড়, পেটে ক্ষুধার তীব্র যন্ত্রণা, আর চোখে ছিল এক পৃথিবী শূন্যতা।

যাদের অনেকে মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন, রাস্তা থেকে যখন এই মায়েদের উদ্ধার করা হয়, তখন নানান রোগে আক্রান্ত ছিলো।

সমাজের চোখে যারা ছিলেন ‘অসহায়’ কিংবা ‘পরিবারহীন’, সন্তানহীন ‘আপন ভুবন বৃদ্ধাশ্রম’ আজ তাঁদের সত্যিকারের আপন ঠিকানা।

নিয়তি সব কেড়ে নিলেও মহান আল্লাহ তাঁদের জন্য পরম ভালোবাসা জমিয়ে রেখেছিলেন এই ‘আপন ভুবন’-এ। দিনে তিনবেলা পুষ্টিকর খাবার ও নি়য়মিত চিকিৎসা সেবায় আজ তাঁদের মুখে হাসি ফোটায়।

আজকের আন্তর্জাতিক প্রবীণ দিবসটি আমাদের মায়েদের জন্য স্পেশাল ছিল। বিশেষ এই দিনে আপন ভুবনে আয়োজন করা হয়েছে স্পেশাল পোলাও, মুরগির রোস্ট, গরুর কাবাব, সবজি, ডাল ও সালাদ।

জীবনের শেষ প্রান্তে এসে প্রতিটি মানুষই একটু যত্ন ও ভালোবাসা অনুভব করে।
আমাদের 'আপন ভুবন'-এ কর্মরত নার্স ও কেয়ারগিভাররা সন্তানের মতো দায়িত্ব পালন করে এই মায়েদের পরম মমতা ও ভালোবাসায় আগলে রাখছেন। আজ এই প্রবীণ বয়সে আমাদের মায়েরা আর একা নন; তাঁরা খুঁজে পেয়েছেন পরম ভালোবাসা ও মমতায় ঘেরা এক নতুন পরিবার।

আজকের এই আন্তর্জাতিক প্রবীণ দিবসে আপন ভুবনের সকল মায়েদের ও প্রবীণদের জানাই পরম শ্রদ্ধা ও ভালোবাসা।

#আন্তর্জাতিকপ্রবীণদিবস #আপনভুবন #মানবিকতা #মা #মানবিকতা

আপন ভুবনে নতুন দুইজন সিনিয়র স্টাফ নার্সকে আন্তরিক স্বাগতমআপন ভুবনের মায়েদের সেবা, যত্ন ও সুস্থতা নিশ্চিত করতে আমাদের ট...
11/09/2026

আপন ভুবনে নতুন দুইজন সিনিয়র স্টাফ নার্সকে আন্তরিক স্বাগতম

আপন ভুবনের মায়েদের সেবা, যত্ন ও সুস্থতা নিশ্চিত করতে আমাদের টিমে নতুন দুইজন BNMC Registered Senior Staff Nurse যোগ দিয়েছেন। তাঁদের জানাই আন্তরিক স্বাগতম।

সায়মা আক্তার সীমা
Royal Nursing College থেকে Diploma in Nursing Science & Midwifery কোর্সটি সম্পন্ন করেছেন। তিনি Bangladesh Nursing and Midwifery Council (BNMC)-এর অধীনে নিবন্ধিত Senior Staff Nurse এবং বর্তমানে আপন ভুবনের মায়েদের সেবায় নিয়োজিত হয়েছেন।

সুমি ইয়াসমিন মিষ্টি
MH Samorita Nursing College থেকে Bachelor of Science in Nursing (B.Sc in Nursing) কোর্সটি সম্পন্ন করেছেন। তিনি Bangladesh Nursing and Midwifery Council (BNMC)-এর অধীনে নিবন্ধিত Senior Staff Nurse এবং বর্তমানে আপন ভুবনের মায়েদের সেবায় নিয়োজিত হয়েছেন।

দুইজনের জ্ঞান, দক্ষতা, আন্তরিকতা ও মানবিক সেবার মাধ্যমে আমাদের মায়েরা আরও যত্ন, ও ভালোবাসা পান—এই প্রত্যাশায় তাঁদের আপন ভুবনে আন্তরিক স্বাগত। 🤍

মায়েদের সেবা শুধু একটি দায়িত্ব নয়; এটি ভালোবাসা, সম্মান ও মানবিকতার এক অনন্য অঙ্গীকার।

মানবতার সেবায়, মায়েদের পাশে—
আপন ভুবন বৃদ্ধাশ্রম।

#আপনভুবন #মায়েদেরসেবা #মায়েদেরপাশে #মানবতারসেবায়, #বৃদ্ধাশ্রম

ঈদে মিলাদুন্নবী  আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) সমগ্র মানবজাতির জন্য রহমত ও উত্তম আদর্শ। আল্লাহ তায়ালা পবিত্র কু...
26/08/2026

ঈদে মিলাদুন্নবী

আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) সমগ্র মানবজাতির জন্য রহমত ও উত্তম আদর্শ। আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলেছেন, “নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।” — সূরা আল-আহযাব: ২১

হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবন ছিল ভালোবাসা, দয়া, ক্ষমা, সততা, ধৈর্য ও মানবতার অনন্য শিক্ষা। তিনি আমাদের শিখিয়েছেন অসহায়ের পাশে দাঁড়াতে, বিপদগ্রস্তকে সাহায্য করতে এবং মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা প্রকাশ করতে।

আজকে আপন ভুবনে মায়েদের নিয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া পাঠের আয়োজন করা হয়। পাশাপাশি মায়েদের জন্য আয়োজন করা হয় বিশেষ দুপুরের খাবার।

রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, “যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না।” — সহিহ বুখারি: ৭৩৭৬; সহিহ মুসলিম: ২৩১৯

হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবন ও আদর্শ শুধু স্মরণ করার বিষয় নয়; বরং তাঁর সুন্নাহ ও উত্তম চরিত্র নিজেদের জীবনে ধারণ করাই হোক আমাদের ভালোবাসার প্রকৃত প্রকাশ।

আল্লাহ তায়ালা আমাদের সকলকে হযরত মুহাম্মদ (সাঃ)-এর আদর্শ অনুসরণ করার এবং তাঁর সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার তৌফিক দান করুন। আমাদের জীবনকে শান্তি, রহমত ও বরকতে পরিপূর্ণ করুন। আমিন।

15/08/2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

আমি ডা. ফাতেমা তুজ জোহরা। আজ কথা বলব আমাদের ডায়াবেটিসে আক্রান্ত মায়েদের নিয়ে।

আপন ভুবনে আমরা চিকিৎসাসেবার পাশাপাশি ডায়াবেটিক মায়েদের জন্য প্রয়োজনীয় ডায়াবেটিক ডায়েটও গুরুত্বের সঙ্গে অনুসরণ করি। আমাদের বেশ কয়েকজন মা ডায়াবেটিসে আক্রান্ত। তাই তাদের নিয়মিত রক্তের শর্করা (সুগার) পরীক্ষা করা হয় এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ (মেডিকেশন) প্রদান করা হয়।

খাদ্য ব্যবস্থাপনাতেও আমরা বিশেষ গুরুত্ব দিই। ডায়াবেটিক মায়েদের জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দুই বেলা রুটি ও এক বেলা ভাতসহ উপযুক্ত খাদ্যতালিকা অনুসরণ করার ব্যবস্থা রয়েছে, যাতে তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সহায়তা হয়।

আপন ভুবনে আমরা সর্বদা চেষ্টা করি প্রতিটি মাকে সুস্থ, নিরাপদ ও ভালো রাখতে। তাদের শারীরিক সুস্থতার পাশাপাশি আন্তরিক যত্ন ও ভালোবাসা দিয়ে জীবনের শেষ সময়টুকু স্বস্তিদায়ক করে তোলাই আমাদের লক্ষ্য।

আপনারা সবাই আমাদের এই মায়েদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাদের সুস্থতা, নিরাপত্তা ও শান্তি দান করেন।

ুবন #ডায়াবেটিস_সেবা #স্বাস্থ্যসেবা #অসহায়_মা #মানবিক_সেবা

13/08/2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি আমাদের এখানে থাকা একজন মায়ের গল্প এবং কীভাবে আমাদের এখানে থাকা অসহায় মায়েরা আপন ভুবনে এসে আশ্রয় পেয়েছেন।

আপন ভুবনের প্রতিটি মা সন্তানহীন, পরিবারহীন ও আশ্রয়হীন। তাদের খোঁজ নেওয়ার মতো কিংবা দেখতে আসার মতো কেউ নেই। কেউ দীর্ঘদিন রাস্তায় অসহায় অবস্থায় ছিলেন, কেউ ভিক্ষাবৃত্তি করে জীবন কাটিয়েছেন, আবার কেউ দীর্ঘদিন ফুটপাতে অসুস্থ অবস্থায় পড়ে ছিলেন। এমন অসহায় পরিস্থিতি থেকেই আমরা তাদের উদ্ধার করে আপন ভুবনে নিয়ে আসি।

ভিডিওতে যাকে দেখছেন, তিনি আমাদের আমেনা বেগম মা। চট্টগ্রামে একটি সড়ক দুর্ঘটনার পর তিনি দীর্ঘদিন রাস্তায় অসুস্থ অবস্থায় পড়ে ছিলেন। দুর্ঘটনার কারণে তাঁর মুখে গুরুতর আঘাত লাগে এবং সেখানে সংক্রমণ (ইনফেকশন) হয়ে যায়।

আলহামদুলিল্লাহ, আপন ভুবনে আনার পর তাঁকে হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। সঠিক চিকিৎসা ও নিয়মিত সেবার মাধ্যমে তাঁর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

বর্তমানে এই মায়ের হাইপারটেনশন ও ডায়াবেটিস রয়েছে। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁকে নিয়মিত প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

আপন ভুবনে থাকা প্রতিটি মা নিয়মিত স্বাস্থ্যসেবা ও আন্তরিক পরিচর্যা পাচ্ছেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করি তাদের সুস্থ, নিরাপদ ও ভালো রাখতে, যাতে জীবনের শেষ সময়টুকু তারা সম্মান, যত্ন ও ভালোবাসার সঙ্গে কাটাতে পারেন।

আপনারা আমাদের এই অসহায় মায়েদের জন্য দোয়া করবেন এবং পাশে থাকবেন। আপনাদের একটি ছোট্ট সহযোগিতাও তাদের জীবনের শেষ সময়টুকু আরও নিরাপদ, স্বস্তিদায়ক ও মর্যাদাপূর্ণ করে তুলতে পারে।

ুবন #আমেনা_বেগম #অসহায়_মা #মানবিক_সেবা #স্বাস্থ্যসেবা

11/08/2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

একসময় যাদের মাথা গোঁজার ঠাঁই ছিল না, দুবেলা খাবারের নিশ্চয়তা ছিল না—আজ সেই মায়েদের জন্য আপন ভুবন হয়ে উঠেছে একটি নিরাপদ আশ্রয়।

দীর্ঘদিন রাস্তায় অসহায় অবস্থায় জীবন কাটিয়েছেন এই মায়েরা। তাদের আপনজন বলতে কেউ ছিল না, খোঁজ নেওয়ার মতোও কেউ ছিল না।

অনেকেই জীবনের শেষ প্রান্তে এসে আপনজনের ভালোবাসা, স্নেহ ও যত্ন থেকে বঞ্চিত হয়েছেন। বার্ধক্যের সঙ্গে সঙ্গে তারা বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যায়ও জর্জরিত। কারো উচ্চ রক্তচাপ (Hypertension), কারো ডায়াবেটিস, আবার কেউ বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছেন।

আলহামদুলিল্লাহ আপন ভুবনে আমরা সর্বোচ্চ চেষ্টা করি যেন জীবনের শেষ সময়টুকু তারা কষ্টে নয়, বরং নিরাপত্তা, চিকিৎসা, যত্ন, ভালোবাসা ও সম্মানের সঙ্গে কাটাতে পারেন।

এখানে প্রতিটি মা নিয়মিত স্বাস্থ্যসেবা ও চিকিৎসাসেবা পাচ্ছেন। তাদের স্বাস্থ্য নিয়মিত পর্যবেক্ষণ করা হয়, প্রয়োজন অনুযায়ী ওষুধ ও চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং মানসিক সহায়তার মাধ্যমেও তাদের সুস্থ ও ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা করা হয়।

আপনার সামান্য সহযোগিতাও একজন অসহায় মায়ের জীবনের শেষ সময়টুকু নিরাপদ, স্বস্তিদায়ক ও মর্যাদাপূর্ণ করে তুলতে পারে। আসুন, আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াই এবং তাদের মুখে শান্তির হাসি ফোটাতে অংশীদার হই।

আল্লাহ তাআলা আমাদের সকলকে অসহায় মানুষের সেবা করার তাওফীক দান করুন। আমীন।

ুবন #অসহায়_মায়ের_আশ্রয় #মানবতার_সেবা

09/08/2026

আসসালামু আলাইকুম।
আমাদের আপন ভুবনের সবার প্রিয় মমতাময়ী মা, মমতা বেগম।

এই মা সবসময় হাসিখুশি থাকেন। খাবারের মধ্যে মাছ, মাংস তাঁর পছন্দের হলেও, সবচেয়ে বেশি পছন্দ করেন বিস্কুট। প্রতিদিন নাস্তায় বিস্কুট পেলে তিনি খুব খুশি ও সন্তুষ্ট হন।

আপন ভুবনে আমরা সবসময় চেষ্টা করি প্রতিটি মায়ের পছন্দমতো দৈনন্দিন খাবারের ব্যবস্থা করতে।

আপনাদের একটি ছোট সহযোগিতাও এই অসহায় মায়েদের জীবনের শেষ সময়টুকু আরও সুন্দর, স্বস্তিদায়ক ও মর্যাদাপূর্ণ করে তুলতে সাহায্য করবে।

ুবন #মমতা_বেগম

05/08/2026

আসসালামু আলাইকুম।

আপন ভুবনের বেডরিডেন রুমে থাকা আমাদের অনেক মা এমন অবস্থায় আছেন, যারা নিজের দৈনন্দিন কোনো কাজই নিজে করতে পারেন না।

খাওয়ানো, গোসল করানো, পোশাক পরিয়ে দেওয়া, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা থেকে শুরু করে প্রতিটি মুহূর্তের যত্ন—সবকিছুই আন্তরিকতার সঙ্গে করে যাচ্ছেন আমাদের কেয়ারগিভাররা।

এছাড়াও আমাদের চিকিৎসক নিয়মিত তাদের চিকিৎসা নিশ্চিত করছেন এবং নার্সরা প্রয়োজনীয় সেবাযত্ন দিয়ে সবসময় তাদের পাশে থাকছেন।

আর তাদের মানসিক সুস্থতার দিকেও আমরা সমান গুরুত্ব দিই। তাই নিয়মিত কাউন্সেলিং ও আন্তরিক সঙ্গের মাধ্যমে তাদের মনে স্বস্তি ও ভালোবাসা দেওয়ার চেষ্টা করি।

এই অসহায় মায়েদের জীবনের শেষ বয়সে দরকার সেবা, যত্ন এবং পাশে থাকা।
আপনিও এই অসহায় মায়েদের পাশে থাকুন।

ধন্যবাদ।
ুবন #অসহায়_মায়েদের_আশ্রয়

02/08/2026

আসসালামু আলাইকুম।

বার্ধক্যে সবচেয়ে বেশি প্রয়োজন যত্ন ও সময় দেওয়া।

আপন ভুবনের মায়েদের পাশে আমাদের নার্স ও কেয়ারগিভাররা সর্বক্ষণ আন্তরিকতার সঙ্গে রয়েছেন।

বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যার কারণে অনেক মায়ের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা রয়েছে। তাই প্রতিদিন নিয়মিত তাঁদের রক্তচাপ ও প্রয়োজনীয় ভাইটাল সাইন (Vital Signs) পরীক্ষা করা হয় এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সময়মতো ওষুধ নিশ্চিত করা হয়।

আমাদের চেষ্টা, প্রতিটি মা যেন নিরাপদ, সুস্থ এবং ভালোবাসায় পরিপূর্ণ একটি পরিবেশে জীবনযাপন করতে পারেন।

আমাদের এ মায়েদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তাঁদের সুস্থতা, বরকত এবং প্রশান্তি দান করুন। আমীন।

অসহায় মায়েদের পাশে থাকুন।
ধন্যবাদ।

ুবন #নার্সিং_কেয়ার #প্রবীণ_চিকিৎসা #অসহায়_মা #প্রবীণ_যত্ন

Address

House: 36, Road: 20, Sector: 13, Uttara Model Town, Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Apon Bhubon - আপন ভুবন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Apon Bhubon - আপন ভুবন:

Shortcuts

Share