SETU NGO

SETU NGO Development Foundation

সেতু’র উদ্যোগে জাতীয় তামাকমুক্ত দিবসের আলোচনা সভায় বক্তারা তামাক চাষ বন্ধে আইনের বাস্তবায়ন চাই৯ অক্টোবর জাতীয় তামাকমুক্ত...
09/10/2025

সেতু’র উদ্যোগে জাতীয় তামাকমুক্ত দিবসের আলোচনা সভায় বক্তারা
তামাক চাষ বন্ধে আইনের বাস্তবায়ন চাই

৯ অক্টোবর জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে সেতু’র উদ্যোগে কুষ্টিয়া জিলা স্কুলের সামনে মানববন্ধন ও সংস্থা’র সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় “কৃষি জমিতে তামাক চাষ, খাদ্য নিরাপত্তায় সর্বনাশ”।

সেতু’র সিনিয়র আইসিটি ব্যবস্থাপক সঞ্জয় কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মসূচীতে সেতু’র কর্মকর্তা ও যুব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সেতু’র মানবসম্পদ বিভাগের প্রধান নাজমুন্নাহার বলেন, তামাক চাষ প্রতিরোধে আমাদের সকলকে দায়িত্বশীল হতে হবে, পাশাপাশি সরকারকে কৃষকবান্ধব হতে হবে। সরকারকে সম্মিলিত প্রচেষ্টায় সবাইকে নিয়ে একটি রোড ম্যাপ করে কাজ করলে ২০৪০ সালের আগেই বাংলাদেশকে তামাকমুক্ত করা সম্ভব।

সেতু’র রেইজ প্রকল্পের সমন্বয়কারী মোঃ উজ্জল হোসেন বলেন, জনস্বাস্থ্য ও পরিবেশ উন্নয়নে তামাক ও তামাকজাত দ্রব্যের কুপ্রভাব আজ সর্বজন স্বীকৃত। কৃষকদের এই ক্ষতিকর তামাক চাষ থেকে বিরত রাখার জন্য বিকল্প ফসল চাষে সহায়তা প্রদান করতে হবে। আমাদের কৃষি জমি কমছে। অল্প জায়গায় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কৃষকরা তামাকের বিকল্প যে ফসল উৎপাদন করছে সেগুলো বাজারজাত করার ব্যবস্থা করতে হবে। আমাদের আন্তর্জাতিক বাজার বের করতে হবে। তাই দেশের সামগ্রিক তামাক চাষ নিয়ন্ত্রণে একটি নীতিমালা প্রণয়ন এখন সময়ের দাবী।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, বর্তমানে ক্ষতিকর জেনেও তামাক চাষে ঝুঁকছে কৃষক। মাটি, পরিবেশ ও স্বাস্থ্যের জন্য মারাত্বক ক্ষতিকর তামাকের চাষাবাদ। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে তামাক চাষে কৃষকদের নিরুৎসাহিত করা হলেও তামাক প্রক্রিয়াজাত কোম্পানিগুলোর আর্থিক সহযোগিতায় দিন দিন তামাক চাষ বৃদ্ধি পাচ্ছে। বিনামুল্যে বীজ, ঋণের ওপর সার ও নগদ অর্থসহ জমিতে অন্য ফসলের চেয়ে তামাকের উৎপাদন বেশী হওয়ায় এবং স্থানীয় বাজারগুলোতে তামাকের আশানুরুপ মুল্য পাওয়ায় উৎপাদনে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। এ অবস্থায় চরম ঝুঁকিতে রয়েছেন এলাকার সাধারণ মানুষ ও কৃষকরা।

জেলা স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে বক্তারা বলেন তামাক চাষ ও সেবন মানবদেহের জন্য ক্ষতিকর। তামাক পাতা, বিড়ি, সিগারেট, গুল, খইনি ও জর্দ্দাসহ এধরনের নেশা জাতীয় দ্রব্য সেবন করায় বাড়ছে ক্যান্সারসহ নানা রোগ। তামাক চাষে কৃষকদের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন সাধারণ মানুষ। এছাড়া তামাক কাটার পর রোদে শুকিয়ে আঁটি বেঁধে ঘরে তুলতে হয়। আর বিক্রি না হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে হয়। এরপর তামাক যায় কোম্পানীর গোডাউনে। সেখানেও তামাক পাতার সংরক্ষণ করতে হয়। এতে তামাকের গন্ধ সরাসরি মানবদেহে প্রবেশ করে শিশুসহ নানা বয়সী মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে।

এছাড়াও তারা আরও বলেন, তামাকজাত দ্রব্য সেবনে নাক, গলা ও মুখের ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে। বিশেষ করে গলার ক্যান্সার হওয়র সম্ভাবনা বেশি। ধুমপান বিষপান এই কথার কোন বিকল্প নেই। ধুমপায়ীদের সামাজিকভাবে সচেতন করতে হবে। তাহলে সুফল আসতে পারে।

আলোচনায় অংশ নিয়ে সেতু’র প্রধান কার্যালয়ের কৃষিবিদ এনামুল হক বলেন, তামাক চাষ কৃষি জমির উর্বরতা নষ্ট, কৃষক ও কৃষকের পরিবারের স্বাস্থ্যহানি, জীববৈচিত্র ধ্বংস এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ। পরিবেশ, জনস্বাস্থ্য, জীববৈচিত্র রক্ষার জন্য উন্নত দেশগুলোতে তামাক চাষ বন্ধ করা হয়েছে। ফলে আন্তর্জাতিক কোম্পানীগুলো বাংলাদেশের মত দেশগুলোতে তামাক চাষের প্রসার ঘটিয়েছে। তারা আমাদের মাটি, পানি, বায়ু দূষিত করছে। তাই আমাদের কৃষি জমি রক্ষায় তামাক চাষ নিয়ন্ত্রণ নীতিমালা প্রণয়ন জরুরি।
সভাপতির বক্তব্যে সঞ্জয় কুমার বিশ্বাস সেতু’র নিম্নোক্ত ৫ দফা দাবী তুলে ধরেন :
- তামাকের পরিবর্তে খাদ্য শস্য উৎপাদনে কৃষকদের সহযোগিতা প্রদান এবং বাজারজাতকরণের ব্যবস্থা নিশ্চিত করা।
- খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষি জমিতে তামাক চাষ বন্ধ করা।
- তামাক চাষে সকল ধরনের ঋণ ও অন্যান্য সুবিধা নিষিদ্ধ করা।
- পার্বত্য এলাকায় তামাক চাষ অবিলম্বে সম্পূর্ণ নিষিদ্ধ করা।
- বনায়নের নামে তামাক কোম্পানীগুলোর বিদেশী গাছলাগানো নিষিদ্ধ করা।

08/10/2025

সেতু ও নারীপক্ষের উদ্যোগে কুষ্টিয়াতে দিনব্যাপী ‘তরুণ প্রজন্মের সফলতার গল্প শীর্ষক জেলা সম্মেলন অনুষ্ঠিত

08/10/2025

সেতু ও নারীপক্ষের উদ্যোগে কুষ্টিয়াতে দিনব্যাপী ‘তরুণ প্রজন্মের সফলতার গল্প শীর্ষক জেলা সম্মেলন অনুষ্ঠিত

সেতু ও নারীপক্ষের উদ্যোগে কুষ্টিয়াতে দিনব্যাপী ‘তরুণ প্রজন্মের সফলতার গল্প শীর্ষক জেলা সম্মেলন অনুষ্ঠিত
08/10/2025

সেতু ও নারীপক্ষের উদ্যোগে কুষ্টিয়াতে দিনব্যাপী ‘তরুণ প্রজন্মের সফলতার গল্প শীর্ষক জেলা সম্মেলন অনুষ্ঠিত

  নিজ সংবাদ \ গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী ‘তর�

সেতু ও নারীপক্ষের উদ্যোগে কুষ্টিয়াতে দিনব্যাপী ‘তরুণ প্রজন্মের সফলতার গল্প’ শীর্ষক জেলা সম্মেলন অনুষ্ঠিত৭ অক্টোবর,২০২৫ ত...
07/10/2025

সেতু ও নারীপক্ষের উদ্যোগে কুষ্টিয়াতে দিনব্যাপী ‘তরুণ প্রজন্মের সফলতার গল্প’ শীর্ষক জেলা সম্মেলন অনুষ্ঠিত

৭ অক্টোবর,২০২৫ তারিখ কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী ‘তরুণ প্রজন্মের সফলতার গল্প’ শীর্ষক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নারীপক্ষের উদ্যোগে ও সেতু’র আয়োজনে ‘অধিকার এখানে, এখনই’ প্রকল্পের আওতায় আয়োজিত এ সম্মেলনে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর, মিরপুর এবং দৌলতপুর উপজেলার দেড়শতাধিক তরুণ-তরুণী, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, প্রকল্প সংশ্লিষ্ট ইউনিয়নের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এবং সাংবাদিকবৃন্দ অংশ নেন। প্রথম পর্বে প্রদর্শিত তথ্যচিত্রে প্রকল্পের আওতাভুক্ত ৮ জেলার প্রকল্পের কার্যক্রম ও ‘তারুণ্যের কণ্ঠস্বর’ প্লাটফর্মের অর্জন, চ্যালেঞ্জ ও সফলতার গল্প তুলে ধরা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেতু’র নির্বাহী পরিচালক ড. মোহাঃ আব্দুল কাদের।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে প্রকল্পের উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরেন নারীপক্ষের প্রকল্প পরিচালক সামিয়া আফরিন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ আব্দুস সালাম, উপ-পরিচালক জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর, মোঃ মতিয়ার রহমান, উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, আবু তৈয়ব মোঃ ইউনুস আলী জেলা শিক্ষা অফিসার, মোঃ সুজন রহমান, জেলা কালচারাল অফিসার, মোঃ শামীম আহম্মেদ খান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, কুষ্টিয়া সদর এবং মোছাঃ তানিয়া সুলতানা, জেলা সমন্বয়কারী, তারুণ্যের কন্ঠস্বর প্লাটফর্ম, কুষ্টিয়া। আরও বক্তব্য রাখেন মোঃ সালাউদ্দীন খান, প্রধান শিক্ষক, দিনমনি মাধ্যমিক বিদ্যালয়, কুষ্টিয়া, মোঃ নাজমুল হোসেন, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, প্রাগপুর, দৌলতপুর, কুষ্টিয়া, মোঃ প্রত্যয় বিন সাফী, প্রতিষ্ঠাতা, রিনিউ আর্থ, মোছাঃ আঁখি সুলতানা, উপজেলা সমন্বয়কারী, তারুণ্যের কন্ঠস্বর প্লাটফর্ম, মিরপুর, কুষ্টিয়া।

বক্তারা বলেন, বয়ঃসন্ধিকালীন সময়ে তরুণ-তরুণীদের শারীরিক ও মানসিক পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে সঠিক তথ্য ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরী। পরিবার, বিদ্যালয় ও সমাজ একযোগে কাজ করলে তারা সঠিক দিকনির্দেশনা পাবে। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ এবং কিশোর-কিশোরীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরির ওপর গুরুত্ব আরোপ করা হয়।

নারীপক্ষের প্রকল্প পরিচালক সামিয়া আফরিন জানান, ‘অধিকার এখানে, এখনই প্রকল্পের মাধ্যমে নেতৃত্ব বিকাশ, অভিজ্ঞতা বিনিময় ও সামাজিক সচেতনতা সৃষ্টিতে ‘তারুণ্যের কণ্ঠস্বর’একটি কার্যকর প্লাটফর্ম হিসেবে কাজ করছে।

সম্মেলনে অংশগ্রহণকারী তরুণ-তরুণীরা পরিবার, বিদ্যালয় ও সমাজে সচেতনতা সৃষ্টি, বয়সন্ধিকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, অধিকার সুরক্ষা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভাপতির বক্তবে সেতু’র নির্বাহী পরিচালক ড. মোহাঃ আব্দুল কাদের ‘অধিকার এখানে, এখনই প্রকল্প সংশিষ্ট সবার কর্মকান্ডের প্রশংসা করেন। তিনি সমাজ পরিবর্তনে যুবদের অব্যাহত উদ্যোগ প্রত্যাশা করেন এবং ভবিষ্যতেও প্রকল্পটি অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন তারুণ্যের কন্ঠস্বর প্লাটফর্ম কুষ্টিয়া সদর ও মিরপুর উপজেলার সদস্য আশিকুল ইসলাম তপু ও মোছাঃ রিমকি খাতুন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সেতু’র সিনিয়র ব্যবস্থাপক আই.সি.টি সঞ্জয় কুমার বিশ্বাস ও ‘অধিকার এখানে, এখনই’প্রকল্পের ফেলো মোঃ মিজানুর রহমান।

28/09/2025

তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৫ইং

শোক সংবাদ

আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, সেতু অফিসের গাড়ি চালক, সোহেল রানা এর এর মাতা রোকেয়া বেগম, বয়সঃ ৭০ বছর, গ্রামঃ শিমুলিয়া, খোকসা, কুষ্টিয়া, সেপ্টেম্বর ২৭, ২০২৫ইং তারিখ শনিবার সন্ধ্যা ০৭:৩০ টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুতে আমরা শোকাহত। সেতু পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

এমআরএর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মহোদয়ের সেতু’র কার্যক্রম পরিদর্শনমাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) এর এক্সিকিউট...
14/09/2025

এমআরএর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মহোদয়ের সেতু’র কার্যক্রম পরিদর্শন

মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন অথরিটির সনদপ্রাপ্ত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান সেতু’র বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণরত উদ্যোক্তাদের সাথে মতবিনিময় ও বিভিন্ন কর্মসূচী পরিদর্শন করেন। মতবিনিময় ও পরিদর্শনকালে ইভিসি মহোদয়ের সহযোগী হিসেবে অথরিটির যুগ্মপরিচালক জনাব মোঃ আবু বকার সিদ্দিক এবং সফরসঙ্গী হিসেবে তাঁর একান্ত সচিব জনার মোঃ রবিউল ইসলাম, সহকারী পরিচালক, এমআরএ উপস্থিত ছিলেন।

তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৫ইংবসতবাড়ির আশে-পাশে ভরে রাখবো সবজি এবং গাছে । সেপ্টেম্বর ১০, ২০২৫ ইং তারিখে সেতু'র উদ্দ্যোগে ন...
10/09/2025

তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৫ইং

বসতবাড়ির আশে-পাশে ভরে রাখবো সবজি এবং গাছে ।

সেপ্টেম্বর ১০, ২০২৫ ইং তারিখে সেতু'র উদ্দ্যোগে নিরাপদ খাদ্য উৎপাদন কর্মসূচীর আওতায় বসত বাড়ীর আঙ্গিনায় সেতু চৌগাছা শাখার সদস্যদের মাঝে গাছের চারা ও সবজি বীজ বিতরণ করা হয়।

সেতু'র আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মুশাব্বির হোসাইন, উপজেলা কৃষি অফিসার,চৌগাছা,যশোর। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই তাপমাত্রা থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় বৃক্ষরোপণ করা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল লতিফ প্রভাষক,চৌগাছা সরকারী কলেজ । তিনি সেতুর এই বৃক্ষরোপণ এবং সবজি বীজ বিতরণ কর্মসূচীর ভূয়সী প্রশংসা করেন। এবং বলেন গাছ পরিবেশ বান্ধব এবং বিপদের বন্ধু। বসত বাড়ীর আঙ্গীনায় সবজি চাষের মাধ্যমে কৃষক তাদের পরিবারের সদস্যদের জন্য নিরাপদ খাদ্যের নিশ্চয়তা দিতে পারে। আরও উপস্থিত ছিলেন মোছাঃ পারুল আক্তার,সহকারী শিক্ষক ,গুয়াতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সেতু'র চৌগাছা শাখার ম্যানেজার মোঃ মিজানুর রহমান।

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের দাবিতে সেতু’র মানববন্ধন
05/09/2025

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের দাবিতে সেতু’র মানববন্ধন

তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকর ও বাস্তবায়নের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

তারিখঃ সেপ্টেম্বর ০৪, ২০২৫বসতবাড়ির আশ পাশ থাকবে সবজি এবং গাছ । সেপ্টেম্বর ০৪, ২০২৫ ইং তারিখে সেতু'র উদ্দ্যোগে নিরাপদ খাদ...
04/09/2025

তারিখঃ সেপ্টেম্বর ০৪, ২০২৫

বসতবাড়ির আশ পাশ থাকবে সবজি এবং গাছ ।

সেপ্টেম্বর ০৪, ২০২৫ ইং তারিখে সেতু'র উদ্দ্যোগে নিরাপদ খাদ্য উৎপাদন কর্মসূচীর আওতায় বসত বাড়ীর আঙ্গিনায় সেতু শেখপাড়া শাখা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা শাখা, চুয়াডাঙ্গা, কোটচাঁদপুর শাখা, ঝিনাইদহ অঞ্চলের সদস্যদের মাঝে গাছের চারা ও সবজি বীজ বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠান সমূহে সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিসার, শিক্ষক এবং সাংবাদিক অংশগ্রহন করেন এবং তারা বলেন আমাদের দেশের তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই তাপমাত্রা থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় বৃক্ষরোপণ করা।

সেতু’র এই বৃক্ষরোপণ এবং সবজি বীজ বিতরণ কর্মসূচীর ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন গাছ পরিবেশ বান্ধব এবং বিপদের বন্ধু। বসত বাড়ীর আঙ্গীনায় সবজি চাষের মাধ্যমে কৃষক তাদের পরিবারের সদস্যদের পুষ্টি চাহিদা সহ নিরাপদ খাদ্যের নিশ্চয়তা দিতে পারে।

সেতু শেখপাড়া শাখা, ঝিনাইদহঃ

সেতু'র শেখপাড়া শাখার ব্যবস্থাপক মোঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোছাঃ লেছপাতি খাতুন, প্রধান শিক্ষীকা, শেখপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। আরও উপস্থিত ছিলেন সেতু’র প্রশাসনিক কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সেতু'র ম্যানেজার ক্লাইমেট চেঞ্জ ইউনিট কৃষিবিদ মোঃ এনামুল হক।

সেতু চুয়াডাঙ্গা শাখা, চুয়াডাঙ্গাঃ

সেতু'র চুয়াডাঙ্গা শাখার শাখা ব্যবস্থাপক মোঃ আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কে এম সাদ্দাম হোসেন, প্রানী সম্পদ অফিসার, সরকারী ছাগল উন্নয়ন খামার, চুয়াডাঙ্গা ।

সেতু কোটচাঁদপুর শাখা, ঝিনাইদহঃ

সেতু'র কোটচাঁদপুর শাখার শাখা ব্যবস্থাপক মোঃ সায়দুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অরুন কুমার হালদার, সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার, কোটচাঁদপুর । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ রাশেদুল ইসলাম, উপ সহকারী কৃষি অফিসার এবং এম এম রায়হান উদ্দিন, সদস্য প্রেসক্লাব, ঝিনাইদহ ।

04/09/2025

সেপ্টেম্বর ০৪, ২০২৫ইং

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের দাবিতে সেতু’র মানববন্ধন

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন ও বাস্তবায়ন, তামাক উৎপাদন প্রক্রিয়াজাতকরণ ও বিপনন ব্যবস্থা সীমিতকরণের দাবিতে তামাক বিরোধী প্রচারাভিযান চালিয়ে যাচ্ছে জাতীয় পর্যায়ের অন্যতম উন্নয়ন সংস্থা সেতু।

সেতু নিম্নলিখিত বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের সাথে একাত্মতা প্রকাশ করছেঃ

১. পাবলিক প্লেস, কর্মক্ষেত্র ও যানবাহনে ধূমপানের জন্য নির্ধারিত স্থান বিলুপ্ত করে শতভাগ ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করা;
২. বিক্রয়স্থলে তামাক পণ্যের প্রদর্শন নিষিদ্ধ করা;
৩. তামাক কোম্পানির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচিতে অংশগ্রহণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা;
৪. শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও শিশু পার্কের আশপাশে এবং ভ্রাম্যমাণ দোকানে তামাক বিক্রি নিষিদ্ধ করা;
৫. ই-সিগারেটসহ সব ইমার্জিং টোব্যাকো প্রোডাক্টের উৎপাদন, আমদানি, বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ করা;
৬. খুচরা বা একক শলাকা বিক্রি বন্ধ করা এবং তামাক পণ্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তার আকার ৯০ শতাংশে উন্নীত করা;

মানববন্ধনে ছাত্র, শিক্ষক, পেশাজীবী, উন্নয়নকর্মী সহ অনেকে উপস্থিত ছিলেন।

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের দাবিতে সেতু’র মানববন্ধনতামাক বিরোধী প্রচারণা বৃদ্ধি, তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন, সংশ্...
04/09/2025

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের দাবিতে সেতু’র মানববন্ধন

তামাক বিরোধী প্রচারণা বৃদ্ধি, তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন, সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে সচেতন করা, তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন সহ বেশ কিছু দাবি নিয়ে প্রচারাভিযান চালিয়ে যাচ্ছে জাতীয় পর্যায়ের অন্যতম উন্নয়ন সংস্থা সেতু।

Address

House 749, Road 08, Adabar
Dhaka
1207

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801723421708

Alerts

Be the first to know and let us send you an email when SETU NGO posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to SETU NGO:

Share

SETU

SETU, a national NGO was formed in 1983 aiming to enable the disadvantaged community for sustainable development. SETU’s development effort concentrates on organizing and mobilizing the viable groups, enhancing their analytical capability, so that they can act and speak in local, national even global context.

SETU has been equipped in a way to take and/or undertake right based challenging initiatives. Its particular expertise developed on the issues of Globalization, Rights & Governance, Climate Justice, Advocacy, CSO accountability etc. aiming at contributing its micro-macro impact which have been gained from its past work experiences.

VISION

To build a just, participatory and sustainable society in which the human rights and the human dignity of men, women and children are equally respected and people live responsibly in the community with others and with nature.