10/04/2026
রক্তাক্ত মসজিদের ইমাম মুয়াজ্জিন কে
দেখতে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে..
চট্টগ্রাম ইপিজেড আকমল আলী পকেট গেট এলাকার হযরত আবু বক্কর সিদ্দিক জামে মসজিদের সম্মানিত ইমাম হাফেজ মুহাম্মদ মহিউদ্দিন মোস্তফা ও মোয়াজ্জেম হাফেজ মুহাম্মদ মহিউদ্দিন কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় প্রচার উপ কমিটির সদস্য মাওলানা এনাম রেজা কাদেরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী, যুবসেনা কেন্দ্রীয় পরিষদের সহ সম্পাদক মাওলানা এইচ এম রবিউল হোসাইন, মাওলানা সিদ্দিকে আকবর মেহেরু, মাওলানা জিয়া উদ্দিন আহমদ নঈমী প্রমূখ।
উল্লেখ আজ ১০ এপ্রিল শুক্রবার মসজিদ কমিটির কাছে তাঁদের ন্যায্য বেতনের দাবিতে গেলে, মসজিদ কমিটির পক্ষ থেকে তাঁদের সাথে অমানবিক আচরণ ও মারধরের ঘটনা ঘটেছে—
যা সত্যিই নিন্দনীয় ও লজ্জাজনক।
এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সকলেকে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
আগামীকাল ১১ এপ্রিল শনিবার সকাল ১০ টায় চট্টগ্রাম ইপিজেড চত্বরে প্রতিবাদ সভা সবাই অংশ গ্রহণ করুন।