24/05/2025
বই: শয়তান লুসিফারের পুত্র
সিরিজ: দ্য চাইল্ড ফ্রম দ্য সিক্রেট সিটি
লেখক: আহমাদ স্বাধীন
জর্নার : সুপার ন্যাচারাল হরর থ্রিলার ( এডাল্ট পাঠকের জন্য)
প্রকাশনী: কলি প্রকাশন
অসাধারণ প্লট। কিন্তু সবার জন্য নয় এমনকি কিছু ক্ষেত্রে প্রাপ্ত বয়স্করা হুমরি খাবে। শুরুটাই এমন ভয়ানক যা পরলে পেট গুলিয়ে আসবে। একজন শয়তানের অনুসারী যে ছিলেন নিতান্তই সাধারণ একজন শিল্পী কিন্তু সমাজের কাছে প্রাপ্য সম্মান না পেয়ে অন্ধকারে পা বাড়ান। তারপর শুরু হয় এক ভয়ানক হিংস্র ও বর্বর সূচনা।
যারা এক্সট্রিম ভায়োলেন্স মুভি বা সিরিয়াল দেখে বা বই পরে অভ্যস্ত এই বইটি তাদের জন্যে।
কাজী ম্যাকের হাজার বছরের শয়তানের ইতিহাসের চাইতে ১০০ গুন ভালো। আমি ১০/১০ দিতাম রেটিং এ কিন্তু খুব সিরিয়াস একটা ইস্যু আছে যা বলা পাঠকদের এবং লেখক উভয়ের জন্যে জরুরি। খুব সহজ সমাজে যেমন জাহিদ হাসানের মার্কেট আছে, তেমনি হিরো আলমের মার্কেট আছে। যেমন বইয়ের বাজার আছে তেমনি নেশার বাজার ও আছে। আলোর চাহিদা যেমন, আঁধারের চাহিদাও আছে। শুধু মাত্র এডাল্ট শব্দ ব্যবহার করে অশ্লীলতাকে সাহিত্যে প্রশ্রয় দেয়া বেমানান। আবারোও বলি প্লট আর এন্ডিং অস্থির নি:সন্দেহে। কিন্তু এইভাবে লেখনীতে যৌনতাকে প্রমোট করা। এমন একট লাইন হবহু পাবেন, "ডেটিং থেকে খাটিং"।
ভয়ানক সত্য এটা আমাদের কিশোর কিশোরীরা থৃলার প্রেমী ২০০ টাকা বাজেটে একটা বই কিনে পরতে কারো অনুমতি লাগবেনা। কি দিচ্ছেন প্রজন্মকে তা ভেবে দেখুন। প্রাশ্চাত্যকে আলিংগন করবেন ভালো কথা কিন্তু নিজের সংস্কৃতি আর সাহিত্যের প্রতি দায়বদ্ধতা ভুললে চলবেনা।
৫/১০
প্লট আর এন্ডিং দারুণ তাই। আর নৈতিকতা থেকে -৫
লেখকের কাছে বিনীত অনুরোধ আসন্ন কাজ গুলো আরোও ভালো হোক আর সকলের জন্যে হোক।
পুনশ্চ: লাইনের দিরুক্তি আর বানানের ভূল। প্রকাশনীর সচেতন হওয়া উচিত।