RISE - Resilient Individuals For A Societal Environment

Directions

RISE - Resilient Individuals For A Societal Environment Welcome to MISSIL's official page. Join us!

Our mission is to uplift communities and improve lives through dedicated humanitarian efforts with charity, healthcare, disaster relief, sustainable development, and fostering student moral development.

A heartful Thanks to DUSAB for giving a hand in RISE's project to help the flood suffering people.❤️
18/07/2026

A heartful Thanks to DUSAB for giving a hand in RISE's project to help the flood suffering people.❤️

বাঁশখালীর সাম্প্রতিক ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দুর্গত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে Dhaka University Students' Association of Banskhali - DUSAB। আমাদের এই মানবিক কার্যক্রমে শামিল হয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (MIS) বিভাগ।

​বিভাগের বর্তমান এবং সাবেক শিক্ষার্থীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে তহবিল সংগ্রহ করে বাঁশখালীর বন্যার্তদের সহায়তার জন্য আমাদের কাছে অনুদান পাঠিয়েছেন। ক্যাম্পাসের একই পরিবারের অংশ হিসেবে সংকটের এই ক্রান্তিলগ্নে আপনাদের এই অসাধারণ ভ্রাতৃত্ববোধ, সহানুভূতি এবং আর্থিক সহযোগিতা আমাদের টিমকে মাঠে কাজ করার বিশাল সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছে।

​আমাদের ওপর এই গভীর আস্থা ও বিশ্বাস রাখার জন্য এবং বাঁশখালীর বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর জন্য MIS বিভাগের সকল বর্তমান ও সাবেক ভাই-বোনদের প্রতি রইল ডুসাব এর পক্ষ থেকে অন্তরের অন্তস্তল থেকে গভীর শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা।

​আপনাদের পাঠানো প্রতিটি টাকা অত্যন্ত স্বচ্ছতার সাথে সরাসরি মাঠপর্যায়ে প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে পৌঁছে দেওয়া হচ্ছে। পরম করুণাময় আপনাদের এই মহানুভবতার উত্তম প্রতিদান দান করুন। ​ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের এই মেলবন্ধন ও সম্প্রীতি চিরকাল অটুট থাকুক।

"ঘরের ভিতর গলা সমান পানি, ৩ দিন ধরে বিদ্যুৎ নেই, খাবারের জন্য কাঁদছে মাসুম বাচ্চারা... চট্টগ্রাম আজ ভাসছে!" 💔🌊টানা ভারী ...
11/07/2026

"ঘরের ভিতর গলা সমান পানি, ৩ দিন ধরে বিদ্যুৎ নেই, খাবারের জন্য কাঁদছে মাসুম বাচ্চারা... চট্টগ্রাম আজ ভাসছে!" 💔🌊টানা ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী, লোহাগাড়াসহ ১৫টি উপজেলায় পানিবন্দী হয়ে পড়েছে সাড়ে ৭ লাখেরও বেশি মানুষ! হাজারো কাঁচা ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে, বহু মানুষ আশ্রয় নিয়েছে ঘরের ছাদে। টানা ৩ দিন ধরে বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক না থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকা। চারপাশে থৈ থৈ পানি, কিন্তু পান করার মতো এক ফোঁটা বিশুদ্ধ পানি নেই! সবচেয়ে বেশি কষ্টে আছে বয়স্ক ও ছোট বাচ্চারা—দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, শিশুখাদ্য আর জরুরি ওষুধের তীব্র হাহাকার। বন্যার্ত এই অসহায় মানুষের আর্তনাদ কি আমরা শুনতে পাচ্ছি না? আজ তারা আমাদের ভাইয়ের মতো, বোনের মতো। আমাদের সামান্য সহযোগিতাই পারে একটি ক্ষুধার্ত শিশুর মুখে খাবার তুলে দিতে, একটি পরিবারকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাতে।বিপর্যয়ের এই মুহূর্তে বন্যার্তদের পাশে দাঁড়াতে জরুরি ত্রাণ কার্যক্রম শুরু করেছে RISE CLUB। আমাদের স্বেচ্ছাসেবক দল প্রস্তুত—এখন শুধু প্রয়োজন আপনাদের সহযোগিতা। আপনার দেওয়া প্রতিটি টাকা দিয়ে কেনা হবে:🍞 শুকনো খাবার ও শিশুখাদ্য💧 বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন💊 জরুরি ওষুধ ও প্রাথমিক চিকিৎসা সামগ্রী🕯️ মোমবাতি, লাইটার ও প্রয়োজনীয় সামগ্রীসাহায্য পাঠাতে নিচের bKash নম্বরসমূহ ব্যবহার করুন (Personal):
01723799593 – Bash*t Enamul (MIS 16th)
01832338916 – Jahidul Alam Ashik (MIS 17th)
01998667671 – Mainul Biswas (MIS 17th)"মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।"আসুন, সকলে মিলে আমাদের চট্টগ্রামকে বাঁচাই। আপনার সামর্থ্য অনুযায়ী ১০০, ২০০ বা ৫০০ টাকা—যাই হোক না কেন, তা এখনই পাঠিয়ে দিন। আর যারা আর্থিক সহযোগিতা করতে পারছেন না, তারা অন্তত পোস্টটি Share করে অন্যদের দেখার সুযোগ করে দিন!Leading with Vision, Acting with Impact.— RISE CLUB(Resilient Individuals for Societal Environment)

আকুল আবেদন:শহিদুল ইসলাম (সাবেক শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়; BBA ১৮তম ব্যাচ ও MIS ৭ম ব্যাচ)। তার দুটি কিডনিই বিকল হয়ে ...
08/07/2026

আকুল আবেদন:
শহিদুল ইসলাম (সাবেক শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়; BBA ১৮তম ব্যাচ ও MIS ৭ম ব্যাচ)। তার দুটি কিডনিই বিকল হয়ে গেছে। বর্তমানে তার বেঁচে থাকার জন্য সপ্তাহে ৩টি করে ডায়ালাইসিস লাগছে (প্রতি সপ্তাহে খরচ ১২,০০০ টাকারও বেশি)। ডাক্তার জানিয়েছেন, তাকে বাঁচাতে হলে দ্রুত কিডনি প্রতিস্থাপন (Transplant) করা প্রয়োজন।
প্রয়োজনীয় মোট খরচ: প্রায় ৫০ লক্ষ টাকা।
একটি মধ্যবিত্ত পরিবারের পক্ষে একা এই বিশাল খরচের বোঝা বহন করা কোনোভাবেই সম্ভব নয়। আমাদের সবার একটু একটু সহযোগিতাই পারে শহিদুলকে আবার আমাদের মাঝে সুস্থভাবে ফিরিয়ে আনতে।
আপনার সামর্থ্য অনুযায়ী যেকোনো পরিমাণ সাহযোগিতা বা অনুদান নিচের ঠিকানায় পাঠাতে পারেন:
Bkash /Nagad
01858705693
A/C Name: Shahidul Islam
A/C No: 3351570211105
Dutch Bangla Bank PLC
Dhanbari Banch
Madhupur, Tangail
Routing Number: 090930269
SWIFT code: DBBLBDDH



#

🚨 একটি ছোট্ট প্রাণ আজ আমাদের সবার সাহায্যের অপেক্ষায়... (MIS 16th Arobi Binte Saied's relative's daughter) মাত্র ৬ বছর ...
26/06/2026

🚨 একটি ছোট্ট প্রাণ আজ আমাদের সবার সাহায্যের অপেক্ষায়... (MIS 16th Arobi Binte Saied's relative's daughter)
মাত্র ৬ বছর বয়সী ইসরাত জাহান সাফা আজ জীবনের সবচেয়ে কঠিন লড়াই লড়ছে। যে বয়সে তার হাসি-খেলায় মেতে থাকার কথা, সেই বয়সে তাকে হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।
চিকিৎসকদের মতে, সাফার মাথার খুলি ও ব্রেইনে মাংসপিণ্ড (Tumor) বৃদ্ধি পেয়েছে। জরুরি ভিত্তিতে আগামী ২–৩ দিনের মধ্যেই ব্রেইন সার্জারি করতে হবে। সময়মতো অপারেশন না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে যেতে পারে এবং ভবিষ্যতে ক্যান্সারে রূপ নেওয়ার আশঙ্কাও রয়েছে।
একটি পরিবারের পক্ষে এই বিশাল চিকিৎসা ব্যয় বহন করা অত্যন্ত কঠিন। তাই RISE – Resilient Individuals for Societal Environment পরিবারের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে মানবিক সহায়তার আবেদন জানাচ্ছি।

✍আপনার সামান্য সহযোগিতাও একটি নিষ্পাপ শিশুর জীবনে নতুন আশার আলো হয়ে উঠতে পারে।
যদি আর্থিকভাবে সহযোগিতা করতে না পারেন, অন্তত পোস্টটি শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারই পৌঁছে দেবে এমন কারও কাছে, যিনি সাফার জীবন বাঁচানোর কারণ হতে পারেন।
আল্লাহ তাআলা যেন ছোট্ট সাফাকে দ্রুত সুস্থতা দান করেন। আমীন। 🤍
সহযোগিতার জন্য:
📲 বিকাশ: 01794357106 (Arobi MIS-16th)
📲 নগদ: 01783523552 (Arobi MIS-16th)

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানিয়েছেন, চলতি মাসে ২ থেকে ৩টি শৈত্যপ্রবাহ হবে মৃদু থেকে মাঝারি তাপমাত্রার...
03/01/2026

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানিয়েছেন, চলতি মাসে ২ থেকে ৩টি শৈত্যপ্রবাহ হবে মৃদু থেকে মাঝারি তাপমাত্রার (৮-১০ ডিগ্রি থেকে ৬-৮ ডিগ্রি সেলসিয়াস)। এবং ১ থেকে ২টি শৈত্যপ্রবাহ হবে মাঝারি থেকে তীব্র (৬-৮ ডিগ্রি থেকে ৪-৬ ডিগ্রি সেলসিয়াস)।
কনকনে এই শীতে যখন আমরা উষ্ণ ঘরের কোণে নিরাপদ, ঠিক তখনই রাস্তার ধারের কোনো এক বৃদ্ধ, খোলা আকাশের নিচে থাকা কোনো শিশু কিংবা সম্বলহীন কোনো পরিবার তীব্র ঠান্ডায় মানবেতর জীবন যাপন করছে। হাড়কাঁপানো এই শীতে তাদের একটু উষ্ণতা দিতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা— "আমাদের উষ্ণতার আয়োজন"।

​আমাদের লক্ষ্য, সমাজের অবহেলিত ও শীতার্ত মানুষের মাঝে মানসম্মত শীতের কম্বল এবং অন্যান্য উষ্ণ কাপড় পৌঁছে দেওয়া। তবে এই মহৎ উদ্যোগ সফল করতে আপনার আর্থিক সহযোগিতা একান্ত প্রয়োজন।

অনুদান পাঠানোর ঠিকানRISE-Nahyan Tarannum MIS 14TH -- 01977-773963(bkash/nagad)

Arobi Binte Saied MIS 16TH -- 01794357106(bkash)

Sumaiya Muryy MIS 17TH -
01619014009(bkash)

​"মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।" আপনার একটি ছোট দান হতে পারে কারো বেঁচে থাকার বড় অবলম্বন।
​আসুন, এই শীতে আমরা সবাই মিলে অসহায় মানুষগুলোর মুখে হাসি ফোটাই।

​ধন্যবাদান্তে,
RISE - Resilient Individuals For A Societal Environment

https://rtvonline.com/weather/363132

14/12/2025

কিছু শীতবস্ত্র শুধু কাপড় নয়; কারো কাছে সেটা নিরাপত্তা, সান্ত্বনা, বেঁচে থাকা।
আপনিও চাইলে দিতে পারেন একটু স্বস্তি।
চলুন, আমরা সবাই মিলে শীতকে একটু সহজ করি।

আর্থিক সহযোগিতায়:
Nahyan Tarannum (14th) -
01977773963 (Bkash/Nagad)
Sumaiya Moury (17th) -
01619014009 (Bkash/Nagad)


08/12/2025

উষ্ণতার আয়োজন ৪.০

08/12/2025

As winter approaches, many individuals and families across the country prepare to face the challenges that come with the...
05/12/2025

As winter approaches, many individuals and families across the country prepare to face the challenges that come with the cold season. At RISE, we believe that no one should have to endure winter without warmth, dignity, and support.

With this purpose in mind, we are humbled to launch "উষ্ণতার আয়োজন ২০২৫"—an initiative dedicated to helping those most affected by the harsh winter weather. This year, our efforts will include:

Collecting warm clothing for distribution

Raising funds to provide essential winter items

Ensuring that all contributions reach the people who need them the most

Since the on-campus booth will not be possible due to the closure of on-campus activities, we are seeking volunteers from FBS, especially those who are familiar with communities or areas in need and who would benefit from this campaign.

If you or someone you know can contribute, support, or connect us with people who need assistance, please let us know. Together, we can make this winter a little warmer for those who need it most.

For financial contributions, donations may be sent to:
Bkash/Nagad:
Nahyan Tarannum MIS 14TH -- 01977-773963(bkash/nagad)

Arobi Binte Saied MIS 16TH -- 01794357106(bkash)

Sumaiya Muryy MIS 17TH - 01619014009(bkash)

Let us stand together with humility and compassion to bring warmth and comfort to those facing the cold this winter.

Opening Booth of Cloth Collection at Mohammadpur (Beside Iqbal Road Park/Steikers Field), Dhaka 1207 - From Sunday 3 PM.

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when RISE - Resilient Individuals For A Societal Environment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share