বাংলাদেশ অর্গানিক প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার এসোসিয়েশন

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • বাংলাদেশ অর্গানিক প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার এসোসিয়েশন

বাংলাদেশ অর্গানিক প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার এসোসিয়েশন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বাংলাদেশ অর্গানিক প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার এসোসিয়েশন, Non-Governmental Organization (NGO), BSL Office Complex (Beside Hotel InterContinental Dhaka), Bhaban 2, (Level 4,5,6, Dhaka.

বিষমুক্ত বেগুন চাষে ফকিরহাটেপ্রথমবারেই কৃষকের বাজিমাত!!আব্দুল্লাহ সরদার ফকিরহাট প্রতিনিধি:বাগেরহাটের ফকিরহাট উপজেলার মৌভ...
08/12/2025

বিষমুক্ত বেগুন চাষে ফকিরহাটে
প্রথমবারেই কৃষকের বাজিমাত!!

আব্দুল্লাহ সরদার ফকিরহাট প্রতিনিধি:

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মৌভোগ গ্রামের কৃষক মুরাদ হালদার প্রথমবার আধুনিক পদ্ধতিতে বেগুন চাষে অভূতপূর্ব সাফল্য পেয়েছেন। অর্গানিক বেগুন চাষে তার সাফল্য দেখে অভিভূত এলাকার মানুষ।

মুরাদ হালদার উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের মৌভোগ গ্রামের বাসিন্দা । ওই গ্রামে চুইংটার মোড় নামক স্থানে তার ছোট একটি সার ওষুধের দোকান রয়েছে। তিনি এবছর পরের জমি বর্গা নিয়ে আধুনিক পদ্ধতিতে অর্গানিক বেগুন চাষ শুরু করেছেন।

কৃষি বিভাগের পরামর্শে তিনটি প্লটের ৫৫ কাঠা জমিতে আধুনিক পদ্ধতিতে চার জাতের বেগুন চাষ করেন। এতে মোট উৎপাদন খরচ পড়েছে ১ লাখ ৪৭ হাজার টাকা। ইতোমধ্যে ১৮ কাঠার একটি বেগুন ক্ষেত থেকে তিনি ২ লাখ ৬৫ হাজার টাকার বেগুন বিক্রি করেছেন। পূর্ণমাত্রায় উৎপাদনে গেলে তিনটি প্লট থেকে ৭ থেকে ৮ লাখ টাকার বেগুন বিক্রি করতে পারবেন বলে তিনি আশা করছেন। এ যেন প্রথমবারেই বাজিমাতের ঘটনা।

মুরাদ হালদার বলেন, ‘‘বেগুন চাষ করে এত লাভ হবে, কখনো ভাবিনি। আগামীতে দুই বিঘা জমিতে বেগুন চাষ করব। সবচেয়ে বড় কথা, এই বেগুন অর্গানিক ও বিষমুক্ত। কারণ, বেগুনের জমিতে কোনো কীটনাশক ও রাসয়নিক সার ব্যবহার করা হয়নি।’’

শনিবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলার মৌভোগ গ্রামের কৃষক মুরাদ হালদারের একটি ১৮ কাঠার বেগুন ক্ষেতে গিয়ে দেখা যায়, প্রায় ২৫ থেকে ৩০ মণ বেগুন ক্ষেত থেকে তোলা হয়েছে। ৯ জন শ্রমিক বেগুনগুলো আকার অনুযায়ী গ্রেডিং করে বস্তায় ভরছেন। ঢাকা ও মাদারীপুর থেকে ট্রাকযোগে ক্ষেতের পাশে পাইকার এসেছেন বেগুন কিনতে। আসে পাশের ক্ষেতে প্রতি কেজি বেগুনের পাইকারী দাম ৫০ টাকা হলেও এই বেগুন বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকায়। বিষমুক্ত অর্গানিক ফসল হওয়ায় খেতে সুস্বাদু, চাহিদা ও দাম বেশি বলে জানান পাইকার ইব্রাহীম শেখ। প্রতি ৫ থেকে ৭ দিন পর তিনি এই ক্ষেত থেকে ২৫ থেকে ৩০ মণ বেগুন তোলেন। বাকী দুটি ক্ষেতের উৎপাদন শুরু হলে সপ্তাহে ৭০ থেকে ৮০ মণ বেগুণ পাবেন বলে জানান চাষী মুরাদ।

মুরাদ হালদারের চাষকৃত বেগুন ক্ষেতগুলো পাশে ও উপর থেকে সু² জাল দিয়ে ঘেরা রয়েছে যাতে সহজে পোকামাকড় ঢুকতে না পারে। তাছাড়া পোকা মাকড়ের প্রাকৃতিক বালাইনাশক হিসেবে সেক্স ফেরোমন ফাঁদ, কিউট্রাক ফাঁদ, ট্রাইকোডার্মা, স্টিকি ইয়োলো কার্ড ইত্যাদি ব্যবহার করেছেন। রাসয়নিক সারের বদলে জমিতে জৈব সার প্রয়োগ করেছেন। মাটির আদ্রতা ধরে রাখতে ও আগাছার প্রকোপ কমাতে মাটিতে মালচিং পেপার ব্যবহার করেছেন। ফলে সেচ খরচ প্রায় অর্ধেকে নেমে এসছে বলে জানান কৃষক মুরাদ হালদার।

তিনি তার তিনটি ক্ষেতে ভারতের উচ্চফলনশীল ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ‘চক্র বিএন ৪২২ জাত, হায়দারাবাদের ‘নবকিরণ’ জাত, উচ্চ মূল্যের ‘ভিএনআর' ২১২ জাত এবং গ্রীণবল জাতের বেগুন চাষ করেছেন। অক্টোবর মাসের প্রথম দিকে এই জাতের বেগুন চারা রোপন করেছিলেন। এসব জাতের বেগুন আগাম ফসল ফলে এবং প্রতিটি গাছে দীর্ঘদিন বেগুন হয় বলে তিনি কৃষি কর্মকর্তাদের সাথে পরামর্শ করে জাত নির্বাচন করেছেন বলে জানান।

এই কৃষকের সাফল্য দেখে আশে পাশের অনেক কৃষক তার বেগুন ক্ষেত দেখতে আসেন এবং পরামর্শ নিচ্ছেন। আগামী মৌসূমে একই পদ্ধতিতে বেগুন চাষ করবেন বলে জানান স্থানীয় চাষী রবিন হালদার, শাহজাহান শেখ সহ অনেকে।

উপজেলার নলধা-মৌভোগ ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা বিপ্লব দাস বলেন, ‘‘প্রথমবার মুরাদ হালদার বেগুন চাষ করে অভাবনীয় সাফল্য পেয়েছেন। তিনি কৃষি অফিসের পরামর্শে সনাতন পদ্ধতির বদলে আধুনিক ও আর্গানিক চাষ পদ্ধতি গ্রহণ করায় এ সাফল্য পেয়েছেন। কৃষি অফিস থেকে কারিগরি সহযোগিতা ও নিয়মিত পরামর্শ প্রদান করা হচ্ছে।’’

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন বলেন, “ চাষী মুরাদ হালদারের সাফল্য দেখে অনেকেই বেগুন চাষে উদ্বুদ্ধ হয়েছেন। কৃষি অফিস থেকে চাষীদের সব রকম সহযোগিতা করা হচ্ছে। কৃষকদের উৎপাদিত বেগুন স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে।

04/10/2025
01/10/2025
06/05/2025
18/10/2024

প্রিয় সুধী,
আসসালামু আলাইকুম।
আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী ২ নভেম্বর ২০২৪ রোজ শনিবার আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার উদ্যোগে সংস্থার বিভিন্ন পর্যায়ের দায়িত্ব প্রাপ্ত সংগঠকদের মান উন্নয়নের লক্ষে দিনব্যাপী এক মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে বরিষ্ঠ কণ্ঠস্বর ও জনপ্রিয় *দৈনিক আমার দেশ* পত্রিকার মজলুম সম্পাদক ড. মাহমুদুর রহমান।

প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন মানবাধিকার বিষয়ক লেখক ও গবেষক অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দিন, উপ উপাচার্য (প্রশাসন), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

সভাপতিত্ব করবেন, প্রতিষ্ঠিতা চেয়ারম্যান, এস এম নজরুল ইসলাম, সম্পাদক, দৈনিক চৌকস।
এছাড়াও উপস্থিত থাকবেন দেশ বরেণ্য শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, ক্রীড়াবিদ, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও মানবিকতার কর্মী।
আপনি উক্ত কর্মশালায় আন্তরিকভাবে আমন্ত্রিত।

কর্মশালায় অংশগ্রহণকারী ২০০ প্রত্যেকের জন্য থাকছে :

* সার্টিফিকেট
* মনোগ্রাম বিশিষ্ট কলম, নোট প্যাড
* দুপুরের খাবার
* বিকালের নাস্তা

স্থান: সাংরীলা-ইন চাইনিজ রেস্টুরেন্ট, ভি আই পি রোড, নয়া পল্টন।

ধন্যবাদান্তে,
ডা: হাসান আহমেদ মেহেদী
মহাসচিব
আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা, ঢাকা।
01886 416 777
@আপনার অংশগ্রহণ নিশ্চিত করুন @






সুখবর!  👌                       সুখবর!! 👌                    সুখবর👌👌বিসিক শিল্পনগরীতে প্লট বরাদ্দের বিজ্ঞপ্তি! ১. আপনি ক...
07/10/2024

সুখবর! 👌 সুখবর!! 👌 সুখবর👌👌

বিসিক শিল্পনগরীতে প্লট বরাদ্দের বিজ্ঞপ্তি!

১. আপনি কি নতুন ব্যবসা শুরু করতে চান?

২. আপনি কি আপনার উদ্যোগকে সফল করতে চান?

৩. আপনি কি সফল উদ্যোক্তা হতে চান?

৪. আপনি কি আপনার ব্যবসার প্রসার ঘটাতে চান?

৫. আপনি কি ব্যবসার নতুন দিগন্তে পদার্পণ করতে চান?

৬. আপনি কি আপনার স্বপ্নের শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে চান?

৭. আপনি কি শিল্প খাতে বিনিয়োগ করতে আগ্রহী?

৮. আপনি কি ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়ন করতে প্রস্তুত?

৯. আপনি কি উদ্যোক্তা হয়ে আর্থিক স্বাধীনতা অর্জন করতে চান?

১০. আপনি কি ব্যবসার নতুন ধারণা নিয়ে কাজ শুরু করতে চান?

➡️ যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে আপনার জন্যই রয়েছে-

কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উদ্যোক্তাদের শিল্প স্থাপনে সহায়তাকরণের লক্ষ্যে বিভিন্ন ধরণের অবকাঠামোগত সুবিধাসম্পন্ন (বিদ্যুৎ, গ্যাস, পানি, ড্রেন, রাস্তা, কালভার্ট ইত্যাদি) বিসিক শিল্পনগরীসমূহে শিল্প প্লট বরাদ্দ প্রদান করা হবে। আগ্রহী শিল্প উদ্যোক্তাগণ প্রধান কার্যালয়/বিসিকের সংশ্লিষ্ট জেলা কার্যালয় বরাবর বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে ৩০ দিনের মধ্যে আবেদন করতে পারবেন। আবেদনের তথ্যাবলী সংশ্লিষ্ট জেলা ও শিল্পনগরী কার্যালয় এবং বিসিকের ওয়েবসাইটে (www.bscic.gov.bd) পাওয়া যাবে।

আবেদনের শেষ তারিখ ২৪ অক্টোবর, ২০২৪ খ্রি.।

বিস্তারিত জানতে অথবা প্রয়োজনীয় সহযোগিতা পেতে এখনই যোগাযোগ করুন:

Shohoz Consultancy Service,
01886 416 777

এই সুযোগ হাতছাড়া করবেন না!

**************************************এছাড়া এসএমই ফাউন্ডেশন ইনকিউবেটি ফোরাম, কুটির, মাইক্রো, ক্ষুদ্র, মাঝারী ও বৃহৎ শিল্প উদ্যোক্তাদের নিম্নবর্ণিত সার্ভিসসমূহ প্রদান করা হয়ঃ

• Project Profile & Project Report
• Project Feasibility Report
• Sub-Sector Study Report
• BMRE Project Report
• Marketing Analysis
• Bankable Project Profile

-----------------------------------------0--------------------------------

৯ টি ফসলে  #ক্ষতিকর_ভারী_ধাতু নিয়ে গবেষণা, সবচেয়ে বেশি লালশাকে যেখানে  #ক্যাডমিয়ামের সর্বোচ্চ সহনীয় মাত্রা ১৯০ মাইক্রো ...
02/10/2024

৯ টি ফসলে #ক্ষতিকর_ভারী_ধাতু নিয়ে গবেষণা, সবচেয়ে বেশি লালশাকে

যেখানে #ক্যাডমিয়ামের সর্বোচ্চ সহনীয় মাত্রা ১৯০ মাইক্রো গ্রাম (প্রতি কেজি), সেখানে পাওয়া গেছে -

লালশাকে- ৭০৪.৩২ মাইক্রো গ্রাম
বেগুনে -২৭৫.৬৬ মাইক্রো গ্রাম
ঢেড়সে- ৩৪৯ মাইক্রো গ্রাম
টমেটোতে- ১৯৫ মাইক্রো গ্রাম

🔷ক্যাডমিয়াম, লেড সর্বোচ্চ উপস্থিতি- নারায়ণগঞ্জে
🔶ক্রোমিয়াম সর্বোচ্চ- ময়মনিসংহ

🔰 সম্প্রতি সবজিতে রাসায়নিকের মাত্রা নিয়ে গবেষণা করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শফিকুল ইসলাম ও ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া। তারা বাজার থেকে ৯ ধরনের সবজি সংগ্রহ করেছিলেন। এর মধ্যে ছিল আলু, বেগুন, ঢেঁড়স, টমেটো, লালশাক, পটল, বাঁধাকপি, শসা ও মটরশুঁটি।

🔻গবেষণাটি করতে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর ও শেরপুর থেকে এসব সবজি সংগ্রহ করা হয়। এরপর তা থেকে খাবার অনুপযোগী পদার্থ আলাদা করে চালানো হয় নিরীক্ষা।

দেখা গেছে, এসব সবজিতে লেড, ক্রোমিয়াম, ক্যাডমিয়ামসহ বেশকয়েকটি রাসায়নিকের উচ্চ মাত্রার উপস্থিতি রয়েছে। তবে এ তালিকায় সবচেয়ে বেশি ক্ষতিকর মাত্রায় হেভিমেটালের উপস্থিতি পাওয়া গেছে #লালশাকে।

⛔গবেষকরা জানান, যেসব সবজিতে হেভি মেটাল রয়েছে সেগুলো দীর্ঘদিন খেলে ক্যানসারের মতো প্রাণঘাতী রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।
ক্যাডমিয়ামের ভিত্তিতে সবচেয়ে বেশি ক্যান্সারের ঝুঁকিতে আছেন নারীরা।

✅গবেষকদের পরামর্শ-
স্বাস্থ্যঝুঁকি এড়াতে বিশেষজ্ঞরা এসব শাক-সবজি দূষিত মাটি, পানি এবং শিল্পাঞ্চলের আশপাশে চাষ না করার পরামর্শ দিচ্ছেন। এছাড়া ভারী ধাতু নিয়ন্ত্রণে সার ও কীটনাশক ব্যবহার ‘নিরাপদ’ করতে হবে। আমদানি করা কীটনাশকে ভারী ধাতু যেন না থা‌কে এটাও নিশ্চিত করা জরুরি।

#সবজিতে #ভারী #ধাতু #লেড #মেটাল #ক্ষতিকর

30/09/2024

সন্তানকে খেলনা না দিলে একঘন্টা কাঁদবে!
জ্ঞান না দিলে সারাজীবন কাঁদবে!!

ইসলামী শিক্ষা না দিলে পরকালেও কাঁদবে!!!

Address

BSL Office Complex (Beside Hotel InterContinental Dhaka), Bhaban 2, (Level 4,5,6
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ অর্গানিক প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার এসোসিয়েশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share