17/06/2026
আমরা কি সত্যিই সুখী, নাকি শুধু অনলাইনে সুখী দেখাচ্ছি?
কয়েকদিন আগে একজন আমার সাথে কথা বলছিল।
তার Facebook profile দেখলে মনে হবে perfect life।
হাসিমুখের ছবি, বন্ধুদের সাথে সময়, ক্যারিয়ার এগোচ্ছে।
কিন্তু কথা বলতে বলতে একটা জায়গায় এসে সে বলল -
“ভাই, আমি আসলে কাউকে বলতে পারি না… আমি ভালো নেই।”
এই একটা লাইন অনেক কিছু বুঝিয়ে দেয়।
আমরা এখন এমন এক সময়ে বাস করছি, যেখানে মানুষ নিজের অনুভূতির চেয়ে নিজের image বেশি manage করে।
মনোবিজ্ঞানে এটাকে বলা হয় Impression Management..
মানে, মানুষ সচেতনভাবে এমন একটা version দেখায়, যেটা অন্যদের কাছে গ্রহণযোগ্য, আকর্ষণীয়, বা ‘ভালো’ মনে হবে।
Social Media এই behaviour-টা আরও amplify করে দিয়েছে।
এর সাথে যোগ হয় Social Comparison Theory।
আমরা নিজের জীবনকে অন্যদের সাথে তুলনা করি, বিশেষ করে তাদের সাথে, যাদের আমরা আমাদের চেয়ে “ভালো” ভাবি।
ফলে তৈরি হয় একটা endless loop:
ওর জীবন ভালো → আমি পিছিয়ে → আমি যথেষ্ট না → আরও comparison
এই loop থেকে বের হওয়া সহজ না।
আরেকটা জিনিস আমরা প্রায়ই দেখি -
মানুষ কাঁদছে না, কিন্তু ভেতরে ভেঙে যাচ্ছে।
এটাকে বলা হয় Emotional Suppression,
অনুভূতিগুলো চেপে রাখা।
কারণ সমাজ আমাদের শিখিয়েছে
“strong হও”,
“কান্না দেখিও না”,
“সব ঠিক আছে বলো।”
ফলে একটা সময় মানুষ নিজের সাথেই disconnect হয়ে যায়।
আমরা অনেক সময় যে হাসিটা দেখি, সেটা happiness না,
সেটা অনেক সময় একটা Coping Mechanism।
Field-এ কাজ করতে গিয়ে একটা জিনিস বারবার দেখেছি
সবচেয়ে বেশি হাসিখুশি মানুষগুলোর মধ্যেই অনেক সময় সবচেয়ে বেশি অজানা কষ্ট লুকানো থাকে।
কারণ তারা অভ্যস্ত হয়ে গেছে
নিজের pain-টা hide করে রাখতে।
সবচেয়ে dangerous জায়গাটা তখন হয় যখন একজন মানুষ online-এ “I’m fine” characterটা এত বেশি play করে,
যে একসময় সে নিজেও বুঝতে পারে না সে আসলে ভালো আছে, নাকি শুধু ভালো থাকার অভিনয় করছে।
এটাই এক ধরনের Cognitive Dissonance, ভেতরের বাস্তবতা আর বাইরের প্রদর্শনের মধ্যে conflict।
সুখ এখন একটা অনুভূতির চেয়ে বেশি একটা presentation হয়ে গেছে।
কিন্তু সত্যি কথা হলো
মানুষ সবসময় সুখী না,
মানুষ সবসময় strong না,
মানুষ সবসময় ঠিক থাকে না।
আর এটা স্বাভাবিক।
তাহলে করণীয় কী?
নিজের সাথে honest হন।
কারো কাছে কিছু প্রমাণ করার জন্য মুখোশ পরার দরকার নেই।
Be yourself.
কারো সাথে কথা বলতে ইচ্ছা করলে বলুন।
কারো ভালো না লাগলে সেটাও নিজের কাছে স্বীকার করুন।
Social life-এ compete করতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলার কোনো মানে নেই।
দিনের শেষে যখন আয়নার সামনে দাঁড়াবেন,
তখন যেন নিজের দিকে তাকিয়ে বলতে পারেন
“আমি অভিনয় করছি না, আমি আমি-ই।”
কারণ একসময় যদি নিজের কাছেই নিজেকে ছোট মনে হতে শুরু করেন তখন বাইরের কোনো approval আর আপনাকে পূর্ণতা দিতে পারবে না।
তাই আবার প্রশ্নটা করি -
আমরা কি সত্যিই সুখী, নাকি শুধু অনলাইনে সুখী দেখাচ্ছি?
Need support? Talk Hope
Copied from: Md Saddam Hossain Roni (Founder)