07/06/2026
আলহামদুলিল্লাহ! ❤️
আজ আমাদের এলাকায় অত্যন্ত সফলভাবে সম্পন্ন হলো "ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প"।
ক্যাম্পে আগত রোগীদের অত্যন্ত আন্তরিকতার সাথে সুচিকিৎসা ও পরামর্শ প্রদান করায় ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি চক্ষু ও মাথা ব্যথা বিশেষজ্ঞ ফ্যাকো সার্জন ডাঃ মোঃ নজরুল ইসলাম স্যারকে। মানুষের সেবায় আপনার এই মহান উদ্যোগ এবং আন্তরিকতা সত্যিই প্রশংসনীয়।
আজকের এই ক্যাম্পটি সফল করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি রইলো আন্তরিক ধন্যবাদ। মহান আল্লাহ তাআলা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন এবং সবাইকে সুস্থ রাখুন। আমীন। 🤲✨