21/12/2024
আসসালামু আলাইকুম।
নির্বাহী কমিটির সকল সদস্যের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, EXCASB এর ২য় এক্সিকিউটিভ মিটিং ও পিঠা উৎসব অত্র ২১শে ডিসেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে আলোচ্য বিষয়সমূহ ৩য় এক্সিকিউটিভ মিটিংয়ে উপস্থাপন ও পূন:পর্যালোচনার ব্যাপারে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া উক্ত মিটিংয়ে আগামী ১০ জানুয়ারি ২০২৫ তারিখ শুক্রবার দিনব্যাপী এক্স-ক্যাডেটদের অংশগ্রহণে বার্ষিক "অ্যাডভেঞ্চার ট্যুর - ২০২৫" আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। ট্যুর সংক্রান্ত যাবতীয় বিষয়াবলী শীঘ্রই ফেসবুক পেজে জানিয়ে দেয়া হবে।
পরিশেষে সদস্যগণ সংগঠনের সভাপতির আতিথেয়তায় পিঠা উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে মিটিংয়ের সমাপ্তি ঘটে।
ধন্যবাদান্তে,
এক্স-কর্পোরাল মো: আরিফ হোসেন
সাধারন সম্পাদক