Ektara Foundation

Ektara  Foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ektara Foundation, Community Organization, Dhaka.

সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, মানুষের মাঝে মানুষ বাঁচে অমানুষ এর ঠাঁই নাই।
Humans are above all, truth is not above them, humans live among humans, there is no place for inhumans.

13/04/2026
13/04/2026

দৃষ্টি আকর্ষণ করছি.....
অনিবার্য কারণে আগামীকাল ১ লা বৈশাখ একতারা ফাউন্ডেশন এর অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। আগামী ১৬ই এপ্রিল বৃহস্পতিবার নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।

13/04/2026

একতারা ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বাংলা নববর্ষের শুভেচ্ছা বার্তা......

নিজস্ব প্রতিবেদক ঃ ঢাকা ১৩ই এপ্রিল। আগামীকাল ১লা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪৩৩। একই সঙ্গে ১৪ই এপ্রিল (১ লা বৈশাখ) একতারা ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই দ্বৈত আনন্দঘন মুহূর্তে সংগঠনটির পক্ষ থেকে দেশবাসী ও সকল স্তরের নেতাকর্মীদের জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

একতারা ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন্স সাইফুল ইসলাম সোহেল, মহাসচিব নাসিমুল ইসলাম নাসিম, সিনিয়র ভাইস চেয়ারম্যান কে এম সবুজ, সিনিয়র ভাইস চেয়ারম্যান রবিন আহমেদ এবং ভাইস চেয়ারম্যান আফিয়া কনক এক যৌথ বার্তায় বলেন, বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও নতুন সূচনার প্রতীক। এই নববর্ষ সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।

তারা আরও বলেন, একতারা ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন হিসেবে গত ২৫ বছর ধরে নিরলসভাবে জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে। শীতবস্ত্র বিতরণ, দুর্যোগকালীন সহায়তা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো , পরিবেশ বিপর্যয়ে গাছ লাগানো এবং বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে সংগঠনটি মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

মূলত একতারা ফাউন্ডেশন পরিবেশ ও জলবায়ু বিপর্যয় মোকাবিলায় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক কর্মসূচি পরিচালনার মাধ্যমে সংগঠনটি তরুণ প্রজন্মের মাঝে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিচ্ছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একতারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব নাসিমুল ইসলাম নাসিম বলেন, একতারা ফাউন্ডেশনের উদ্যোগে নিয়মিতভাবে গাছের চারা রোপণ, পরিচর্যা এবং চারা বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। শিক্ষার্থীদের সরাসরি সম্পৃক্ত করে এই কার্যক্রম পরিচালনা করার ফলে পরিবেশবান্ধব মনোভাব গড়ে উঠছে এবং সবুজায়নের গুরুত্ব সম্পর্কে তারা সচেতন হচ্ছে।

এছাড়াও, বিভিন্ন সভা-সেমিনার ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব এবং এর প্রতিকার নিয়ে জনসচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। বিশেষজ্ঞদের অংশগ্রহণে আয়োজিত এসব কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণের নানা দিক তুলে ধরা হয়, যা ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে।

তিনি জানান, একটি সবুজ ও বাসযোগ্য দেশ গড়ে তুলতে পরিবেশ রক্ষার বিকল্প নেই। তাই ভবিষ্যতেও একতারা ফাউন্ডেশন এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে চালিয়ে যাবে।
পরিবেশ সুরক্ষায় একতারা ফাউন্ডেশনের এই নিরলস প্রচেষ্টা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখছে বলে মনে করছেন ।

একতারা ফাউন্ডেশন এর চেয়ারম্যান লায়ন্স সাইফুল ইসলাম সোহেল, শুভানুধ্যায়ী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় একতারা ফাউন্ডেশন আজ ২৬ বছরের এক গৌরবময় পথচলায় পদার্পন করেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রেখে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

পরিশেষে, নববর্ষ ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকলের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, এবার একতারা ফাউন্ডেশন এর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বই বিতরণ কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

একতারা ফাউন্ডেশন এর ইফতার মাহফিল অনুষ্ঠিত ঃগত ১২ই মার্চ বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় মোল্লা বাড়ি মাদ্রাসায় অনুষ্ঠিত হ...
13/03/2026

একতারা ফাউন্ডেশন এর ইফতার মাহফিল অনুষ্ঠিত ঃ

গত ১২ই মার্চ বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় মোল্লা বাড়ি মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে, আলেম ও মাদ্রাসা ছাত্রদের সম্মানে একতারা ফাউন্ডেশন এর ইফতার মাহফিল২০২৬ইং। একতারা ফাউন্ডেশন এর চেয়ারম্যান লায়ন্স সাইফুল ইসলাম সোহেল ও ভাইস চেয়ারম্যান আফিয়া কনক এর একান্ত সহযোগিতায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একতারা ফাউন্ডেশন এর মহাসচিব নাসিমুল ইসলাম নাসিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একতারা ফাউন্ডেশন এর উপদেষ্টা আলহাজ্ব হযরত মাওলানা মুফতী ইয়াকুব, ভাইস চেয়ারম্যান রবিউল আউয়াল এর ছোট ভাই কবির হোসেন , ফাউন্ডেশন এর পরিচালক আমিনুল ইসলাম আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া মাদ্রাসার ছাত্র ও বিশিষ্ট আলেমগণ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

ইফতার এর পূর্বে অতিথি লিঃ এর কর্ণধার ও ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন সাইফুল ইসলাম সোহেল, ভাইস চেয়ারম্যান আফিয়া কনক, ভাইস চেয়ারম্যান রবিউল আউয়াল, মহাসচিব নাসিমুল ইসলাম নাসিম সহ সকলের জন্য সুস্থতা ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়া দেশ ও জাতির কল্যাণে নিবেদিত হয়ে কাজ করার জন্য একতারা ফাউন্ডেশন এর সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

Address

Dhaka
1212

Telephone

+8801814863288

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ektara Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Ektara Foundation:

Share