দিনাজপুর জেলা সমিতি

দিনাজপুর জেলা সমিতি এটা হচ্ছে দিনাজপুর জেলা সমিতি ঢাকার অফিসিয়াল পেজ।

সমিতির ইতিহাস

মরহুম অধ্যাপক মোহাম্মদ ইউসুফ আলী সাহেবের একটি বাণী থেকে আমরা জানতে পারি ১৯৫১ সালের ৮ এপ্রিল ১১ জয়নাগ রোডস্থিত সাউথ ইকবাল হলে এই দিনাজপুর সমিতির গোড়াপত্তন হয়, কিন্তু এই সমিতির কার্যক্রমের কোন তথ্য পাওয়া যায় না। ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের নির্বাচনে তখনকার দিনাজপুর জেলা (বর্তমান ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলাসহ) হতে ৬ জন নির্বাচিত সম্মানিত সংসদ সদস্যকে সংবর্ধনা দেওয়ার চিন্তা-ভাবনা করে ঢাকা জেলা

কোর্ট এলাকার কাছে ২৪ কাজির দেউড়ীর জনাব আব্দুল মজিদ সাহেবের বাড়িতে বসে শিদ্ধান্ত গৃহীত হয় যে, দিনাজপুর জেলা থেকে নির্বাচিত ৬ জন সম্মানিত সংসদ সদস্যকে দিনাজপুররের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে এবং তৎপর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, বাংলাদেশ, ঢাকায় তাঁদের সংবর্ধনা দেয়া হয়। পরবর্তীতে ঢাকাস্থ দিনাজপুরের লোকদের সুখ-সুবিধার কথা চিন্তা করে সমিতির উন্নতিকল্পে বিশেষ উদ্যোগ গ্রহন করা হয়। সে মোতাবেক ১৯৫৫ সালে ২০ আগস্ট রোজ রবিবার রফিক সাহেব (সাবেক আবাসিক পরিচালনা, শাহাবাগ হোটেল), শাহাবাগ হোটেলের ছাদে বসে ২১ সদস্য বিশিষ্ট দিনাজপুর জেলা সমিতি, ঢাকা পুনঃপ্রতিষ্ঠা করা হয়। তখন সমিতির সাধারন সদস্য সংখ্যা ছিল ১৩৮ জন। প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মরহুম আব্দুল মজিদ এবং সাধারন সম্পাদক ছিলেন মরহুম আব্দুল ওয়াহেদ। পুরাতন ঢাকা ২৯৫ নহাবপুর রোডের এক হাজি সাহেবের ৩ কক্ষ বিশিষ্ট একটি বাসায় ২য় তলায় একটি ঘর সমিতির জন্য ভাড়া দেওয়া হয়। তখন মরহুম মির্জা গোলাম হাফিজ ও মরহুম হাজি দানেশ সাহেব সহ অনেকেই উক্ত সমিতির সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। সমিতির গঠনতন্ত্র তৈরির ক্ষেত্রে যাদের নাম আজও স্মরণ করা হয় তাঁদের মধ্যে ড.জি.সি.দেব, মরহুম এস. এ.বারি এটি.এড.মোহাম্মদ হোসেন, শের আলী সাহেব, সুলতান সাহেবের অন্যতম। এছাড়াও সমিতির সাথে আরো অনেকেই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংশ্লিষ্ট ছিলেন। সে সময় দুবছর মেয়াদী সমিতির কার্যকারী কমিটি গঠিত হয়। আজও তা চলে আসছে।

এরপর ১৯৫৮ সালে ঢাকা পরিষদ ভবনে ঢাকাস্থ দিনাজপুর জেলা সমিতির পরবর্তী মেয়াদের কার্য পরিকল্পনা নিয়ে আলোচনা হতো। সে সময় হতে ১৯৮৪ সাল পর্যন্ত সমিতির কার্যক্রমের কোন ধারাবাহিক তথ্য বিবরনী পাওয়া যাচ্ছে না। তবে এই সময়কালে বিভিন্ন সময়ে যারা সমিতির কর্ণধার ছিলেন এবং নেতৃত্ব দিয়েছিলেন তাঁদের মধ্যে সর্বজনাব আব্দুল মজিদ সরকার, মির্জা গোলাম হাফিজ, লুতফুর রহমান, কর্নেল আব্দুল জব্বার, প্রকৌশলী মরহুম এজাবুদ্দিন আহমেদ, এডভোকেট আব্দুল মালেক, বিচারপতি মরহুম আব্দুল মান্নান, শের আলী, মরহুম আব্দুল কাদেরী, মরহুম আজিজুর রহ্মা, জয়নাল আবেদীন, আব্দুল মান্নান, প্রকৌশলী মজিবুর রহবান অন্যতম। এখানে উল্লেখ্য বাংলাদেশ সরকারের সাবেক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী বেগম খুরশীদ জাহান হক এমপি ১৯৭৮-৭৯ সনে দিনাজপুর সমিতি, ঢাকার সহ-সভাপতি ছিলেন। উল্লেখ্য করা যেতে পারে যে, সে সময়ে দিনাজপুরের সমিতি, ঢাকা বলতে তদানীন্তন বৃহত্তর দিনাজপুর জেলা বোঝাতো। ১৯৮৪ সালে সরকারি নিষেধাজ্ঞার প্রেক্ষিতে এই সমিতির কার্যক্রম বন্ধ হয়ে যায়। ১৯৮৫-৮৬ সালে প্রশাসনিক ব্যাবস্থাপমায় পরিবর্তন আনার কারনে বৃহত্তর দিনাজপুর জেলাকে দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় এই তিনটি জেলায় বিভক্ত করা হয়। সদর মহাকুমার ১৩টি থানাকে নিয়ে বর্তমান জেলা ঘঠিত হয়।১৯৮৬ সালের শেষ দিকে নিষেধাজ্ঞা উঠে গেলে নতুন করে দিনাজপুর জেলা সমিতির কার্যক্রম পুনরায় চালু হয়। এই সময় থেকে ধারাবাহিকভাবে যারা সমিতির নেতৃত্ব দিয়ে আসছেন তারা হলেন সর্বজনাব প্রকৌশলী মরহুম মোহাম্মাদ জামিল, কর্নেল সবুর, জয়নাল আবেদীন, সাবেক সভিব মরহুম মোহাম্মাদ নজরুল ইসলাম, আজিজুর রহমান, এডভোকেট শাহ আজিজুর রহমান, এটিএম রফিকুল ইসলাম, সাবেক অতিরিক্তি সচিব আজির উদ্দিন আহমেদ, ফিরোজ কবির। ১৯৯৭-২০০১ সময় সমিতির দায়িত্বভার পরবর্তী কার্যকারী কমিতির ইকট নিয়মতান্ত্রিকভাবে হস্তান্তর না হওয়ার প্রেক্ষিতে ২০০১ সনে নির্বাচিত কমিটি সম্পূর্ণ নতুন ভাবে সমিতির কার্যক্রম শুরু করে এই ধারাবাহিকতায় বর্তমান কমিটির কার্যক্রম চলে আসে।

আগামীকাল শেষ তারিখ
20/04/2026

আগামীকাল শেষ তারিখ

এমপিওভুক্ত প্রায় ১৩ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপ...
28/03/2026

এমপিওভুক্ত প্রায় ১৩ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগ বিজ্ঞপ্তি (সংশোধিত)

একটি শোক সংবাদদিনাজপুর জেলা সমিতি ঢাকার আজীবন সদস্য ও সাবেক নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক মহিলা বিষয়ক সম্পাদক জাতীয় ক্...
14/03/2026

একটি শোক সংবাদ
দিনাজপুর জেলা সমিতি ঢাকার আজীবন সদস্য ও সাবেক নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক মহিলা বিষয়ক সম্পাদক জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট শামীমা সাত্তার মিমু আপা ঢাকায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না....

তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপন খালাতো বোন এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন।

সত্তর ও আশির দশকে স্প্রিন্ট, হার্ডলস, লং জাম্প, হাই জাম্পসহ ট্র্যাক অ্যান্ড ফিল্ডের বিভিন্ন ইভেন্টে তাঁর ছিলেন অসাধারণ দক্ষতা ও সফল উপস্থিতি। বিশেষ করে হাই জাম্পে টানা ১৬ বার জাতীয় চ্যাম্পিয়ন হয়ে তিনি তৈরি করেন এক অনন্য রেকর্ড। প্রায় ১৬ বছরের ক্রীড়াজীবনে তিনি ২২টি স্বর্ণপদকসহ অসংখ্য অর্জনের স্বীকৃতি পান। তাঁর অসামান্য অবদানের জন্য ২০০০ সালে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করা হয়।

খেলোয়াড়ি জীবন শেষে তিনি কোচ, সংগঠক, ম্যাচ রেফারি ও প্রশাসনিক কর্মকর্তা হিসেবে ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে যান। তিনি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)‑এর উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০১৮ সালে অবসর গ্রহণ করেন।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

তার অকাল মৃত্যুতে দিনাজপুর জেলা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক গভীর শোক প্রকাশ করেছেন।

আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন। 🤲

কেউ আগ্রহী হলে জানাবেন।
04/03/2026

কেউ আগ্রহী হলে জানাবেন।

03/03/2026

দিনাজপুর জেলা সমিতি ঢাকার ইফতার ও দোয়া মাহফিল-২০২৬
আগামী ১৫ মার্চ ২০২৬ইং রোজ রবিবার।

স্থান: ফ্যামিলি ওয়ার্ল্ড গ্র্যান্ড হল।
২/৬, আসাদ গেট, (মিরপুর রোড) ঢাকা।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান ও দিনাজপুর জেলা সমিতি ঢাকার সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার মো: রিয়াজুল ইসলাম রিজু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন।

বিশেষ অতিথি জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুরের মাননীয় সংসদ সদস্য বৃন্দ।

আয়োজনের সুবিধার্থে সমিতির ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন আগামী ৫ মার্চ ২০২৬ থেকে শুরু করা হবে।

19/02/2026

ঢাকা সিটিতে সম্পূর্ণ ফ্রিতে ASSET প্রজেক্ট এর আওতায় 3D Animation Product Visualization for Freelancing, Level-3 কোর্স করতে BASIS / BITM এ কন্টাক্ট করুন।
Rony, Member, BASIS Associate committee

শোক সংবাদদিনাজপুর জেলা সমিতি ঢাকার নির্বাহী কমিটির সাবেক সদস্য মুনজুরুল ইসলাম ভাই আজ সকাল ৯ ঘটিকায় ঢাকার একটি হাস্পাতাল...
09/02/2026

শোক সংবাদ

দিনাজপুর জেলা সমিতি ঢাকার নির্বাহী কমিটির সাবেক সদস্য মুনজুরুল ইসলাম ভাই আজ সকাল ৯ ঘটিকায় ঢাকার একটি হাস্পাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সকলকে দোয়া করার অনুরোধ রইল।

দিনাজপুর জেলা সমিতি ঢাকার বিশেষ সাধারণ সভা আগামী ৭ ফেব্রুয়ারী ২০২৬ইং রোজ শনিবার সকাল ১১.৩০মিনিটে রাজধানীর মিরপুর রোডস্থ ...
05/02/2026

দিনাজপুর জেলা সমিতি ঢাকার বিশেষ সাধারণ সভা আগামী ৭ ফেব্রুয়ারী ২০২৬ইং রোজ শনিবার সকাল ১১.৩০মিনিটে রাজধানীর মিরপুর রোডস্থ সরকারি বাঙলা কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।

সাধারণ সভায় উপস্থিতির জন্য সমিতির ওয়েবসাইট (www.dinajpurzillasamity.com) ১১০ টাকা বিকাশ পেমেন্টের মাধ্যমে নিবন্ধনের সময় ৬ ফেব্রুয়ারী দুপুর ১২ টা অব্দি বর্ধিত করা হয়েছে।
অনলাইনে নিবন্ধন পুর্বক বিশেষ সাধারণ সভায় উপস্থিত হতে বিশেষ ভাবে অনুরোধ করা হল।

Dinajpur Zilla Samity Dhaka - দিনাজপুর জেলা সমিতি, ঢাকা

04/02/2026
দিনাজপুর জেলা সমিতি ঢাকার ইফতার মাহফিল-২০২৫ আগামী ২৩ মার্চ রোজ রবিবার, সরকারি বাঙলা কলেজ, মিরপুর, ঢাকা এর অডিটোরিয়ামে অন...
16/03/2025

দিনাজপুর জেলা সমিতি ঢাকার ইফতার মাহফিল-২০২৫ আগামী ২৩ মার্চ রোজ রবিবার, সরকারি বাঙলা কলেজ, মিরপুর, ঢাকা এর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।

আয়োজনের সুবিধার্থে জনপ্রতি মাত্র ৫০ টাকা বিকাশ পেমেন্ট এর মাধ্যমে সমিতির ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন করতে হবে।
https://dinajpurzillasamity.com/ ক্লিক করে এখনই রেজিষ্ট্রেশন করুন।
রেজিষ্ট্রেশনের শেষ সময় ২২ মার্চ সকাল ১০ ঘটিকা।

রোকমুনুর জামান রনি
যুগ্ম সাধারণ সম্পাদক
দিনাজপুর জেলা সমিতি ঢাকা।

Dinajpur Zilla Samity Dhaka - দিনাজপুর জেলা সমিতি, ঢাকা

Address

Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when দিনাজপুর জেলা সমিতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to দিনাজপুর জেলা সমিতি:

Share