ছাত্রশিবির শরীয়তপুর জেলা

ছাত্রশিবির শরীয়তপুর জেলা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশ প্রেমিক নাগরিক তৈরি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ,দক্ষ ও দেশ প্রেমিক নাগরিক তৈরি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শরীয়তপুর জেলা  শাখার উদ্যোগে পবিত্র ঈদুল আজহা পরবর্তী সাবেক ও বর্তমান দায়িত্বশীল ভাইদের নিয়ে ...
09/06/2026

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে পবিত্র ঈদুল আজহা পরবর্তী সাবেক ও বর্তমান দায়িত্বশীল ভাইদের নিয়ে “ঈদ পুনর্মিলনী-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।





বাংলাদেশের ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ড. এ এই...
07/06/2026

বাংলাদেশের ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ এর শরীয়তপুর সফর উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শরীয়তপুর জেলা শাখার সাথে "মতবিনিময় সভা" অনুষ্ঠিত হয়।
জেলা সেক্রেটারি মেহেদী হাসান নিরব এর সঞ্চালনায় সভা পরিচালিত হয়।

ঈদুল আযহা পরবর্তী সাবেক ও বর্তমান জনশক্তিদের নিয়ে ঈদ পুনর্মিলনী'২৬ আয়োজন করে ইসলামী ছাত্রশিবির শরীয়তপুর জেলা শাখার সদর উ...
31/05/2026

ঈদুল আযহা পরবর্তী সাবেক ও বর্তমান জনশক্তিদের নিয়ে ঈদ পুনর্মিলনী'২৬ আয়োজন করে ইসলামী ছাত্রশিবির শরীয়তপুর জেলা শাখার সদর উত্তর থানা।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর সাবেক সভাপতি অ্যাডভোকেট নিজাম উদ্দিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক থানা সভাপতি আনিসুর রহমান ও সাবেক থানা সেক্রেটারি মাসুম পারভেজ
সঞ্চালনায় থানা সভাপতি রবিউল মুহাম্মদ রিজন।

31/05/2026

এসএসসি ও দাখিল ফলপ্রার্থীদের জন্য বিশেষ স্কিল ডেভেলপমেন্ট কোর্স: রেজিস্ট্রেশন চলমান

🎯 প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
ফলাফল প্রকাশের পূর্ববর্তী সময়কে দক্ষতা উন্নয়নের মাধ্যমে ফলপ্রসূ করে তুলতে এসএসসি, দাখিল ও সমমান ফলপ্রার্থীদের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজন করা হয়েছে —
“Youth Skills Development Program (YSDP) – 2026”
এই কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারীরা আধুনিক আইটি দক্ষতা, স্পোকেন ইংলিশ ও নৈতিক মূল্যবোধ উন্নয়নের সুযোগ পাবে ইনশাআল্লাহ।

♦️ উদ্বোধনী ক্লাসের তারিখ ও সময়:
🗓 ৫ জুন ২০২৬ ইং
🕰 রাত ৯:০০টা

✅ কোর্সে যা থাকছে
━━━━━━━━━━━━━━━
💻 কম্পিউটার ক্লাস — ১৫টি
🗣️ স্পোকেন ইংলিশ ক্লাস — ১০টি
🌱 ম্যোরাল ডেভেলপমেন্ট ক্লাস — ৫টি
📚 মোট ক্লাস: ৩০টি
⏳ কোর্সের মেয়াদ: প্রায় দেড় মাস
🕒 প্রতি ক্লাস: এক থেকে দেড় ঘণ্টা

💡 কম্পিউটার ক্লাসে থাকছে:
▪️ MS Word — ৫টি
▪️ MS Excel — ৫টি
▪️ MS PowerPoint — ৩টি
▪️ E-mail & Internet — ১টি
▪️ AI & IT Exploration — ১টি

⏰ ব্যাচ সময়সূচি :
🕥 সকাল ১০:৩০ — ছাত্র
🕚 সকাল ১১:০০ — ছাত্রী
🕣 রাত ৮:৩০ — ছাত্রী
🕘 রাত ৯:০০ — ছাত্র

💰 রেজিস্ট্রেশন ফি: ৪৯৯ টাকা মাত্র
🔗 রেজিস্ট্রেশন লিংক:
https://cdachrm.com/campaign/youth-skills-development-program-2026/apply

🌟 প্রোগ্রামের বিশেষ আকর্ষণ
🏆 পারফরম্যান্সের ভিত্তিতে ৪ ব্যাচ থেকে ৪ জনকে ল্যাপটপ প্রদান।
📜 সফল অংশগ্রহণকারীদের সনদপত্র (Soft Copy) প্রদান।

📝 রেজিস্ট্রেশন প্রক্রিয়া
━━━━━━━━━━━━━━━
🔹 নির্ধারিত লিংকে প্রবেশ করে তথ্য প্রদান ও ব্যাচ নির্বাচন করতে হবে।
🔹 Telegram App ইনস্টল করে Sign In সম্পন্ন রাখতে হবে।
🔹 বিকাশে Payment সফল হলে ওয়েবসাইট থেকে আপনার মোবাইলে Group Link পাঠানো হবে।
🔹 নগদ/রকেট/সেলফিনের মাধ্যমে Send Money করলে Screenshot পাঠাতে হবে:
🔹 Group-এ যুক্ত হতে সমস্যা হলে যোগাযোগ করতে হবে নিচের আইডিতে
🔹 সকল নির্দেশনা Telegram Group-এ প্রদান করা হবে।

📞 যোগাযোগ:
📌 Telegram:
📌 WhatsApp: https://wa.me/message/LMZ7H4OBSYBLL1

আয়োজনে:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ

ঈদুল আযহা পরবর্তী সাবেক ও বর্তমান জনশক্তিদের নিয়ে ঈদ পুনর্মিলনী'২৬ আয়োজন করে ইসলামী ছাত্রশিবির শরীয়তপুর জেলা শাখার সখিপু...
30/05/2026

ঈদুল আযহা পরবর্তী সাবেক ও বর্তমান জনশক্তিদের নিয়ে ঈদ পুনর্মিলনী'২৬ আয়োজন করে ইসলামী ছাত্রশিবির শরীয়তপুর জেলা শাখার সখিপুর থানা। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অফিস সম্পাদক রাসেল মাহমুদ।

تَقَبَّلَ ٱللَّهُ مِنَّا وَمِنْكُمْতাকাব্বালাল্লাহু মিন্‌না ওয়া মিনকুম।শরীয়তপুর জেলার ছাত্রসমাজসহ দেশ ও প্রবাসে অবস্থানর...
28/05/2026

تَقَبَّلَ ٱللَّهُ مِنَّا وَمِنْكُمْ
তাকাব্বালাল্লাহু মিন্‌না ওয়া মিনকুম।

শরীয়তপুর জেলার ছাত্রসমাজসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকলকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।

"ঈদ মোবারক"


বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফরিদপুর অঞ্চলের উদ্যোগে দুই দিনব্যাপী “সদস্য শিক্ষাশিবির ২০২৬” অনুষ্ঠিত হয়েছে।উক্ত আয়োজনে প্র...
25/05/2026

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফরিদপুর অঞ্চলের উদ্যোগে দুই দিনব্যাপী “সদস্য শিক্ষাশিবির ২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মু'তাসিম বিল্লাহ শাহেদী, কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক শাহীন আহমেদ, সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাবিবুর রহমান এবং সাবেক মাদ্রাসা সম্পাদক মাওলানা কেফায়েতুল্লাহ।



ডুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রদল, যুবদল ও বহিরাগত সন্ত্রাসীদের সংঘবদ্ধ বর্বরোচিত হামলার প্রতিবাদঢাকা প্রকৌশল ও...
17/05/2026

ডুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রদল, যুবদল ও বহিরাগত সন্ত্রাসীদের সংঘবদ্ধ বর্বরোচিত হামলার প্রতিবাদ

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) উপাচার্য নিয়োগের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রদল, যুবদল, বিএনপিপন্থি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বহিরাগত সন্ত্রাসীদের সংঘবদ্ধ বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ ১৭ মে (রবিবার) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “নিজ ক্যাম্পাসে বহিরাগত কোনো শিক্ষককে নয়, বরং ডুয়েটের নিজস্ব শিক্ষকদের মধ্য থেকেই যোগ্য ও দলীয় লেজুড়বৃত্তিমুক্ত উপাচার্য নিয়োগের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা গত তিন দিন ধরে আন্দোলন করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় আজ ১৭ মে সকালে ডুয়েটের প্রধান ফটকে পূর্বঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে ডুয়েট ও মহানগর ছাত্রদল, যুবদল এবং বহিরাগত সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় বিএনপিপন্থি শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরাও এতে অংশ নেন। এতে অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত কাজে বাধা প্রদান, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের গুলি ও টিয়ার শেল নিক্ষেপের ঘটনাও ঘটে। আমরা এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

নেতৃবৃন্দ আরও বলেন, “ডুয়েটের এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং দেশব্যাপী ক্যাম্পাসগুলোতে ছাত্রদলের চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড ও নতুন দখলদারিত্বের রাজনীতিরই বহিঃপ্রকাশ। জুলাই অভ্যুত্থানের পর তেজগাঁও কলেজের ছাত্রাবাসে মেধাবী ছাত্র সাকিবুল হাসান রানাকে পিটিয়ে হত্যার মাধ্যমে ছাত্রদলই দেশের শিক্ষাঙ্গনে পুনরায় লাশের রাজনীতি শুরু করে। এরপর তারা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ, রুয়েট এবং ডাকসু নেতৃবৃন্দের ওপর হামলাসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ ছাড়াও শিক্ষার্থীদের নানা ধরনের ট্যাগিং ও ফ্রেমিং করে নির্যাতনের প্রেক্ষাপট তৈরি, ক্যাম্পাসগুলোতে অভ্যন্তরীণ কোন্দল সৃষ্টি এবং পেশিশক্তি প্রদর্শনের মাধ্যমে তারা শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশ ধ্বংস করে আবারও ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।”

বিবৃতিতে নেতৃবৃন্দ শিক্ষাঙ্গনের এই অস্থিতিশীল পরিস্থিতির মূল কারণ তুলে ধরে বলেন, “রাষ্ট্রীয় প্রশাসনিক কাঠামো, আর্থিক প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলোতে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার নীলনকশার অংশ হিসেবে সম্পূর্ণ দলীয় বিবেচনায় জেলা ও সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক এবং ১৮টি বিশ্ববিদ্যালয়ে বিতর্কিত ব্যক্তিদের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে দলীয় নিয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের আন্দোলনের দিকে ঠেলে দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের অপচেষ্টা চালানো হচ্ছে। আমরা এই হঠকারী সিদ্ধান্ত ও পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদ জানাচ্ছি।”

নেতৃবৃন্দ বলেন, “আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ করেছি, বরাবরের ন্যায় এই হামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ছাত্রশিবিরের ওপর দায় চাপিয়ে বিবৃতি দিয়েছে হামলাকারী সংগঠন ছাত্রদল, যা তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ। আমরা অনতিবিলম্বে ডুয়েট ক্যাম্পাসে হামলাকারী বহিরাগত ও ছাত্রদলের সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা এবং আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রশাসন ও সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে বিতর্কিত ও দলীয় উপাচার্য নিয়োগের বৈষম্যমূলক নীতি পরিহার করে শিক্ষার্থীবান্ধব পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানাচ্ছি।”

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ইসলামী আন্দোলন ও সাংস্কৃতিক অঙ্গনের পুরোধা ব্যক্তিত্ব ড. আ জ ম ওবায়...
11/05/2026

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ইসলামী আন্দোলন ও সাংস্কৃতিক অঙ্গনের পুরোধা ব্যক্তিত্ব ড. আ জ ম ওবায়েদুল্লাহর প্রথম মৃত্যুবার্ষিকী আজ।

ছাত্রশিবির আয়োজিত🎬 জুলাই জাগরণ ডকুফিল্ম প্রতিযোগিতা ২০২৬⏰ সময়সূচি:📝 আবেদন প্রক্রিয়া চলমান থাকবে :১০ মে থেকে ২৫ মে পর্যন্...
10/05/2026

ছাত্রশিবির আয়োজিত
🎬 জুলাই জাগরণ ডকুফিল্ম প্রতিযোগিতা ২০২৬

⏰ সময়সূচি:

📝 আবেদন প্রক্রিয়া চলমান থাকবে :
১০ মে থেকে ২৫ মে পর্যন্ত

🎥 ফিল্ম জমা :
৩০ জুন এর মধ্যে ফিল্ম জমা দিতে হবে

📌 অংশগ্রহণের নিয়মাবলি :

১. প্রতিযোগিতাটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
২. ডকুফিল্মের দৈর্ঘ্য ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে হতে হবে।
৩. ভিডিও অবশ্যই 4K রেজুলেশনে জমা দিতে হবে।
৪. ভিডিওতে ইংরেজি সাবটাইটেল সংযুক্ত থাকতে হবে।
৫. ভিডিওতে কোনো প্রকার লোগো ব্যবহার করা যাবে না।
৬. প্রতিযোগিতার কনটেন্ট অবশ্যই কপিরাইটমুক্ত হতে হবে।
৭. জমাকৃত ডকুফিল্ম কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত টেলিভিশন, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশ করা যাবে না।
৮. পুরস্কারপ্রাপ্ত সেরা ডকুফিল্মের
স্বত্বাধিকার ইসলামী ছাত্রশিবিরের অধীনে সংরক্ষিত থাকবে।
৯. কনটেন্ট অবশ্যই সত্য ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে নির্মিত হতে হবে।
১০. জমাকৃত কনটেন্ট এর বিষয়বস্তু অবশ্যই জুলাই কেন্দ্রীক হতে হবে।
১১. কোনো প্রকার বিতর্কিত বিষয় বা ইস্যু উপস্থাপন করা যাবে না।
১২. বিচারকার্যে বিচারকদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

🏆 পুরস্কার:

🥇 ১ম পুরস্কার — নগদ ২ লক্ষ টাকা + সনদ ও ক্রেস্ট
🥈 ২য় পুরস্কার — নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা + সনদ ও ক্রেস্ট
🥉 ৩য় পুরস্কার — নগদ ১ লক্ষ টাকা + সনদ ও ক্রেস্ট
🏅 ৪র্থ ও ৫ম — নগদ ৫০ হাজার টাকা + সনদ ও ক্রেস্ট
🏅 ৬ষ্ঠ-১৫তম — ৩০ হাজার টাকা + সনদ ও ক্রেস্ট

📩 ডকুফিল্ম জমা:
[email protected]

📞 প্রয়োজনে যোগাযোগ করুন:
01908-203620




Address

Shariatpur Town
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ছাত্রশিবির শরীয়তপুর জেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share