Bangladesh Institute of Democracy and Development (BIDD)

Bangladesh Institute of Democracy and Development (BIDD) Research Institution

The Objectives of BIDD are-

To be the premier resource center on democracy, non-traditional security, and sustainable development issues in Bangladesh and South Asia;

Initiate national and regional collaborative academic and action research to understand the triangle relations between democracy, security, and development issues. To collect information and generate data, conduct investiga

tions, and undertake research projects for purposes of planning and policy recommendation

To function as an outfit for initiating and conducting the study, research, and dissemination of knowledge in the field of democracy, non-traditional security and sustainable development issues, and other social science related to policy advocacy and planning for national development and towards a secure and democratic society. To provide measures to bridge the gap between academics, development workers, policymakers, civil society, law enforcement agencies, activists, mass people, and policymakers thereby generating better conceptual frameworks that in turn will lead to the development of practical strategies and policies for enhancing democracy, security, and sustainable development.

21/08/2026

নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান

20/08/2026

জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়া সংক্রান্ত বাংলাদেশ নির্বাচন কমিশনের গেজেট প্রজ্ঞাপন

লিংক:http://www.dpp.gov.bd/upload_file/gazettes/62664_74285.pdf

20/08/2026

রাষ্ট্রপতি নির্বাচন-উত্তর সংসদীয় রাজনীতির বিশ্লেষণ

বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট (BIDD)-এর সিনিয়র রিসার্চ ফেলো ড. শরীফ আহমদ চৌধুরী আজ অনুষ্ঠিত বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন এবং নির্বাচন-উত্তর সংসদীয় রাজনীতির সম্ভাব্য গতিপ্রকৃতি, রাজনৈতিক দলগুলোর কৌশল ও সংসদে এর প্রভাব নিয়ে বিশ্লেষণ করেছেন।

রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে ভোটের আচরণ, দলীয় অবস্থান, স্বতন্ত্র সংসদ সদস্যদের ভূমিকা এবং আগামী দিনের সংসদীয় রাজনীতির সম্ভাব্য সমীকরণ—সবকিছু নিয়েই থাকছে এই বিশ্লেষণ।

🎥 বিশ্লেষণটি দেখতে ভিডিওতে ক্লিক করুন।

#রাষ্ট্রপতি_নির্বাচন #সংসদীয়_রাজনীতি #বাংলাদেশ_রাজনীতি

20/08/2026

রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে এখন চারটি গুরুত্বপূর্ণ প্রশ্ন—

১️⃣ দুজন প্রার্থীর মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোটাধিকার প্রয়োগ করতে পারলেও অলি আহমেদ কেন ভোট দিতে পারেননি?

২️⃣ কোনো সংসদ সদস্য ভোটদান থেকে বিরত থাকলে কিংবা ভোটের সময় অনুপস্থিত থাকলে তাঁর সংসদ সদস্য পদ কি বাতিল হবে?

৩️⃣ স্বতন্ত্র সংসদ সদস্যরা কাকে ভোট দেবেন—এটি কি রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলে কোনো গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে?

৪️⃣ নবনির্বাচিত রাষ্ট্রপতিকে কে শপথবাক্য পাঠ করাবেন?

এই চারটি চলমান ও গুরুত্বপূর্ণ প্রশ্নের আইনগত ও রাজনৈতিক দিক নিয়ে আলোচনা করছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট (BIDD)-এর সিনিয়র ফেলো ড. শরীফ আহমদ চৌধুরী।

🎥 বিস্তারিত বিশ্লেষণ দেখতে ভিডিওটি দেখুন এবং আপনার মতামত কমেন্টে জানান।

#রাষ্ট্রপতি_নির্বাচন #বাংলাদেশ_রাজনীতি #সংসদ #মির্জা_ফখরুল #অলি_আহমেদ #শরীফ_আহমদ_চৌধুরী Part 1

20/08/2026

রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে এখন চারটি গুরুত্বপূর্ণ প্রশ্ন—

১️⃣ দুজন প্রার্থীর মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোটাধিকার প্রয়োগ করতে পারলেও অলি আহমেদ কেন ভোট দিতে পারেননি?

২️⃣ কোনো সংসদ সদস্য ভোটদান থেকে বিরত থাকলে কিংবা ভোটের সময় অনুপস্থিত থাকলে তাঁর সংসদ সদস্য পদ কি বাতিল হবে?

৩️⃣ স্বতন্ত্র সংসদ সদস্যরা কাকে ভোট দেবেন—এটি কি রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলে কোনো গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে?

৪️⃣ নবনির্বাচিত রাষ্ট্রপতিকে কে শপথবাক্য পাঠ করাবেন?

এই চারটি চলমান ও গুরুত্বপূর্ণ প্রশ্নের আইনগত ও রাজনৈতিক দিক নিয়ে আলোচনা করছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট (BIDD)-এর সিনিয়র ফেলো ড. শরীফ আহমদ চৌধুরী।

🎥 বিস্তারিত বিশ্লেষণ দেখতে ভিডিওটি দেখুন এবং আপনার মতামত কমেন্টে জানান।

#রাষ্ট্রপতি_নির্বাচন #বাংলাদেশ_রাজনীতি #সংসদ #মির্জা_ফখরুল #অলি_আহমেদ #শরীফ_আহমদ_চৌধুরী

20/08/2026
20/08/2026

রাষ্ট্রপতি নির্বাচন | ২০ আগস্ট, ২০২৬This channel provides live br...

আজ ২০ আগষ্ট বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ...
20/08/2026

আজ ২০ আগষ্ট বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে দীর্ঘ ৩৫ বছর পর ভোটের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন। ১৯৯১ সালে সর্বশেষ রাষ্ট্রপতি পদে নির্বাচনে ভোটাভুটি হয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) ড. অলি আহমদ, বীর বিক্রম। এই নির্বাচন সামনে রেখে সংসদ সদস্যদের ভোট প্রদানের জন্য ৯ দফা নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ‘রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬’ শীর্ষক নির্দেশনায় বলা হয়েছে-
১. সংসদ কক্ষে প্রবেশ
২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টার মধ্যে সংসদ কক্ষে প্রবেশ করে ব্যালট সংগ্রহ করে ভোট দিতে হবে। এ সময় বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
২. আইডি কার্ড সঙ্গে রাখতে হবেসংসদ কক্ষে প্রবেশের সময় সংসদ সচিবালয় থেকে সরবরাহ করা আইডি কার্ড সঙ্গে রাখতে হবে।
৩. ব্যালট সংগ্রহনিজ আসনে বসার পর সহায়তাকারী কর্মকর্তার কাছ থেকে নিজের নাম ও বিভক্তি নম্বর মুদ্রিত ব্যালট পেপার নিতে হবে। ব্যালটের কাউন্টার ফয়েল বা চেকমুড়িতে নির্ধারিত স্থানে পূর্ণ নাম লিখে তা সহায়তাকারী কর্মকর্তার কাছে ফেরত দিতে হবে।
৪. পছন্দের প্রার্থীকে ভোটব্যালটের নির্ধারিত অংশে পছন্দের প্রার্থীর নামের বিপরীতে নির্দিষ্ট ফাঁকা স্থানে নিজের পূর্ণ নাম লিখে ভোট দিতে হবে।
৫. ব্যালট বাক্সে জমাভোট দেওয়া শেষ হলে ব্যালট পেপার সংসদ কক্ষে রাখা নির্ধারিত ব্যালট বাক্সে জমা দিতে হবে।
৬. ব্যালট নষ্ট হলে কোনো কারণে ব্যালট পেপার নষ্ট হয়ে গেলে তা ব্যালট বাক্সে রাখার আগে নির্বাচনকর্তার কাছে উপস্থাপন করতে হবে। নির্বাচনকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
৭. নির্বাচনী প্রচার নিষিদ্ধভোট গ্রহণের জন্য সংসদ সদস্যদের বৈঠকে কোনো ধরনের নির্বাচনী প্রচার, বক্তব্য বা ভাষণ দেওয়া যাবে না।
৮. সমস্যায় চিফ হুইপের শরণাপন্নভোট দেওয়ার সময় তাৎক্ষণিক কোনো সমস্যার সৃষ্টি হলে চিফ হুইপ ও বিরোধীদলের চিফ হুইপের শরণাপন্ন হতে হবে।
৯. পূর্ণ নাম লিখতে হবেব্যালট পেপারে যেখানে ভোটারের পূর্ণ স্বাক্ষরের কথা বলা হয়েছে, সেখানে পূর্ণ নাম লিখতে হবে।
বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই গণনা শুরু হবে। কতজন ভোট দিয়েছেন, কতটি ব্যালট বৈধ ও বাতিল হয়েছে এবং কতটি ব্যালট অব্যবহৃত রয়েছে—এসব হিসাব করা হবে। এরপর প্রার্থীদের প্রাপ্ত বৈধ ভোট গণনা করা হবে। সর্বাধিক বৈধ ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা করবেন নির্বাচনকর্তা। পরে নির্বাচন কমিশন থেকে ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।

19/08/2026

রাষ্ট্রপতি নির্বাচন: রাজনীতির মাঠে কী বার্তা?

বাংলাদেশের এবারের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন শুধু একটি সাংবিধানিক পদ পূরণের নির্বাচন নয়; এর মধ্য দিয়ে সরকার ও বিরোধী দল উভয়েই ভবিষ্যৎ রাজনীতি সম্পর্কে কিছু রাজনৈতিক বার্তা দিতে চাইছে।

বিরোধী পক্ষের পক্ষ থেকে একজন মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার মধ্য দিয়ে তারা কী রাজনৈতিক সুবিধা নিতে চাইছে? এটি কি মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয় ঐকমত্য ও রাষ্ট্রীয় পরিচয়ের প্রশ্নে একটি প্রতীকী রাজনৈতিক অবস্থান?

অন্যদিকে, স্বতন্ত্র সংসদ সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা শেষ পর্যন্ত কাকে ভোট দেবেন—সেটিও কম গুরুত্বপূর্ণ নয়। তাঁদের ভোটের আচরণ ভবিষ্যৎ সংসদীয় রাজনীতিতে স্বাধীন মত, দলীয় আনুগত্য ও রাজনৈতিক সমীকরণের একটি গুরুত্বপূর্ণ সংকেত দিতে পারে।

বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, রাজনৈতিক সংকট মোকাবিলার সক্ষমতা এবং সংলাপ ও সমঝোতার অভিজ্ঞতাও এই নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ মাত্রা। তবে মূল প্রশ্ন ব্যক্তি নয়—রাষ্ট্রপতি হিসেবে তিনি দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে কতটা সাংবিধানিক নিরপেক্ষতা, জাতীয় ঐকমত্য ও প্রাতিষ্ঠানিক ভারসাম্য রক্ষা করতে পারবেন।

তাই এই রাষ্ট্রপতি নির্বাচনকে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেমোক্রেসি এন্ড ডেভেলপমেন্টের সিনিয়র fellow ড. শরীফ আহমদ চৌধুরী তিনটি দৃষ্টিকোণ হতে দেখার চেষ্টা করেছেন-

১. সরকার কী বার্তা দিতে চায়?
২. বিরোধী দল কী রাজনৈতিক ফায়দা বা বার্তা নিতে চায়?
৩. আর সংসদ সদস্যদের ভোটের আচরণ বাংলাদেশের গণতন্ত্র ও ভবিষ্যৎ রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে কী ইঙ্গিত দেবে?

এই ভিডিওতে রাষ্ট্রপতি নির্বাচনকে ব্যক্তি বা দলকেন্দ্রিক না করে গণতন্ত্র, রাজনৈতিক সমীকরণ, সাংবিধানিক প্রতিষ্ঠান ও বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির বৃহত্তর প্রেক্ষাপটে বিশ্লেষণ করার চেষ্টা করেছেন।

আপনার মতামত কমেন্টস বক্সে সংযুক্ত করুন চলুক রাজনৈতিক আলোচনা। এখনই সময় রাজনীতি নিয়ে কথা বলার।
নোট: বক্তব্যটি বক্তার নিজস্ব অভিব্যক্তি, প্রতিষ্ঠান হিসেবে বিআইডিডির বক্তব্য নয়।

13/08/2026

Address

Road 1/A, Block D, Sector 15, Uttara North
Dhaka
1230

Opening Hours

Monday 08:00 - 16:00
Tuesday 08:00 - 16:00
Wednesday 08:00 - 16:00
Thursday 08:00 - 16:00
Sunday 08:00 - 16:00

Telephone

+8801720066992

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Institute of Democracy and Development (BIDD) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Institute of Democracy and Development (BIDD):

Shortcuts

Share