01/06/2026
Eidiyah (ঈদের সেলামী) ছাড়া কি আর ঈদের আনন্দ জমে উঠে!
গাজার এই যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় থাকা শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে আমরা তাদের নিকটে ঈদিয়াহ প্রদানের উদ্যোগ নেই।
এই শিশুরাও পৃথিবীর অন্য সকল বাচ্চাদের মত একটি স্বাভাবিক সুন্দর জীবন ডিজার্ভ করে, কিন্তু আজ ঘাতক ইসরাইল বাহিনীর হামলায় সেগুলো সবকিছুই কেড়ে নিয়েছে তাদের থেকে, তাদের সেই শিশু কালের বাবা মায়ের আদর সুন্দর ভাবে বেড়ে উঠার অধিকার ছিনিয়ে নিয়েছে।
ঠিক এই সকল গাজার শিশুদের মুখে সামান্য একটু হাসি ফোটানোর আমাদের অদম্য প্রচেষ্টা, গাজায় বর্তমানে ফিজিক্যাল টাকার সংকট থাকায় সুপারশপ এর কুপন এর মাধ্যমে তাদেরকে ঈদিয়াহ বা ঈদের সেলামি প্রদান করা হয়েছে, এই কূপন গুলোর মাধ্যমে তারা সেই সুপারশপ থেকে যেয়ে 5 শেকেল সমপরিমাণ যেকোনো কিছু তাদের পছন্দের খাবার গ্রহণ করতে পারবে। ঠিক এইরকম ১০০ শিশুর হাতে আমরা এই ঈদের সেলামী তুলে দিতে সক্ষম হয়েছি।
অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমাদের ডোনর 63 জয়েন্ট সার্ভিসেস কোর্সেস কে, যাদের ডোনেশন এর মাধ্যমে আমরা এই সব বাচ্চাদের হাতে ঈদের আনন্দ পৌঁছে দিতে সক্ষম হয়েছি।
আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেনো আমাদের কার্যক্রম পরিচালনা করে যেতে পারি।