20/04/2026
ওরিয়েন্টেশন প্রোগ্রাম বসুন্ধরা শুভসংঘ, আইইউবিএটি শাখা
আইইউবিএটির নতুন সদস্যদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের জন্য শুরু হতে যাচ্ছে বসুন্ধরা শুভসংঘ আইইউবিএটি শাখার ওরিয়েন্টেশন প্রোগ্রাম। এ আয়োজনের মাধ্যমে আমরা একসাথে হবো, পরিচিত হবো এবং শুভকার্যে যুক্ত হওয়ার অঙ্গীকার নিয়ে এগিয়ে যাবো নতুন পথচলায়।
আমাদের মাঝে উপস্থিত থাকবেনঃ
মাননীয় উপদেষ্টা: মো. ফরহাদ হোসেন স্যার
আমাদের মেন্টর গণ
এবং অন্যান্য শুভাকাঙ্ক্ষী বৃন্দ
২১ এপ্রিল ২০২৬ (মঙ্গলবার)
স্থান: রুম নং – ৩২৪
সময়: দুপুর ১২:৪৫ থেকে বিকাল ৫:২০ পর্যন্ত
অনুষ্ঠানে থাকছে রঙিন সব আয়োজনঃ
নাচ
গান
কবিতা আবৃতি
মঞ্চ নাটক
দুপুরে লাঞ্চের বিশেষ আয়োজন
এছাড়াও আরও থাকবে চমকপ্রদ আয়োজন, যা আপনার দিনটিকে করবে আরও আনন্দময়!
এই অনুষ্ঠান শুধু পরিচিতিমূলক নয়
শুভসংঘ পরিবারের বন্ধনকে আরও দৃঢ় করার একটি দারুণ সুযোগ।
তাই সময়মতো উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানকে সফল ও প্রাণবন্ত করে তুলুন।
বসুন্ধরা শুভসংঘ-শুভকাজে সবার পাশে
শুভেচ্ছান্তে,
বসুন্ধরা শুভসংঘ
আইইউবিএটি শাখা