No Politics in BUET

No Politics in BUET Land of Living

নিজেদের ভুল বুঝতে পেরে গভীর রাতেই দলে দলে বুয়েটের সামনে মাথা নত করলেন ডিব্বারা।
10/09/2025

নিজেদের ভুল বুঝতে পেরে গভীর রাতেই দলে দলে বুয়েটের সামনে মাথা নত করলেন ডিব্বারা।

শহীদ আবরার ফাহাদ ভাই এর হত্যাকারী, ফাঁসির সাজাপ্রাপ্ত কনডেম সেলে থাকা আসামী 'জেমি' জেল থেকে পালিয়া যাওয়া এবং সেই ঘটনা প্...
24/02/2025

শহীদ আবরার ফাহাদ ভাই এর হত্যাকারী, ফাঁসির সাজাপ্রাপ্ত কনডেম সেলে থাকা আসামী 'জেমি' জেল থেকে পালিয়া যাওয়া এবং সেই ঘটনা প্রায় ছয়মাস গোপন রাখার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে বুয়েট শিক্ষার্থীরা।

মিছিল শেষে, ঢাবি টিএসসি মোড়ে প্রেস ব্রিফিং এ তারা দাবী করেন, "পলাতক আসামীকে গ্রেফতার, পলায়নের সাথে জড়িত ব্যক্তিবর্গের বিচার এবং শহীদ আবরার ভাই এর হত্যায় জড়িত সকলের শাস্তি অতিদ্রুত কার্যকর করতে হবে।"

পলাতক আসামীর পরিচয়:
"মুনতাসির আল জেমি"
পিতা- আব্দুল মজিদ
মাতা- জোসনা বেগম
ঠিকানা: ৫/১ বাউন্ডারি রোড, নতুন বাজার, কোতোয়ালি, ময়মনসিংহ

18/02/2025

কুয়েট প্রশাসনকে বুয়েট শিক্ষার্থীদের হুংকার

18/02/2025

কুয়েটে আজকে ছাত্রদলের ন্যাক্কারজনক হ|মল|র প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রেস ব্রিফিং করে বুয়েটের শিক্ষার্থীরা।
সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কথা বলেন ১৯ ব্যাচের দুই ছাত্র- আরাফাত সাকিব ও আবু ওবায়দা মায়াজ।

তাদের বক্তব্যের অংশবিশেষ তুলে ধরা হলো-
"বাংলাদেশকে আরেকটি নৈরাজ্যপূর্ণ রাষ্ট্রে পরিণত হতে আমরা দিবো না। হাজারো শহীদের রক্তস্নাত এই ফ্যাসিস্টমুক্ত স্বাধীনদেশে ফ্যাসিস্টদের পুরনো পদচারণা আমরা মেনে নিবো না।
ইতোপূর্বে বুয়েটে ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে যেমন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিলো, ছাত্রদলের বর্তমান সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধেও বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের অবস্থান অনঢ় এবং সুদৃঢ়।
আমরা কুয়েট প্রশাসনকে জানিয়ে দিতে চাই, কোনোভাবেই সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে যেয়ে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি পুনর্বাসনের চেষ্টা করবেন না, অন্যথায় সাধারণ শিক্ষার্থীরা এর বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম কর্মসূচী গ্রহণ করবে।"


Address

BUET
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when No Politics in BUET posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share