National Reform Organization of Bangladesh - NROB

National Reform Organization of Bangladesh - NROB একটি বুদ্ধিবৃত্তিক সেচ্ছাসেবী সংগঠন

রাষ্ট্রসংস্কারের ব্যাপারে সংস্কার কমিশনগুলো যেসব প্রস্তাব করেছে, সেগুলোর ব্যাপারে কোন দল কোন কোন সংস্কার চান এবং কোন দল ...
18/02/2025

রাষ্ট্রসংস্কারের ব্যাপারে সংস্কার কমিশনগুলো যেসব প্রস্তাব করেছে, সেগুলোর ব্যাপারে কোন দল কোন কোন সংস্কার চান এবং কোন দল কোন কোন সংস্কার চান না, সেটা প্রতিটি দলকে লিখে দিতে আহ্বান করলেন মাননীয় প্রধান উপদেষ্টা। প্রত্যেক দলের এই চাওয়া-না চাওয়াগুলোকে ওয়েবসাইটে প্রকাশ করে রাখবে সরকার। তারপর সবদলের ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ হবে।
রাজনৈতিক দলগুলোর এই কাজে বিরাট সাহায্য করবে আমাদের সংবিধানের পোস্টমর্টেম: পর্যালোচনা, বিশ্লেষণী ও সংস্কারের রূপরেখা গ্রন্থটি।
সংবিধান সংস্কার ও নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে কমিশন যেসব প্রস্তাব করেছে, প্রতিটি উল্লেখযোগ্য প্রস্তাবের পক্ষে এবং বিপক্ষে কী কী যুক্তি থাকতে পারে, সেগুলো একত্র করা হয়েছে এই বইতে। কোন প্রস্তাবের সম্ভাব্য কী ফলাফল হবে, তাও ব্যাখ্যা করা আছে। নেতিবাচক ও ইতিবাচক উভয় দিকই আছে, এখানে।
তার পাশাপাশি সংস্কারের ব্যাপারে বিভিন্ন রাজনৈতিক দল ও বিশেষজ্ঞগণ যেসব প্রস্তাব করেছেন (যেমন- বিএনপি’র ৩১ দফা, জামাআতে ইসলামীর ১০ দফা ইত্যাদি), সেগুলোর ব্যাপারেও এইরকম বিশ্লেষণী আছে, পক্ষে-বিপক্ষের সকল যুক্তি, তথ্য, তত্ত্ব একত্র করা আছে। এইসব প্রস্তাবগুলো ব্যাপারে জনমত কেমন, তা জানতে জরিপ করা হয়েছিল, সেই জরিপের ফলাফলও বিশ্লেষণ করা আছে।
এহেন পরিস্থিতিতে, রাজনৈতিক দলগুলোর নিকট আমার অনুরোধ: আপনারা আমাদের এই গবেষণাগ্রন্থটি একবার পড়ে দেখুন। এখানে যে বিপুল যুক্তিরাশি আছে, এইসব যুক্তিরাশি আপনাদের সিদ্ধান্তগ্রহণে ব্যাপক সহায়তা করতে পারে।
আপনারা সরকারকে সুনির্দিষ্টভাবে লিখে দিন: এই ব্যাপারে কমিশনের এই প্রস্তাবে একমত, তার কারণ এই এই এই।
এবং, এই ব্যাপারে কমিশনের এই প্রস্তাবে একমত নই, তার কারণ এই এই এই এই।
আপনাদের ‘এই এই’ বলার মত উপকরণ খুঁজে পাবেন সংবিধানের পোস্টমর্টেম বইটাতে।
আমি মনে করি, কমিশনের অনেক সুপারিশের ব্যাপারেই আপনাদের “না” বলার যথেষ্ট করা আছে। সেইসব কারণগুলো এই বইতে যতটা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা আছে, তা অন্য কোনো উৎসে পাবেন বলে আমার জানা নাই।
কোনো প্রতিবেদনের কিছু প্রস্তাবে শুধুই ‘একমত’ না বলার চেয়ে যুক্তিসহ ‘একমত না’ বলাটা বেশি যুক্তিসঙ্গত হবে। যুক্তিসহ পাল্টা প্রস্তাব রাখাটা হবে আরো বুদ্ধিদীপ্ত কাজ।
সেই বুদ্ধিদীপ্ত কাজটি করতে অনেকখানিই সহায়তা করবে এই বইটি।
৫ আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানের পরদিন থেকেই এই বইটার কাজ শুরু হয়েছিল। অনেকগুলো মিটিং, জরিপ, পাঠচক্র, লেখা, এডিট, পর্যালোচনা, পুনঃপর্যালোচনার ফসল এই ছোট্ট বইটি।
আশা করি, গ্রন্থটি আপনাদের কাজে লাগবে।

সংবিধান সংস্কার। ২য় জরিপ -আপনিও আপনার মূল্যবান মতামত দিয়ে দেশ গঠনে এগিয়ে আসুন। এদেশ আপনার আমার আমাদের তাই এদেশের সংবিধান...
05/01/2025

সংবিধান সংস্কার।
২য় জরিপ -

আপনিও আপনার মূল্যবান মতামত দিয়ে দেশ গঠনে এগিয়ে আসুন। এদেশ আপনার আমার আমাদের তাই এদেশের সংবিধানও আমরাই তৈরি করবো।

বাংলাদেশের সংবিধান নতুন করে লেখা/ সংস্কারের লক্ষ্যে একটি গবেষণা করা হচ্ছে। প্রথম ধাপের জরিপে আপনাদের মতামত, এবং .....

23/12/2024

Adapt or perish,
Now as ever,
Is nature's inexorable imperatives.
__ H. G. Wells

আমাদের সাথে যুক্ত হয়ে আপনিও আপনার মূল্যবান মতামত দিয়ে দেশ ও দেশের সংবিধান গঠনে ভূমিকা পালন করতে পারেন।
15/12/2024

আমাদের সাথে যুক্ত হয়ে আপনিও আপনার মূল্যবান মতামত দিয়ে দেশ ও দেশের সংবিধান গঠনে ভূমিকা পালন করতে পারেন।

Red salute of victory to those who gave their lives to liberate the country and those who returned as Gazi.
15/12/2024

Red salute of victory to those who gave their lives to liberate the country and those who returned as Gazi.

07/12/2024

আমাদের পাঠচক্র কার্যক্রমের আজকের আলোচনায় যুক্ত হতে নিচে লিংকে জয়েন করুন। সময়-১০:৩০ মিনিট

Zoom is the leader in modern enterprise video communications, with an easy, reliable cloud platform for video and audio conferencing, chat, and webinars across mobile, desktop, and room systems. Zoom Rooms is the original software-based conference room solution used around the world in board, confer...

26/11/2024

প্রিয় জেনারেশন জি,
যুগের পর যুগ আমরা লড়াই করে এসেছি—স্বাধীনতার জন্য, মর্যাদার জন্য, ন্যায়বিচারের জন্য। কিন্তু সেই সংগ্রাম এখনও শেষ হয়নি। স্বাধীনতা মানে কেবল শত্রুর হাত থেকে মুক্তি নয়, বরং শোষণ, দুর্নীতি, এবং বৈষম্য থেকে মুক্তি। আর এই মুক্তির জন্য তোমাদের সামনে থেকে লড়াই করতে হবে।





25/11/2024

নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে জেনারেশন জি—যারা নবীন, উদ্যমী, ও প্রগতিশীল—তাদের প্রতি আমার এই আহ্বান:

প্রিয় জেনারেশন জি,
তোমাদের রক্তে আছে নতুনের স্পন্দন, তোমাদের চোখে জ্বলছে আগামীর স্বপ্ন। এই দেশকে বদলে দেওয়ার সময় এসে গেছে। আমরা অনেক দেখেছি, অনেক সহ্য করেছি, এখন তোমাদের হাতে দায়িত্ব। নতুন বাংলাদেশ গঠনে তোমাদের ভূমিকা অপরিসীম। তোমরা যদি দৃঢ়ভাবে দাঁড়াও, কেউ আমাদের রুখতে পারবে না।

25/11/2024

একটি লেখা খুবই সুন্দর -

কেউ একজন বলেছিলেন, তুমি যতবার হারবে ততবারই তুমি শিখবে আর তুমি যতবার উঠে দাঁড়াবে ঠিক ততবারই তুমি জিতবে।

25/11/2024

পৃথিবীর বুকে সবথেকে ধারালো অস্ত্র হলো কলম, এটা আমি বলছি না এটা জ্ঞানীরা বলে গেছেন।
একজন হত্যাকারী কাউকে হত্যা করতে ব্যবহার করেন ধারালো ভারযুক্ত কোনো বস্তু, আর তার ফাঁশি দিতে বিচারক ব্যবহার করেন একটি সামান্যতম হালকা বস্তু কলম।
হত্যা দুজনেই করছেন কেউ অস্ত্র দিয়ে ভয়ে ভয়ে লুকিয়ে লুকিয়ে আর কেউবা প্রকাশ্যে বাহবা পেয়ে।
আপনার লেখা, আপনার চিন্তাভাবনা একটি জাতিকে পরিবর্তন করতে সক্ষম। আপনি হয়তো নিজেও জানেন না আপনি এমন কিছু জাতিকে দিতে পারবেন যা অন্য কেউ পারবে না। আপনার সেই অজানা মস্তিষ্কের চেতনাহীন জায়গাকে জাগ্রত করতে NROB প্রতিষ্ঠিত হয়েছে।
আসুন চেষ্টা করুন আমরা বিশ্বাস করি আপনি পারবেন, হ্যাঁ এটা শুধু আপনিই পারবেন, এটা শুধু আপনাকে দিয়েই সম্ভব।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when National Reform Organization of Bangladesh - NROB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to National Reform Organization of Bangladesh - NROB:

Share