Jashore Zilla Samity, Dhaka

Jashore Zilla Samity, Dhaka A Voluntary Organization that's was formatted by Jessorian People who lives in Dhaka

যশোর জেলা সমিতি, ঢাকার অফিসিয়াল ফ্যান পেজ। যশোর জেলা সমিতি ঢাকাস্থ যশোর বাসীদের সমন্বয়ে গঠিত। যাহা যশোর বাসীদের কল্যানে কাজ করে থাকে।

স্থায়ী কার্যালয়: বৃহত্তর যশোর ভবন, নীলক্ষেত, বাবুপুরা, ঢাকা।

21/10/2024

#শোক_সংবাদ

গভীর দু:খের সথে জানাচ্ছি যে,,যশোর জেলা সমিতি,ঢাকার সম্মানিত উপদেষ্টা ও দাতা, যশোরের কৃতি সন্তান, জিএমএস কম্পোজিট নিটিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর এমডি আলহাজ্ব গোলাম মোস্তফা, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত কাল ২০/১০/২০২৪ ইং বিকাল ৪ টার দিকে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রজিউন।

আলহাজ্ব গোলাম মোস্তাফার মৃত্যুতে যশোর জেলা সমিতির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং মরহুমের আত্মার শান্তি কামনা করছি। সেই সাথে শোকাহত পরিবারের প্রতি গভীর সমেবেদনা জানাচ্ছি।

প্রফেসর ডা এম এ রশিদ
Mohammad Abdur Rashid
সভাপতি

মোহাম্মদ লুত্ফর রহমান
Lutfor Rahman
মহাসচিব
যশোর জেলা সমিতি,ঢাকা

আজ মহান বিজয় দিবস।মহান বিজয় দিবসে যশোর জেলা সমিতি,ঢাকার পক্ষ থেকে ঢাকাস্থ যশোর জেলা সমিতির সকল সদস্য, যশোরবাসী,দেশবাসী স...
16/12/2023

আজ মহান বিজয় দিবস।

মহান বিজয় দিবসে যশোর জেলা সমিতি,ঢাকার পক্ষ থেকে ঢাকাস্থ যশোর জেলা সমিতির সকল সদস্য, যশোরবাসী,দেশবাসী সহ সকলকে জানাচ্ছি বিজয়ের রক্তিম শুভেচ্ছা।

বিজয়ের এই শুভ দিনে স্মরণ করছি ৩০ লক্ষ শহীদ ও দুই লক্ষ সম্ভ্রম হারানো মা বোনদের। স্মরণ করছি মুক্তিযুদ্ধের মহনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল বীর মুক্তিযোদ্ধাদের। যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা।

********শুভেচ্ছান্তে ****

প্রফেসর ডা. এম এ রশীদ মোহাম্মদ লুত্ফর রহমান
M Abdur Rashid. Lutfor Rahman
সভাপতি মহাসচিব

Jashore Zilla Samity' Dhaka (যশোর জেলা সমিতি,ঢাকা)

 িসেম্বর_ঐতিহাসিক_যশোর_মুক্ত_দিবস। ১৯৭১ সালের এই দিনে যশোর জেলা পাক হানাদার বাহিনী মুক্ত হয়েছিল। এদিন দুপুরের পরপরই যশোর...
06/12/2023

িসেম্বর_ঐতিহাসিক_যশোর_মুক্ত_দিবস।

১৯৭১ সালের এই দিনে যশোর জেলা পাক হানাদার বাহিনী মুক্ত হয়েছিল। এদিন দুপুরের পরপরই যশোর সেনানিবাস ছেড়ে পালিয়ে যায় পাক হানাদার বাহিনী। প্রথম শত্রুমুক্ত হয় যশোর জেলা। যশোরেই প্রথম উঠেছিল বিজয়ী বাংলাদেশের রক্ত সূর্যখচিত গাঢ় সবুজ পতাকা।

#বিজয়ের সেই মহান দিনে যশোর জেলা সমিতি, ঢাকার পক্ষ থেকে ঢাকাস্থ যশোরবাসী সহ সকলকে জানাচ্ছি বিজয়ের শুভেচ্ছা।

**শুভেচ্ছান্তে**

প্রফেসর ডা. এম এ রশীদ মোহাম্মদ লুত্ফর রহমান
M.Abdur Rashid Lutfor Rahman
সভাপতি মহাসচিব

Jashore Zilla Samity' Dhaka (যশোর জেলা সমিতি,ঢাকা)

ছবিতে: যশোর জেলা সমিতি,ঢাকার গত বছরের যশোর বিজয় উৎসবের স্থিরচিত্র। গুণিজন সংবর্ধনা সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যশোর বিজয় উৎসবের আয়োজন করে যশোর জেলা সমিতি,ঢাকা।

01/08/2023
 #সাধারণ_সভার_বিজ্ঞপ্তি:সম্মানিত সূধিযশোর জেলা সমিতি,ঢাকার পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করুন। যশোর জেলা সমিতি ঢাকার বার্ষিক ...
18/05/2023

#সাধারণ_সভার_বিজ্ঞপ্তি:

সম্মানিত সূধি

যশোর জেলা সমিতি,ঢাকার পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করুন। যশোর জেলা সমিতি ঢাকার বার্ষিক সাধারণ সভা আগামী ১৬ জুন শুক্রবার বিকাল ৪.৩০ ঘটিকায় ভবন,নীলক্ষেত ঢাকাস্থ " আহাদ অডিটোরিয়ামে" অনুষ্ঠিত হবে।

উক্ত সাধারণ সভায় সমিতির সকল সদস্যকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

অনুরোধ ক্রমে

মোহাম্মাদ লুত্ফর রহমান
মহাসচিব
যশোর জেলা সমিতি'ঢাকা

ছবিতে: পত্রিকায় প্রকাশিত সভার বিজ্ঞপ্তি:

 #শিক্ষা_বৃত্তিসম্মানিত সূধি,যশোর জেলা সমিতি'ঢাকার পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করুন।আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, যশোর জেল...
01/12/2022

#শিক্ষা_বৃত্তি

সম্মানিত সূধি,

যশোর জেলা সমিতি'ঢাকার পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করুন।

আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, যশোর জেলা সমিতি,ঢাকা যশোরের গরীব মেধাবী ছাত্র/ছাত্রীদের জন্য মাসিক শিক্ষাবৃত্তি চালু করেছে।

শিক্ষাবৃত্তি প্রদানের লক্ষ্যে যশোর জেলার শিক্ষার্থীদের নিকট থেকে দরখাস্ত আহব্বান করা হলো।

আবেদন ফর্ম ও বিস্তারিত নিয়মাবলী দেয়া হলো সকলের জ্ঞাতার্থে...

ধন্যবাদান্তে....

লুত্ফর রহমান
মহাসচিব
যশোর জেলা সমিতি'ঢাকা

30/10/2022

যশোর বিজয় উৎসব - ২০২২
———————————💥
স্মরণিকা’র জন্য লেখা আহ্বান !

‘বিজয়োৎসব উদযাপন’ উপলক্ষে যশোর জেলা সমিতি ,ঢাকা প্রতিবছরের মত এ বছরেও ২৩ ডিসেম্বর শুক্রবার ২০২২ ইং তারিখে লাজ পল্লী, সাভারে দিনব্যাপী আনন্দ-বিজয় উৎসবের আয়োজন করেছে। এ উপলক্ষে স্মরণিকায় প্রকাশের জন্য সমিতির সদস্যদের কাছ থেকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা ! স্মৃতি চারণ লেখা, ছোট গল্প, কবিতা আগামী ৩০ নভেম্বর’২২ এর মধ্যে নিচের ই-মেইলে অথবা WhatsApps,Messenger এ পাঠানোর অনুরোধ জানাচ্ছে।

আহ্বায়ক- মোহম্মদ লুত্ফর রহমান

লেখা বিষয়ে যোগাযোগ :

আসফ আলী আশীষ
০১৭১১৩৮৪৮২৩

ড. ইদ্রিস আলী ০১৭১৬২২৩২৮৮

রোকনুজ্জামান শিমুল
ফোন- ০১৭১৬২০২৮৩০

ইমেইল:
[email protected]

[email protected]

print [email protected]

14/10/2022

#যশোর_বিজয়_উৎসব
সম্মানিত যশোরিয়ান,
ঢাকাস্থ যশোরবাসীর একমাত্র মিলনস্থল যশোর জেলা সমিতি'ঢাকা। একজন যশোরিয়ান হিসেবে মুক্তিযুদ্ধের প্রথম মুক্ত জেলা হিসেবে যশোর ৬ ডিসেম্বর মুক্ত হওয়ায় আমরা গর্ব অনুভব করি। প্রতিবছর এই দিনটিকে স্মরণ করে যশোর জেলা সমিতি বর্ণঢ্য অনুষ্ঠানের আয়োজন করে।
#করোনা মহামারির দু বছর বন্ধ থাকার পরে এই বছরের যশোর জেলা সমিতি, ঢাকার কাঙ্খিত ‘যশোর বিজয় উৎসব’২০২২ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর সাভারের লাজপল্লীতে।
দিনব্যাপী অনুষ্ঠিতব্য সমাবেশে ঢাকাস্থ যশোরবাসী সহ সকল যশোরিয়ানদের উপস্থিতি অনুষ্ঠানকে সার্থক করবে।
উক্ত যশোর বিজয় উৎসব’২০২২ এ আপনাদের স্বপরিবারে অংশগ্রহণ একান্ত কাম্য।
যে কোন প্রয়োজনে যোগাযোগ:
মোহাম্মদ লুত্ফর রহমান
মহাসচিব
যশোর জেলা সমিতি ঢাকা।
মো আব্দুল লতিফ
অতিরিক্ত মহাসচিব
যশোর জেলা সমিতি,ঢাকা

আজ ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস। জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস। শোক দিবসে ...
15/08/2022

আজ ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস। জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস। শোক দিবসে
যশোর জেলা সমিতি'ঢাকার পক্ষ থেকে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

মোহাম্মাদ আব্দুর রশিদ লুত্ফর রহমান
সভাপতি মহাসচিব

অভিনন্দন।
05/08/2022

অভিনন্দন।

দুই-এক দিনের মধ্যে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান, তা নির্বাচন করে আবেদন করতে হবে। তামান্না যশোর বিজ্ঞান ও প্রযু....

 #যশোর_জেলা_সমিতি,ঢাকাকরোনা মহামারির দীর্ঘদুবছর সাংগঠনিক কর্মকান্ড প্রায় বন্ধ থাকার পরে সুস্থ পৃথিবীতে গত কাল ২৭-০৫-২০২২...
28/05/2022

#যশোর_জেলা_সমিতি,ঢাকা

করোনা মহামারির দীর্ঘদুবছর সাংগঠনিক কর্মকান্ড প্রায় বন্ধ থাকার পরে সুস্থ পৃথিবীতে গত কাল ২৭-০৫-২০২২ তারিখে অনুষ্টিত হলো যশোর জেলা সমিতি,ঢাকার ২০১৯-২০ এবং ২০২০-২১ বছরের বার্ষিক সাধারণ সভা ও গুণিজন সংবর্ধনা।

সভায় সভাপতিত্ব করেন সমিতির সম্মানিত সভাপতি প্রফেসর ডা. এম এ রশীদ। Mohammad Abdur Rashid

সভা পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় বিকাল ৪:৩০ মিনিটে ঢাকাস্থ যশোর ভবনের আহাদ অডিটোরিয়ামে।

অদ্যকার সভায় বিগত দু বছরের সাংগঠনিক, অর্থনৈতিক ও মহাসচিবের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সর্বজনাব আর এম দারাইন, রোকনুজ্জামান এফসিএ Md Rokonuzzaman এবং লুত্ফর রহমান Lutfor Rahman প্রতিবেদন উপস্থাপনের পরে তা উপস্থিত সদস্যদের সম্মতিতে অনুমোদিত হয়।

সভায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন মাননীয় সংসদ সদস্য প্রফেসর ডা.মেজর জেনারেল (অবঃ)নাছির উদ্দিন এমপি,সাবেক সচিব ও বর্তমানে বঙ্গবন্ধু যাদুঘরের সম্মানিত কিউরেটর জনাব এন আই খান,উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর শমসের আলী,সাবেক Add IG & ডিজি পাসপোর্ট জনাব আব্দুল মাবুদ,পুলিশের সদ্য সাবেক Add.IG জনাব মোশারফ হোসেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সম্মানিত অতিরিক্ত সচিব মো. শহীদুল ইসলাম, সাবেক উপ- সচিব জনাব আনিসুজ্জামান সহ অন্যানো অতিথিবৃন্দ। সভায় উর্দ্ধতন সরকারি কর্মকর্তা বৃন্দ,বিভিন্ন সেক্টরে যশোরের প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ,ঢাকায় বসবাসরত যশোরের বিশিষ্ঠ ব্যক্তিবর্গ,বিশ্ববিদ্যালয় শিক্ষক , পেশাজীবি , প্রকৌশলী, চিকিৎসক,আইনজীবি,ব্যাংকার,ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার বিপুল সংখ্যক যশোরবাসী উপস্হিত ছিলেন।

#যশোর_জেলা সমিতি জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য যশোরের চারজন গুণী ব্যক্তিকে সম্বর্ধনা প্রদান করা হয়।ক্রীড়াক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য মাননীয় সংসদ সদস্য জনাব কাজী নাবিল আহমেদ এবং জনাব খন্দকার রকিবুল ইসলামকে , সাহিত্যে কবি কাসেদুজ্জামান সেলিম এবং সমাজসেবায় জনাব মো.মনিরুজ্জামান সদ্য পদোন্নতি প্রাপ্ত ডিআইজি, বাংলাদেশ পুলিশ।

আগত অতিথি বৃন্দ ও সদস্যরা সমিতির বিভিন্ন কর্মকান্ডে যশোর সন্তোষ প্রকাশ করেন। ঢাকায় যশোরিয়ানদের একটি সেতু বন্ধন গড়ে তুলতে যশোর জেলা সমিতি আরও দৃড় পদক্ষেপ গ্রহণ করবে সেই আশাবাদ ব্যক্ত করেন।

সমিতির নির্বাহী পরিষদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর আফজালুল করিম, ইঞ্জি শেখ আব্দুল মান্নান, Sk Mannan মহিদুল হক খান শিলু Mohidul Hoque Khan মোস্তাফিজুর রহমান বাচ্চু Mostafizur Rahman Rahman আসফ আলী আশিস Ashaf Ashis Sk Ashraful Alam Dipu Abdur Rouf ইঞ্জি শরিফুল ইসলাম, Abdul Mazed Jahid Maruf রোজাউদ্দিন স্টালিন, ডা. নাসেরা বেগম, নয়না চৌধুরী, সাজ্জাদুল আলম, ইকবাল চৌধুরী Engr Moniruzzaman Rocky প্রমুখ। আজীবন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন Hanifur Rahman Hanif Md Ashraful Islam Abdul Matin সহ অন্যানো সদস্যরা।

যশোর জেলা সমিতির বার্ষিক সাধারণ সভা আগামী ২৭ তারিখে অনুষ্ঠিত হবে।  বার্ষিক সাধারণ সভার প্রাক প্রস্তুতি মূলক কার্যনির্বাহ...
17/05/2022

যশোর জেলা সমিতির বার্ষিক সাধারণ সভা আগামী ২৭ তারিখে অনুষ্ঠিত হবে। বার্ষিক সাধারণ সভার প্রাক প্রস্তুতি মূলক কার্যনির্বাহী পরিষদের সভা হয়ে গেলো গত ১৫ তারিখ সমিতির মহাসচিব জনাব লুত্ফর রহমান দাদার লাজ সেন্টার কলাবাগন ঢাকাতে।
সভায় সভাপতিত্ব করেন সমিতির সম্মানিত সভাপতি দেশের প্রখ্যাত হৃদ রোগ বিশেষজ্ঞ ইব্রাহিম কার্ডিয়াকের প্রধান নির্বাহী প্রফেসর ডা. এম এ রশীদ।
সভায় গত দু বছরের আর্থিক অডিটেড প্রতিবেদন সহ যাবতীয় বিষয়গুলো নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।
#যশোরজেলাসমিতিঢাকা

অভিনন্দন জনাব মুনিরুজ্জামান, সহসভাপতি যশোর জেলা সমিতি’ঢাকা।সদ্য পদোন্নতি প্রাপ্ত ডিআইজি, বাংলাদেশ পুলিশ।যশোর জেলা সমিতির...
11/05/2022

অভিনন্দন জনাব মুনিরুজ্জামান, সহসভাপতি যশোর জেলা সমিতি’ঢাকা।

সদ্য পদোন্নতি প্রাপ্ত ডিআইজি, বাংলাদেশ পুলিশ।

যশোর জেলা সমিতির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা।

যশোর জেলা সমিতি'ঢাকার নিয়মিত কার্যনির্বহী পরিষদের সভা অদ্য ১২.০৪.২০২২ তারিখে যশোর ভবনে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন স...
12/04/2022

যশোর জেলা সমিতি'ঢাকার নিয়মিত কার্যনির্বহী পরিষদের সভা অদ্য ১২.০৪.২০২২ তারিখে যশোর ভবনে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সমিতির সম্মানিত সভাপতি প্রফেসর ডা. এম এ রশিদ।

সভায় সমিতির বিভিন্ন কর্মকান্ডের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

যশোর মেডিকেল কলেজের হাসপাতাল তৈরীর দাবিতে গড়ে ওঠা অান্দোলনের সাথে একাত্তা প্রকাশ করা হয় অদ্যকার সভায়।

Address

Jessore Bhobon, Babupura, Nilkhet, Dhaka/1205
Dhaka
১২০৫

Telephone

+8801716202830

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jashore Zilla Samity, Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Jashore Zilla Samity, Dhaka:

Share